Latest BD News

সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি: জামায়াতে আমির

সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, সেক্টর ভিত্তিতে সিন্ডিকেটের হাত বদল হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বলেন, জামায়াতকে দেশবাসীর সেবা করার সুযোগ দিলে দেশে চাঁদাবাজ-দখলবাজি ও ঘুষের কোনো অস্তিত্ব থাকবে না। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে যশোর শহরের ঈদগা মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ

সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি: জামায়াতে আমির Read More »

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ইউপি সদস্য ও তার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাশগাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, ইউপি সদস্য আখতার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সমর্থক সিরাজুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩ Read More »

ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল: আইএসপিআর

ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, গত ২৪ ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমীকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২০০৯ সালের ২৪ জুন থেকে ভূতাপেক্ষভাবে অকালীন (বাধ্যতামূলক) অবসর প্রদান করা

ব্রিগেডিয়ার জেনারেল আজমীর বরখাস্তের আদেশ বাতিল: আইএসপিআর Read More »

নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি

সচিবালয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটির সদস্যরা শুক্রবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, নাশকতা নাকি দুর্ঘটনা সেটি তদন্তের পর বলা যাবে। তিনি বলেন, এ অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা এই

নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে: ফায়ারের ডিজি Read More »

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একইসঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একইসঙ্গে চলবে। সংস্কারের বিষয়ে ঐক্যমত প্রয়োজন। শুক্রবার (২৭ ডিসেম্বর) কৃষিবিদ ইন্সটিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। নির্বাচন আয়োজন করবে কমিশন।’ তিনি আরও

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একইসঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা Read More »

সচিবালয়ে আগুন: ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কাজ কোথায় চলবে?

বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে ভয়াবহ ও নজিরবিহীন অগ্নিকাণ্ডে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো পুড়ে নষ্ট হয়ে গেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সচিবালয়ের ৭ নম্বর ভবনের কিছু কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর কার্যক্রম অব্যাহত রাখতে অন্যান্য সরকারি দপ্তরের খালি জায়গা খোঁজা হচ্ছে। বৃহস্পতিবার (২৬

সচিবালয়ে আগুন: ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কাজ কোথায় চলবে? Read More »

সচিবালয়ে ছিল না অগ্নিসুরক্ষা ব্যবস্থা, ‘রাষ্ট্রীয় সংস্থাগুলো ভেঙেছে আইন’

দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ভেতরে-বাইরে মিলিয়ে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেন একশর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আগুনে পোড়া সাত নম্বর ভবনে আছে তিনটি গেট। প্রতি তলায় আছে আলাদা গেট। প্রতিদিনের অফিস শেষে সবাই বের হওয়ার পর ধাপে ধাপে সবগুলো গেট বন্ধ করা হয়। চাইলেই কেউ প্রবেশ করতে পারে না সচিবালয়ে। এখানে কর্মকর্তাদের জন্য আছে পরিচয়পত্র।

সচিবালয়ে ছিল না অগ্নিসুরক্ষা ব্যবস্থা, ‘রাষ্ট্রীয় সংস্থাগুলো ভেঙেছে আইন’ Read More »

সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একইসঙ্গে চলবে বলেই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে ভিডিও বার্তায় বক্তব্যকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, নির্বাচনের দায়িত্ব কমিশনের, তারিখ ঘোষণা না হওয়া

সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা Read More »

মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কা, নিহত ৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া এলাকার টোল প্লাজায় বাসের ধাক্কায় মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারে থাকা ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আলেয়া বেগম (৪৮), ইমু (২৫), রিহা (৮), আয়াজ (৩), নিপা (৩২) ও আব্দুল্লাহ (৭)। এদের মধ্যে চারজন একই পরিবারের বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কা, নিহত ৬ Read More »

নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার আইনগত কোনো বাধা নেই

নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্কের আলোচনায় এমনটি জানান তিনি। আসাদুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। অ্যাটর্নি আরও বলেন, কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই

নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার আইনগত কোনো বাধা নেই Read More »

Scroll to Top