Latest BD News

জনগণের ইচ্ছা অনুযায়ী দ্রুত নির্বাচন হবে : আশাবাদ মির্জা ফখরুলের

জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সব সময় আশাবাদী। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সহযোগিতা করছি। আমরা

জনগণের ইচ্ছা অনুযায়ী দ্রুত নির্বাচন হবে : আশাবাদ মির্জা ফখরুলের Read More »

হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে আ.লীগ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। তিনি বলেন, ৭১ এর হানাদার বাহিনী জুলুমের পুনরাবৃত্তি ২৪ এ করেছে আওয়ামী লীগ। শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। শফিকুল ইসলাম বলেন, যে

হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি করেছে আ.লীগ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব Read More »

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং এরপরে প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এ শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Read More »

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। ১৯৭১ সালে এই দিনে তাদের এ দেশীয় দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। মহান মুক্তিযুদ্ধে ৯ মাস রক্তগঙ্গা পেরিয়ে গোটা জাতি যখন উদয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখন বরেণ্য শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক,

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ Read More »

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ প্রতিদিনই একটু একটু করে কমছে। একদিনের ব্যবধানে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেয়েছে। একই সঙ্গে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা একই সঙ্গে দেশের

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় Read More »

হারিয়ে যাওয়া আইনের শাসন গড়ে তুলতে হবে : তারেক রহমান

হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ, বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে দেওয়া বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কথা বলেন। বাণীতে তারেক রহমান বলেন, ১৯৭১

হারিয়ে যাওয়া আইনের শাসন গড়ে তুলতে হবে : তারেক রহমান Read More »

আল্লু অর্জুন কেন গ্রেফতার হলেন, কী বলছে এফআইআর?

ভারতের তেলুগু অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে তার নতুন ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে ভিড়ে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। সেই ঘটনায় আল্লুকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে চিক্কাদপল্লী থানায় নিয়ে যায় পুলিশ। ৫ ডিসেম্বর ‘পুষ্পা ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তার পর থেকে কয়েকশ’ হাজার কোটি রুপি ব্যবসা

আল্লু অর্জুন কেন গ্রেফতার হলেন, কী বলছে এফআইআর? Read More »

গুলি না চালিয়ে বিজয় উদযাপনের আহ্বান সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানির

সিরিয়ার বিদ্রোহী নেতা মোহাম্মদ আল-জোলানি দেশটির জনগণকে ‍বিজয় উদযাপনের আহ্বান জানিয়েছেন। তবে তিনি গুলি না চালিয়ে বিজয় উদযাপন করতে বলেছেন। সম্প্রতি রাক্কা শহরে দুর্ঘটনাবশত গুলি চালানোর ঘটনায় প্রাণহানির পর তিনি এ আহ্বান জানালেন। শুক্রবার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর প্রধান জোলানিকে এক ভিডিওতে সাদা শার্ট ও ভেস্ট পরে উপস্থিত হতে দেখা যায়। এটা তার সাধারণ

গুলি না চালিয়ে বিজয় উদযাপনের আহ্বান সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানির Read More »

টাঙ্গাইলে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকায় দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে বাসাইলের পূর্ব মধ্যপাড়া এলাকার বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত শিশু মোহাম্মদ আলী (২) বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকার ইব্রাহিম আলীর ছেলে। স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার মধ্যরাত ৩টা থেকে শিশু মোহাম্মদ আলীকে ঘরে পাওয়া

টাঙ্গাইলে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ Read More »

১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন

দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এ অফিসের উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এরপর উদ্বোধন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি

১৭ বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন Read More »

Scroll to Top