Latest BD News

ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা ইকবাল ইমন

পুরো টুর্নামেন্ট জুড়ে নিয়ন্ত্রিত পেস বোলিং করে ব্যাটারদের বেকায়দায় ফেলেছেন ইকবাল হোসেন ইমন। ফাইনালেও সেই ধারা অব্যাহত রেখেছেন তরুণ এই পেসার। ভারতকে গুড়িয়ে দিয়ে শিরোপা জয়ে অন্যতম অবদান রেখেছেন তিনি। আর তাই ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে এই ক্রিকেটারের হাতে। ফাইনাল ম্যাচে ২৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইকবাল ইমন। শুধু তাই

ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা ইকবাল ইমন Read More »

আসাদ পালানোর আগে কি পদত্যাগ করেছেন? দেশ ছাড়ার আগে কী বলেছেন?

বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার সঙ্গে সঙ্গে পতন হয় আসাদ সরকারের। বিদ্রোহীরা যখন রাজধানীতে ঢুকে পড়ে, তখনই একটি বিমানে করে দেশ ছাড়েন বাশার আল আসাদ। কিন্তু দেশ ছেড়ে পালানোর আগে প্রেসিডেন্ট আসাদ কি পদত্যাগ করেছেন? কিছু কি বলে গেছেন? রোববার (৮ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে বিস্তারিত। প্রতিবেদনে বলা হয়, আসাদ সরকারের

আসাদ পালানোর আগে কি পদত্যাগ করেছেন? দেশ ছাড়ার আগে কী বলেছেন? Read More »

ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘ব্যাক টু ব্যাক’ শিরোপা জিতেছে বাংলাদেশ যুব দল। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এই আসরের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় ধরে রাখলো টাইগাররা। এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল।

ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ Read More »

বিদ্রোহীদের তোপে পালিয়ে যাওয়া কে এই বাশার আল-আসাদ?

সম্প্রতি বিদ্রোহীদের হাত ধরে নতুন যুগ শুরু হলো সিরিয়ায়। তারা রোববার (৮ ডিসেম্বর) রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিয়েছে বলে খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। সেই সঙ্গে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্ক ছেড়ে পালিয়েছেন অজ্ঞাত স্থানে। এর আগে, মাত্র কয়েকদিনের মধ্যে ধাপে ধাপে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেয় বিদ্রোহীরা। টানা পাঁচ দশকেরও বেশি সময়

বিদ্রোহীদের তোপে পালিয়ে যাওয়া কে এই বাশার আল-আসাদ? Read More »

পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ

পাকিস্তানের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ। গত সোমবার (২ ডিসেম্বর) দেশটির নাগরিক ও বংশদ্ভূতদের জন্য ২০১৯ সালে জারি করা ভিসা সহজীকরণ স্মারকপত্রটি বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে, এখন থেকে দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগবে না। পাশাপাশি দূতাবাস সরাসরি ভিসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত

পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো বাংলাদেশ Read More »

মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, মা-চাচির মৃত্যু

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেখ রুমেলের মা মেহেরুন্নেসা ও চাচী ফুলেছা বেগম। অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, মা-চাচির মৃত্যু Read More »

রিমান্ডে ফারুক খানসহ ছাত্র হত্যা মামলার ৪ আসামি

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডিতে শামীম নামে এক শিক্ষার্থী হত্যা মামলায় গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে ফারুক খানসহ ছাত্র হত্যা মামলার ৪ আসামি Read More »

দুদকে নিয়োগ দলীয় প্রভাবমুক্ত থাকতে হবে: ড. ইফতেখারুজ্জামান

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগে দলীয় প্রভাবমুক্ত থাকার পরামর্শ দিয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রোববার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এই কথা বলেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এমনভাবে দুদক সাজাতে হবে যেন, পরবর্তীকালে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থাকতে পারে। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক স্বার্থ নাই, তাই দুদকসহ

দুদকে নিয়োগ দলীয় প্রভাবমুক্ত থাকতে হবে: ড. ইফতেখারুজ্জামান Read More »

অবৈধ বিদেশিদের প্রতি কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৮ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেয়া হবে না। এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। কতজন বিদেশি আছেন, কোন কোন দেশের বিদেশিরা আছেন সেই

অবৈধ বিদেশিদের প্রতি কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার Read More »

দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগার থেকে বেরিয়ে গেল কয়েদিরা

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার পর রাজধানী দামেস্কের কুখ্যাত সেডনায়া কারাগার ভেঙে কয়েদিদের ছেড়ে দিয়েছে ইসলামপন্থী বিদ্রোহীরা। রোববার (৮ ডিসেম্বর) সকালে এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানানো হয়। এ দিন সকালে কারাগারের গেট খুলে দিয়ে বন্দিদের মুক্ত করে দেন বিদ্রোহীরা। এই কারাগার মানব কসাইখানা নামেও পরিচিত। এই কারাগারেই হাজার হাজার বিদ্রোহীদের অত্যাচার ও

দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগার থেকে বেরিয়ে গেল কয়েদিরা Read More »

Scroll to Top