হাসান নাসরুল্লাহ কি বেঁচে আছেন?
লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী বৈরুতে দফায় দফায় এ হামলা চালানো হয়। হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে চালানো এ হামলায় সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহর নিহতের আশঙ্কা করা হচ্ছে। যদিও কোনো পক্ষ থেকেই তার জীবিত অথবা নিহতের বিষয়ে তথ্য নিশ্চিত করা হয়নি।
হাসান নাসরুল্লাহ কি বেঁচে আছেন? Read More »









