Latest BD News

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা নিয়ে যা জানালেন জনপ্রশাসন সচিব

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হচ্ছে, এমন খবরে কান না দেয়ার বার্তা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। রবিবার সচিবালয়ে তার কাছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বিষয়ে জানতে চান গণমাধ্যমকর্মীরা। তখন তিনি এমন মন্তব্য করেন। ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হচ্ছে- এটা নিয়ে অনেক জায়গায় নিউজ হচ্ছে। একটা দরখাস্ত

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা নিয়ে যা জানালেন জনপ্রশাসন সচিব Read More »

ভারতে ফ্রিজের ভেতর থেকে মিললো নারীর ৩০ টুকরা করা দেহ

ভারতের বেঙ্গালুরুর মল্লেশ্বরমের একটি ফ্ল্যাটের ভেতর ফ্রিজ থেকে মিললো এক নারীর টুকরা করা মরদেহ। ওই নারীর দেহকে ৩০ টুকরা করে ঢুকিয়ে রাখা হয়েছিল ফ্রিজের মধ্যে। রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, একটি এক রুমের ফ্ল্যাট থেকে নারীর দেহাংশগুলো পাওয়া গিয়েছে। স্থানিয় সময় শনিবার ঘটনার খবর

ভারতে ফ্রিজের ভেতর থেকে মিললো নারীর ৩০ টুকরা করা দেহ Read More »

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ। ডা. শোয়েব মুহাম্মদ জানান, মান্না হার্ট অ্যাটাক করেছেন। ৭২ ঘন্টা পার না হওয়া পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন। তাকে

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি Read More »

জাবিতে ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডে আরেক শিক্ষার্থী গ্রেফতার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যা মামলায় মাহউদুল হাসান রায়হান নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের হোতাপাড়া থেকে গ্রেফতার করা হয় তাকে। শামীম হত্যা মামলার ৩ নম্বর আসামি রায়হান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, রায়হানকে দুপুর নাগাদ আদালতে তোলা হবে। চাওয়া

জাবিতে ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডে আরেক শিক্ষার্থী গ্রেফতার Read More »

আজও পার্বত্য জেলাগুলোতে চলছে অবরোধ-পরিবহন ধর্মঘট

দ্বিতীয় দিনের মতো আজও পার্বত্য জেলাগুলোতে ৭২ ঘণ্টার সড়ক অবরোধের চলছে। রাঙামাটিতে অব্যাহত আছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকেই খাগড়াছড়ির পরিস্থিতি থমথমে। তবে এখনও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। তবে বন্ধ রয়েছে গণপরিবহন। ছাড়ছে না দূরপাল্লার বাস। জেলা শহরে সীমিত পরিসরে চলছে তিন চাকার বাহন। আটকা পড়েছেন সাজেক বেড়াতে যাওয়া পর্যটকরা।

আজও পার্বত্য জেলাগুলোতে চলছে অবরোধ-পরিবহন ধর্মঘট Read More »

শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে: তারেক রহমান

মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২১ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত

শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে: তারেক রহমান Read More »

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শায়েস্তা করা হবে: অমিত শাহ

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশের এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর, টেলিগ্রাফ ইন্ডিয়া’র। অমিত শাহ বলেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের আবেদন জানাতে চাই। আমরা প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো ঝুলিয়ে সোজা করব।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শায়েস্তা করা হবে: অমিত শাহ Read More »

পাল্টেছে অবস্থান, ভারতে ইলিশ রফতানির অনুমোদন

নিজেদের অবস্থান পাল্টে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ মাছ রফতানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটিতে ইলিশ মাছ রফতানির অনুমতি দিয়ে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখা থেকে এক বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে বলা হয়েছে, রফতানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে তিন হাজার

পাল্টেছে অবস্থান, ভারতে ইলিশ রফতানির অনুমোদন Read More »

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে শুরু হয়েছে ভোট গ্রহণ। স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আগামীকাল সকালে আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে। গত বুধবার মধ্যরাতে, অর্থাৎ ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু Read More »

খাগড়াছড়ি-রাঙামাটির সবশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলো

অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পর শান্ত হতে শুরু করেছে খাগড়াছড়ি ও রাঙামাটির পরিস্থিতি। অন্যদিকে হামলার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় চলছে জুম্ম ছাত্র জনতার অবরোধ কর্মসূচি। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই রাঙামাটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কে দেখা যায়নি থ্রি-হুইলার বা রিকশাও। প্রশাসনের জারি করা ১৪৪ ধারা অব্যাহত থাকায় বন্ধ রয়েছে দোকানপাট। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে

খাগড়াছড়ি-রাঙামাটির সবশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলো Read More »

Scroll to Top