Latest BD News

চলতি বছর একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ৫৩৪

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এটিই চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু। পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়,

চলতি বছর একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ৫৩৪ Read More »

আবু সাঈদ হত্যা: চার দিনের রিমান্ডে ২ পুলিশ সদস্য

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের এএসআই আমির আলী এবং কনস্টেবল সুজন চন্দ্রের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুর মেট্রোপলিটন আদালত ২ এর বিচারক আসাদুজ্জামান এই আদেশ দেন। এর আগে, সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় কে গ্রেফতার করে

আবু সাঈদ হত্যা: চার দিনের রিমান্ডে ২ পুলিশ সদস্য Read More »

রিকশার পাদানিতে নাফিজের নিথর দেহ, ঝুলে ছিল যেন আবেগঘন এক গল্প হয়ে!

লাল-সবুজের প্রতি ছিল তার আজন্ম ভালোবাসা। তার কাছে, পতাকা মানে দেশ, সম্মিলিত বাংলাদেশ। ঘর থেকে শেষবারের মতো বের হওয়ার আগে বাবার কাছ থেকে ৩০ টাকা নেন তিনি। সেই টাকায় কেনা জাতীয় পতাকা মাথায় বেঁধে নামেন রাজপথে। এরপরই যেন এক আবেগঘন গল্প! এক রিকশার পাদানিতে ঝুলে ছিল যুবক নাফিজের নিথর দেহ। মুহূর্তটি কীভাবে ধরা পড়েছিল এক

রিকশার পাদানিতে নাফিজের নিথর দেহ, ঝুলে ছিল যেন আবেগঘন এক গল্প হয়ে! Read More »

আগের সরকার ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছে: অর্থ উপদেষ্টা

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত ৬০ হাজার কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কেন হলো? টাকা ছাপিয়েছেন, ৬০ হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন।

আগের সরকার ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছে: অর্থ উপদেষ্টা Read More »

কেটেছে অস্থিরতা, আশুলিয়া শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য

গত কয়েকদিন ধরে শ্রমিক অসন্তোষের জের ধরে বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণার পর অবশেষে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে আশুলিয়া শিল্পাঞ্চলে। কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ গোটা শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে। সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই ইপিজেডসহ আশুলিয়া শিল্পাঞ্চলে কারখানাগুলোতে দলে দলে প্রবেশ

কেটেছে অস্থিরতা, আশুলিয়া শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য Read More »

ইমরান খানের মুক্তি না হলে ‘রক্তাক্ত বিপ্লব’-এর হুমকি পিটিআইর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারকে দুই সপ্তাহের আলটিমেটাম দিয়েছে। সোমবার পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম ডন জানায়, পিটিআই এই সময়সীমার মধ্যে ইমরান খানের মুক্তি চায়। অন্যথায় বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। এর আগে ইসলামাবাদের শহরতলী সাংজানিতে অনুষ্ঠিত এক জনসভায় পিটিআইর নেতারা এই দাবি তুলে ধরেন। তারা স্পষ্ট জানিয়ে দেন,

ইমরান খানের মুক্তি না হলে ‘রক্তাক্ত বিপ্লব’-এর হুমকি পিটিআইর Read More »

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা

বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫) দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুর্বৃত্তদের মধ্যে লেদু নামের একজন গণপিটুনিতে নিহত হন। সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। নিহত মিজান গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা Read More »

নিহত মাসুদের পরিবারের পাশে দাঁড়াতে আ. লীগের আহ্বান

দুর্বৃত্তদের হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অর্থসহায়তা চেয়েছে আওয়ামী লীগ। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি এ আহ্বান জানানো হয়। ফেসবুক পোস্টে একটি ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল ব্যাংকিং (বিকাশ-নগদ) নম্বর দেয়া হয়েছে। এছাড়া,

নিহত মাসুদের পরিবারের পাশে দাঁড়াতে আ. লীগের আহ্বান Read More »

উন্নয়নের নামে খরচের ‘উৎসবে’ লাগাম সরকারের, কম প্রয়োজনীয় প্রকল্প হচ্ছে বাতিল

অবকাঠামো উন্নয়নে দেড় দশকে কয়েক লাখ কোটি টাকা খরচ করে শেখ হাসিনা সরকার। দৃশ্যমান হয় মেগা স্ট্রাকচার, সুবিধাও পাচ্ছে জনগণ। তবে বেশিরভাগ প্রকল্পে খরচের পরিমাণ নিয়ে ছিল প্রশ্ন। কোনো কোনো ক্ষেত্রে এশিয়া-তো বটে, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল উন্নয়ন হয়েছে এদেশে। এখন প্রদীপের নিচের অন্ধকার দিকটিতেও আলো ফেলতে চায় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নিয়েই, প্রকল্পে ব্যয় সংকোচনের ঘোষণা

উন্নয়নের নামে খরচের ‘উৎসবে’ লাগাম সরকারের, কম প্রয়োজনীয় প্রকল্প হচ্ছে বাতিল Read More »

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো যেন জমি লোপাটের হাতিয়ার!

প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জমি অধিগ্রহণের অভিযোগ রয়েছে বিদ্যুৎকেন্দ্রের কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। জমির মালিকদের ঠকানো ছাড়াও কমিশন বাণিজ্যসহ এক্ষেত্রে নানা উপায়ে অনিয়ম-দুর্নীতি হয় শত শত কোটি টাকার। এসবের কারণে বেড়ে গেছে প্রকল্প ব্যয়, যার ভার চেপেছে সাধারণ মানুষের কাঁধে। বেসরকারি উদ্যোগে নির্মিত দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম বিতর্ক জাগানিয়া প্রকল্প চট্টগ্রামের বাঁশখালীর এস আলম গ্রুপের কয়লাভিত্তিক

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো যেন জমি লোপাটের হাতিয়ার! Read More »

Scroll to Top