Latest BD News

কেন ওবায়দুল কাদেরের নামে মামলা করতে পারলেন না হিরো আলম?

২০১৮ সালের জাতীয় নির্বাচন ও ২০২৩ সালের উপনির্বাচনে হামলা এবং ভোট চুরির অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বগুড়ার সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেনের বিরুদ্ধে মামলা করতে আদালতে গিয়েছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে নির্ধারিত সময়ের মধ্যে মামলার আবেদন আদালতে জমা দিতে না পারায় মামলাটি করতে পারেননি তিনি।

কেন ওবায়দুল কাদেরের নামে মামলা করতে পারলেন না হিরো আলম? Read More »

‘বিডিআর বিদ্রোহে দেশের কিছু বিশ্বাসঘাতক ও বিদেশি শক্তি জড়িত’

বিডিআর বিদ্রোহ দীর্ঘদিনের পরিকল্পনা, যার মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে দুর্বল করা। এর সাথে দেশের কিছু বিশ্বাসঘাতক ও একটি বিদেশি শক্তি জড়িত ছিল— এমন অভিযোগ করেছেন মেজর জেনারেল (অব.) আব্দুল মতিন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বিডিআর বিদ্রোহ নিয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন। মেজর জেনারেল (অব.) আব্দুল মতিন দাবি করেন, বিডিআর বিদ্রোহ

‘বিডিআর বিদ্রোহে দেশের কিছু বিশ্বাসঘাতক ও বিদেশি শক্তি জড়িত’ Read More »

পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ঋণখেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও এ সময় উল্লেখ করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেছেন, পণ্যমূল্য হুট করে কমানো সম্ভব না, তবে কমানোর

পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন Read More »

দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ‘শহীদী মার্চ’

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্ণ হলো আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)। এ উপলক্ষ্যে অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই কর্মসূচী পালন করছে। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে ছাত্র-জনতা। এদিকে, বৃহস্পতিবার ঢাকার

দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ‘শহীদী মার্চ’ Read More »

বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ না জানানো পর্যন্ত শেখ হাসিনার চুপ থাকা উচিত: ড. ইউনূস

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সে দেশে আশ্রয়লাভের চেষ্টা করছেন। ভারতের সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ড. ইউনূস। আজ বৃহস্পতিবার

বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ না জানানো পর্যন্ত শেখ হাসিনার চুপ থাকা উচিত: ড. ইউনূস Read More »

৯৬ মামলায় জামিন, ছাড়া পেলেন রিজেন্টের সাহেদ

দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জালিয়াতির ঘটনাসহ ৯৬ মামলার আসামি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। তার বিরুদ্ধে দায়ের করা ৯৬টি মামলাতেই জামিন পেয়েছেন সাহেদ। অস্ত্র আইনের একটি মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন আদালত। রায়ের বিরুদ্ধে আপিল

৯৬ মামলায় জামিন, ছাড়া পেলেন রিজেন্টের সাহেদ Read More »

বানভাসিদের বাসস্থান দেবে সরকার: ধর্ম বিষয়ক উপদেষ্টা

বন্যায় যাদের বাড়িঘর পানিতে ভেসে গেছে সরকার তাদের ঘর তৈরি করে দেবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদরের আল আরাবিয়া দারুল উলুম মাদরাসায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় উপদেষ্টা বলেন, দুর্যোগ-দুর্দিনে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের পাশে থাকবে। প্রশাসন-ছাত্রসমাজের

বানভাসিদের বাসস্থান দেবে সরকার: ধর্ম বিষয়ক উপদেষ্টা Read More »

পালিয়ে গেলেন ঋতুপর্ণা

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় এখনও উত্তাল পুরো ভারত। ভারতের সাধারণ জনগণ থেকে শুরু করে সরব কলকাতার তারকারা। তাদের একটি কর্মসূচি ‘রাত দখল’ সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পশ্চিমবঙ্গের শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে গিয়েই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী

পালিয়ে গেলেন ঋতুপর্ণা Read More »

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৮১

আফ্রিকাভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজেরিয়ার ইয়োবে প্রদেশে অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এতে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে আলজাজিরা। ইয়োবে প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুলকরিম দুঙ্গুস বলেন, রোববার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ইয়োবের মাফা এলাকায় হামলা চালায় বোকো হারামের প্রায় ১৫০

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৮১ Read More »

কেটেছে অস্থিরতা, দলে দলে কর্মস্থলে ছুটছেন শ্রমিকরা

তৈরি পোশাক খাতে অস্থিরতা কাটতে শুরু করেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে শিল্পনগরী গাজীপুরে দলে দলে কর্মস্থলে যোগ দেন পোশাক শ্রমিকরা। সকালে সরেজমিনে টঙ্গী বিসিক, ভোগরা বাইপাস, বাঘের বাজার ও মাওনা এলাকায় শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যেতে দেখা যায়। কারখানাগুলোতেও চলছে স্বাভাবিক কার্যক্রম। এ দিকে, শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর

কেটেছে অস্থিরতা, দলে দলে কর্মস্থলে ছুটছেন শ্রমিকরা Read More »

Scroll to Top