Latest BD News

সোমবার রাত ৮টা পর্যন্ত চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তার আগে শাহবাগ থানায় চারজনের নাম উল্লেখসহ ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতের বিরুদ্ধে  হয়েছে মামলা হয়েছে। এরইমধ্যে গ্রেপ্তার হয়েছে দুজন। এরপর কমপ্লিট শাটডাউনের কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। গতকাল শনিবার রাতে হাসপাতালটিতে চিকিৎসকদের ওপর

সোমবার রাত ৮টা পর্যন্ত চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত Read More »

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দেবেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ রোববার (১ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার সংক্ষিপ্ত সফরে নিউইয়র্ক যাবেন। সফরের আগে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ইউএনজিএতে তাঁর সফরসূচি নিয়ে আলোচনা করবেন। ইউনূস

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন ড. ইউনূস Read More »

পণ্যের দাম বাড়লে আর কমে না, এটা চলবে না : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের দেশে পণ্যের দাম একবার বাড়লে সেটা আর কমে না। এমন পরিস্থিতি আমরা দেখতে চাই না। লোকজনের জন্য বাজার যেন আরও সুখকর হয়; আমরা সেটা নিশ্চিত করতে কাজ করছি। আজ রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন

পণ্যের দাম বাড়লে আর কমে না, এটা চলবে না : বাণিজ্য উপদেষ্টা Read More »

ঢামেক হাসপাতালে চিকিৎসক মারধর : শাহবাগ থানায় মামলা, গ্রেপ্তার ২

কা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে। আজ রোববার (১ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। শাহবাগ থানার ডিউটি অফিসার এএসআই মৃত্যুঞ্জয় এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুঞ্জয় বলেন, এ ঘটনায় আমরা সেনাবাহিনীর সহযোগিতায় দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের এ

ঢামেক হাসপাতালে চিকিৎসক মারধর : শাহবাগ থানায় মামলা, গ্রেপ্তার ২ Read More »

যুদ্ধবিধ্বস্ত গাজায় পোলিও টিকাদান কর্মসূচি শুরু

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় গতকাল শনিবার (৩১ আগস্ট) থেকে পোলিও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় একজন স্বাস্থ্য কর্মকর্তা। তবে একজন সাহায্যকর্মী জানিয়েছেন, আজ রোববার থেকে ব্যাপক আকারে এই তৎপরতা চলবে। এদিকে টিকাপ্রদানের এই কাজকে সামনে রেখে ইসরায়েল ও হামাস সংঘাতের ‘মানবিক বিরতি’তে সম্মত হয়েছে। খবর এএফপির। গত আগস্ট মাসের শুরুর দিকে ২৫ বছরের মধ্যে

যুদ্ধবিধ্বস্ত গাজায় পোলিও টিকাদান কর্মসূচি শুরু Read More »

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দল পেলেন রিশাদ

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় প্রাপ্তি স্পিনার রিশাদ হোসেন। দুর্দান্ত পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন এই ডানহাতি বোলার। বিশ্বকাপ মাতানোর পুরস্কার হিসেবে এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে সুযোগ পেয়েছেন রিশাদ। আজ রোববার (১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ ব্যাশ ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স। যে দলে হেড

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দল পেলেন রিশাদ Read More »

জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল বিভাগে শুনানি ২১ অক্টোবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানি আগামী ২১ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (১ সেপ্টেম্বর) চেম্বার আদালতের বিচারপতি মো. আশফাকুল ইসলাম শুনানির এ দিন ধার্য করেন। আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ডিসমিসড ফর ডিফল্ট হিসেবে খারিজ

জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল বিভাগে শুনানি ২১ অক্টোবর Read More »

‘জেনারেশন জেড’ নামে আসছে ধারাবাহিক নাটক

জুলাই ও আগস্ট মাসজুড়ে নানা রকম রাজনৈতিক টানাপড়েনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশে এসেছে নতুন সরকার। বিদায় করা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এই জেনারেশনকে বলা হয় জেন জেড। মূলত তাদের আন্দোলনের ফসলই হলো এই পরিবর্তন। এ সময়ে মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা তৈরি

‘জেনারেশন জেড’ নামে আসছে ধারাবাহিক নাটক Read More »

অবিলম্বে চিকিৎসকদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

অবিলম্বে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ডাক্তারদের ওপর হাত তুলে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। আজ রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকমল হোসেন আজাদ উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, রোগী ভর্তি নিয়ে পরপর তিনটি ঘটনা ঘটেছে ঢাকা

অবিলম্বে চিকিৎসকদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার Read More »

সারা দেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় নিরাপদ কর্মস্থলসহ চার দফা দাবিতে আজ রবিবার দুপুর ২টা থেকে সারা দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসকরা। দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক গেটে নিউরোসার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. আবদুল আহাদ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সারা দেশে চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা Read More »

Scroll to Top