Latest BD News

ইয়েমেনে প্রবল বর্ষণ ও বন্যায় নিহত ৮৪

মধ্যপ্রাচ্যের গৃহযুদ্ধপীড়িত দেশ ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল হুদায়দায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন আহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির। শুক্রবার (৩০ আগস্ট) হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাদেশিক রাজধানী আল

ইয়েমেনে প্রবল বর্ষণ ও বন্যায় নিহত ৮৪ Read More »

বন্যা পরিস্থিতির উন্নতির জন্য সশস্ত্র বাহিনীর উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা চলমান

সশস্ত্র বাহিনী অব্যাহতভাবে বন্যা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করে যাচ্ছে এবং বন্যা দুর্গত এলাকায় সব ধরণের সহযোগিতা ও সেবা প্রদান অব্যাহত রেখেছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বর্তমানে ৩৪টি ক্যাম্প, ২ হাজার ৮৮১ জন সদস্য, ১০০টি বোট ও ১০টি হেলিকপ্টার মোতায়েন রয়েছে। জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য

বন্যা পরিস্থিতির উন্নতির জন্য সশস্ত্র বাহিনীর উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা চলমান Read More »

শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক উভয় সঙ্কটে মোদি সরকার

কূটনৈতিক উভয় সঙ্কটে ভারত। সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি বর্তমানে ভারতে রয়েছেন। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বেকায়দায় পড়েছে। এদিকে তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে। তাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কেও সমান সচেতনতা রয়েছে। শনিবার (৩১ আগস্ট) অনলাইন টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে

শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক উভয় সঙ্কটে মোদি সরকার Read More »

হঠাৎ বিদায় নিলেন অরিজিৎ সিং!

বলিউড সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং আরজি কর ঘটনার প্রতিবাদে একের পর এক পোস্ট করছিলেন কয়েকদিন ধরেই। গায়কের প্রোফাইল ‘আত্মজোয়ার জ্বালো’কে ইতোমধ্যেই সবাই চিনে নিয়েছেন। কিন্তু শুক্রবার (৩১ আগস্ট) সন্ধ্যার পর অরিজিতের প্রোফাইলটি আর দেখা যাচ্ছে না।  দিন চারেক আগে আরজি কর ঘটনার বিচার চেয়ে ‘আর কবে’ গান বেঁধেছেন অরিজিৎ সিং। এটি শুধু গান নয়, লাখো মানুষের

হঠাৎ বিদায় নিলেন অরিজিৎ সিং! Read More »

বগুড়ায় ‘চাঁদা’ চাইতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

বগুড়ার কাহালু উপজেলায় এক বাড়িতে ১০ লাখ টাকা চাঁদা চাইতে গিয়ে গ্রামবাসীর পিটুনিতে এক যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সীতাকলমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিবের (২৪) বাড়ি কাহালু উপজেলার পরিশেষ গ্রামে। পুলিশ জানায়, রাকিব স্থানীয় চাঁদাবাজ দল আতা বাহিনী গ্রুপের সদস্য ছিলেন। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

বগুড়ায় ‘চাঁদা’ চাইতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ Read More »

দাম কমলো জ্বালানি তেলের

দেশের বাজারে জ্বালানি তেল, অর্থাৎ ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম কমানো হয়েছে। আজ শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান বিক্রয়মূল্য লিটারপ্রতি ১০৬ দশমিক ৭৫

দাম কমলো জ্বালানি তেলের Read More »

এস আলম গ্রুপের বিলাসবহুল ১৪টি গাড়ি সরিয়ে নিচ্ছেন বিএনপি নেতারা

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের কয়েকজন বিএনপি নেতা। এ সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।   এস আলম গ্রুপের মালিকানাধীন জমি ও সম্পদ কেউ যেন না কেনেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই ঘোষণা দেওয়ার

এস আলম গ্রুপের বিলাসবহুল ১৪টি গাড়ি সরিয়ে নিচ্ছেন বিএনপি নেতারা Read More »

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে একটি পরিবর্তন

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বেছে নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। ফলে পাকিস্তানকে আগে নামতে হবে ব্যাটিংয়ে। বৃষ্টিতে ম্যাচের প্রথম দিনের খেলা ভেসে যাওয়ার পর শনিবার দ্বিতীয় দিনের সকালে অনুষ্ঠিত হয়েছে টস। শান্তর পর স্বাগতিক দলের অধিনায়ক শান মাসুদ বলেন, টস জিতলে তিনিও বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন। দুই ম্যাচের সিরিজে এগিয়ে থাকা

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে একটি পরিবর্তন Read More »

পাবনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করে তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। শুক্রবার বিকালে নিহত দুই শিক্ষার্থী মাহবুব হাসান নিলয় ও জাহিদুল ইসলাম জাহিদের বাড়ি পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে শিমুল বিশ্বাস বলেন, ‘আওয়ামী লীগ সরকারে পতন ঘটাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও

পাবনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান Read More »

নিঃসঙ্গতায় ডুবছে জাপান: ছয় মাসে একাকী মারা গেছে প্রায় ৪০ হাজার মানুষ!

নিঃসঙ্গতার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে জাপানে। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছেছে যে, মৃত্যুর সময়ও কাউকে পাশে পাচ্ছে না দেশটির বহু সংখ্যক নাগরিক! জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে প্রায় ৪০ হাজার মানুষ নিজ বাড়িতে একাকী মারা গেছেন। এর মধ্যে প্রায় চার হাজার মানুষকে মৃত্যুর এক মাসের বেশি সময় পর উদ্ধার করা হয়েছে। জাপান পুলিশের

নিঃসঙ্গতায় ডুবছে জাপান: ছয় মাসে একাকী মারা গেছে প্রায় ৪০ হাজার মানুষ! Read More »

Scroll to Top