Latest BD News

ইয়েমেনে আকস্মিক বন্যায় ২৪ জন নিখোঁজ

ইয়েমেনে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ২৪ জন নিখোঁজ রয়েছে। সেই সঙ্গে কিছু বাড়িঘর ও দোকানপাট ধ্বংস হয়ে গেছে। ইরান সমর্থিত হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার পশ্চিমে আল-মাহউইত প্রদেশে এ বন্যা দেখা দিয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রদেশটির মেলহান জেলায় সাতটি বাড়ি ধ্বংস এবং অন্তত ২৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের মৃত্যু হয়েছে কিনা এখনো নিশ্চিত

ইয়েমেনে আকস্মিক বন্যায় ২৪ জন নিখোঁজ Read More »

‘সাকিবকে নিয়ে বলছেন, আমিনুলের সময় কেন চুপ ছিলেন’

গণ-আন্দোলনের মুখে সরকার পতনের পর রাজধানীর আদাবর থানায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে তাকে। জাতীয় দলে খেলা সাকিবের সতীর্থদের কেউ কেউ এটিক মিথ্যা মামলা ও হয়রানিমূলক বলছেন। বুধবার (২৮ আগস্ট)  সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে

‘সাকিবকে নিয়ে বলছেন, আমিনুলের সময় কেন চুপ ছিলেন’ Read More »

জ্বালানি তেলের দাম কমাবে সরকার

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মুনাফা কমিয়ে দেশের বাজারে জ্বালানি তেলের দর কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী সেপ্টেম্বর থেকে গ্রাহকরা কম দামে জ্বালানি তেল কিনতে পারবেন। ডিজেল ও কেরোসিনের তুলনায় পেট্রল ও অকটেনের দাম বেশি কমবে। জ্বালানি বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আন্তর্জাতিক

জ্বালানি তেলের দাম কমাবে সরকার Read More »

তেজগাঁওয়ে প্রস্তুত প্রধান উপদেষ্টার কার্যালয়

শেখ হাসিনার দেশত্যাগের দিন (৫ আগস্ট) জাতীয় সংসদ ভবন, গণভবনসহ রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে স্থাপনাগুলো কাজের অনুপযোগী হয়ে ওঠে।  বর্তমানে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাবে ব্যবহৃত হবে। টানা ১৫ দিন সংস্কার কাজ করে প্রস্তুত করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়। ইতোমধ্যে

তেজগাঁওয়ে প্রস্তুত প্রধান উপদেষ্টার কার্যালয় Read More »

‘হারুনের দালানের খনি’

ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সম্পদের দিক থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) সাবেক আইজিপি বেনজীর আহমেদকেও ছাড়িয়ে গেছেন। বুধবার (২৮ আগস্ট) দেশ রুপান্তরের প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। জানা যায়, ঢাকার উত্তরা, গাজীপুর, আশুলিয়া ও কক্সবাজারের টেকনাফে অঢেল সম্পত্তির মালিক তিনি। বেশ কয়েকটি বাড়ি, প্লট, হোটেল ও রিসোর্টের মালিক তিনি। আশুলিয়ার

‘হারুনের দালানের খনি’ Read More »

রাজনগরে বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

টানা বৃষ্টি, ভারত থেকে আশা বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের কারণে সম্প্রতি মৌলভীবাজারের সৃষ্ট বন্যার কারণে জেলার রাজনগর উপজেলায় কৃষিতে ব্যপক ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে উঠতে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার প্রান্তিক ও বর্গা চাষীরা। জেলায় মনু নদীতে ৪টি স্থানে ভাঙ্গন দিয়েছিল রাজনগর উপজেলায়।ভাঙ্গন দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে প্রথমে উপজেলার উপরি অংশের প্রায় ৯০ শতাংশ

রাজনগরে বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক Read More »

কফি তৈরির যন্ত্রের ভেতর ১৬ কেজি সোনা, তরুণ গ্রেপ্তার

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর সঙ্গে আনা কফি তৈরির যন্ত্র থেকে মোট ১৫ কেজি ৯৯৫ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হোসাইন আহমদ (২০) নামের এক যাত্রীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টার দিকে তাঁকে বিমানবন্দরে আটক করে শুল্ক গোয়েন্দা ও সিভিল এভিয়েশনের সদস্যরা। হোসাইন আহমদ সিলেটে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল এলাকার বাসিন্দা।

কফি তৈরির যন্ত্রের ভেতর ১৬ কেজি সোনা, তরুণ গ্রেপ্তার Read More »

‘চিড়া-মুড়ি কত খাওয়া যায়?’

বন্যার পানি কমে আসায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের বাসিন্দা হোসনে আরা বেগম সাতদিন পর নিজের বসতঘরে ঢুকতে পেরেছেন। বন্যা আসার পর ছেলের বউকে নাতিসহ বাপের বাড়ি পাঠিয়ে এতদিন ধরে তিনি বাড়ির আঙিনার মাচায় বসবাস করছিলেন। আজ বুধবার বাড়ির উঠানে জমে থাকা হাঁটুপানিতে দাঁড়িয়ে ষাটোর্ধ্ব এই নারী বলেন, ‘চিড়া-মুড়ি আর কত খাওয়া যায়? ঘরে চাল-ডাল

‘চিড়া-মুড়ি কত খাওয়া যায়?’ Read More »

প্রভাবশালীরা নামে-বেনামে কত ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব হচ্ছে : ড. ইউনূস

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগী শেখ হাসিনা সরকারের শাসনামলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নামে-বেনামে কত টাকা ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব করা হচ্ছে বলে জানিয়েছেন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা

প্রভাবশালীরা নামে-বেনামে কত ঋণ আত্মসাৎ করেছে তার হিসাব হচ্ছে : ড. ইউনূস Read More »

রাওয়ালপিন্ডিতে ১৯১ করে ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট মুশফিকের

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের জয়ে দলের প্রথম ইনিংসে ১৯১ রানের দারুণ এক ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এর মাধ্যমে তিনি আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় সাত ধাপ এগিয়েছেন। মুশফিক এখন ১৭ নম্বরে। টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে নিজের সেরা অবস্থানে ফিরলেন তিনি। শুধু কী তা–ই, ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টও (৬৮৪) অর্জন করেছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। বাংলাদেশের প্রথম ইনিংসে

রাওয়ালপিন্ডিতে ১৯১ করে ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট মুশফিকের Read More »

Scroll to Top