Latest BD News

আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ। সোমবার আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন উপদেষ্টা। তিনি এ সময় আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। ঢামেক হাসপাতাল পরিদর্শন শেষে আহত শিক্ষার্থীদের বিষয়ে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের সুচিকিৎসা

আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে: সমাজকল্যাণ উপদেষ্টা Read More »

সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৯ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট ফারজানা খান নীলা। সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে

সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ Read More »

সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, ১১ অঞ্চলে হতে পারে ঝোড়ো বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের ১১টি অঞ্চলে। সোমবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে রোববার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত

সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, ১১ অঞ্চলে হতে পারে ঝোড়ো বৃষ্টি Read More »

ইইউর রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের সঙ্গে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশান চেয়ারপার্সন অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

ইইউর রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক Read More »

বসুন্ধরা সিটি শপিং মলের দোকান মালিক–কর্মীদের বিক্ষোভ

রাজধানীর পান্থপথ সিগন্যাল থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় পর্যন্ত পুরো সড়ক বন্ধ। এ পথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ী, দোকানকর্মীরা বিক্ষোভে নেমেছেন। শপিং মল ইনচার্জের পদত্যাগ দাবিসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করছেন তাঁরা। আজ সোমবার দুপুর ১২টায় গিয়ে দেখা যায়, পান্থপথ সিগন্যালে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন। সেখানে লেখা, ‘স্বৈরাচার অত্যাচারী ইনচার্জ করিমের পদত্যাগ’।

বসুন্ধরা সিটি শপিং মলের দোকান মালিক–কর্মীদের বিক্ষোভ Read More »

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকাল সাড়ে ৯টায় রাজারবাগ পুলিশ লাইনসে এ শ্রদ্ধা জানান তিনি। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা Read More »

শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ট্রাফিককে সাহায্য করতে পারবেন- আসিফ মাহমুদ

ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সম্প্রতি শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছেন। বিশিষ্টজনেরা তাঁদের এ কাজের প্রশংসা করছেন। ট্রাফিক পুলিশের সংখ্যা যেহেতু প্রয়োজনের তুলনায় কম, তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে ভবিষ্যতে ট্রাফিক পুলিশকে সড়ক নিয়ন্ত্রণে সাহায্য করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। গতকাল শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা

শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ট্রাফিককে সাহায্য করতে পারবেন- আসিফ মাহমুদ Read More »

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরুসহ ৫ ভারতীয় তরুণ আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে তিনটি গরু, তিনটি হাঁসুয়াসহ পাঁচ ভারতীয় তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার ভোরে তাঁদের আটক করা হয়। আটক পাঁচজন হলেন ভারতের মুর্শিদাবাদের দ্বীপ সিংহ (২৩), সারফরাজ ইসলাম (১৮), আসলাম শেখ (১৮), ওলিল মহালদার (১৮) ও রনি হালদার (১৭)। এ বিষয়ে গতকাল রোববার বিকেলে ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরুসহ ৫ ভারতীয় তরুণ আটক Read More »

ট্রাম্প বলেছিলেন ‘উন্মাদ’, কমলা বললেন ‘কাপুরুষ’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পরোক্ষভাবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। গতকাল রোববার তিনি বলেছেন, আসন্ন ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী একজন ‘কাপুরুষ’। বিরোধীদের হেয় করাটাই তাঁর রাজনীতির কেন্দ্রবিন্দু। ভোটযুদ্ধে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য হিসেবে বিবেচিত পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে কমলা হ্যারিস এমন কথা বলেছেন। পেনসিলভানিয়ার সমাবেশে কমলার সঙ্গে তাঁর রানিং মেট ও মিনেসোটার

ট্রাম্প বলেছিলেন ‘উন্মাদ’, কমলা বললেন ‘কাপুরুষ’ Read More »

সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ

দেশের সব ( ৪৯৩টি) উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাঁদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে গত শুক্রবার ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’

সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ Read More »

Scroll to Top