Latest BD News

আবু সাঈদ হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেল পিবিআই

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে সোমবার (১২ আগস্ট) মামলাটি পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে। রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি তাজহাট থানা

আবু সাঈদ হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেল পিবিআই Read More »

নতুন মুখ নিয়ে দল গোছান, আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর

নতুন মুখ নিয়ে দল গোছান, আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা Read More »

প্রশাসনে বদলের ঝড়, সুর পাল্টেছেন অনেকেই

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নবগঠিত অন্তর্বর্তী সরকার ও এর উপদেষ্টারা এরই মধ্যে কাজ শুরু করেছেন। ফলে প্রশাসনও নড়েচড়ে বসেছে। শুরু হয়েছে শুদ্ধি অভিযান। ঢেলে সাজানোর উদ্যোগ চলছে জনপ্রশাসনে। খোঁজ নিয়ে জানা যায়, দ্রুতই প্রশাসনে আরও বড় ধরনের পরিবর্তন আসবে। তবে এ ঝড়ের মধ্যে অনেক সিনিয়র-জুনিয়র কর্মকর্তা ভোল পাল্টিয়ে চলার চেষ্টা করছেন। রাতারাতি অনেকেই সুর

প্রশাসনে বদলের ঝড়, সুর পাল্টেছেন অনেকেই Read More »

অ্যাম্বুলেন্স থেকে টোল না নেওয়ার নির্দেশ

রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন। এর আগে, এ আইনজীবী সারা দেশের সড়ক, মহাসড়ক, সেতু, ফ্লাইওভার টানেল, ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে

অ্যাম্বুলেন্স থেকে টোল না নেওয়ার নির্দেশ Read More »

কোনো প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে থাকবে না: আসিফ

বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নাম পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল সচিবালয়ে প্রথমবারের মতো অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আসিফ। উপদেষ্টা বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

কোনো প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে থাকবে না: আসিফ Read More »

ধর্মীয় উপাসনালয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়ে যারা হামলা করেছে, তারা মূলত দুর্বৃত্ত। এসব দুর্বৃত্তকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করা হবে। সোমবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, সংখ্যালঘুদের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ হয়েছে- এমন কিছু অভিযোগ তাদের কাছে

ধর্মীয় উপাসনালয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: ধর্ম উপদেষ্টা Read More »

অন্তর্বর্তী সরকার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সব বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন। জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবেন। সোমবার (১২ আগস্ট) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে কবরে জিয়ারত করে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা

অন্তর্বর্তী সরকার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন : মির্জা ফখরুল Read More »

তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ক্লিনিক্যালি ডেড: সিপিডি

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে। এগুলো বন্ধ করে দেওয়া উচিত। আবার কিছু কিছু ব্যাংক মরে যাওয়ার উপক্রম হয়েছে। মরে যাওয়ার উপক্রম হওয়া ব্যাংকগুলো চালানোর ইচ্ছা থাকলে পরিচালনা পর্ষদ পুর্নগঠন করতে হবে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘ব্যাংকিংখাতে সুশাসন ফিরিয়ে

তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ক্লিনিক্যালি ডেড: সিপিডি Read More »

পাল্টা অভ্যুত্থান নিয়ে যে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এবার পাল্টা অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ক্ষমতাচ্যুতরা আবার বিভিন্ন জায়গায় সংগঠিত হওয়ার চেষ্টা

পাল্টা অভ্যুত্থান নিয়ে যে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read More »

সরকারের সামনে সাত চ্যালেঞ্জ

গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এরমধ্যে প্রধানত হচ্ছে- শিক্ষা খাত ঢেলে সাজানো, স্বাস্থ্য খাতে নৈরাজ্য বন্ধ, রাষ্ট্রীয় কাঠামোতে শৃঙ্খলা ফেরানো, আইনের শাসন প্রতিষ্ঠা, থানা পুলিশের কাজ শুরু করা, অর্থনীতি ব্যবসাবাণিজ্য চাঙা রাখা, ইসি, দুদক, পিএসসি, মানবাধিকার কমিশনে শৃঙ্খলা আনা। দেশকে এগিয়ে নিতে সতর্ক এবং

সরকারের সামনে সাত চ্যালেঞ্জ Read More »

Scroll to Top