এবার আপিল বিভাগের পাঁচ বিচারপতির পদত্যাগ
আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেছেন। পদত্যাগকারী ৫ বিচারপতি হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। শনিবার বিকালে তাদের পদত্যাগপত্র পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর আপিল বিভাগের পাঁচ বিচারপতির পদত্যাগপত্র দেওয়ার তথ্য জানা গেল।
এবার আপিল বিভাগের পাঁচ বিচারপতির পদত্যাগ Read More »









