Latest BD News

কারামুক্ত হলেন আমান উল্লাহ আমান

ঢাকা মহানগর উত্তর বিএনপি শাখার আহ্বায়ক আমান উল্লাহ আমান কারামুক্ত হয়েছেন। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়েছে। রোববার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমান উল্লাহ আমান আজ রাত ৯টায় পিজি হাসপাতাল (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে মুক্তি পেয়েছেন। এর আগে

কারামুক্ত হলেন আমান উল্লাহ আমান Read More »

সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। এছাড়াও

সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন Read More »

ভারতে আছেন হাসিনা, সব ধরনের সহায়তা পাবেন: নয়াদিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে করে আসা হাসিনাকে ভারত সরকার সময় দেবে। যাতে তিনি ভেবেচিন্তে সরকারকে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানাতে পারেন। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কেন্দ্রীয় সরকারের আয়োজিত সর্বদলীয় বৈঠকে উপস্থিত পার্লামেন্ট সদস্যদের জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে এসে পৌঁছেছেন এবং ভারত তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করার বিষয়ে আশ্বস্ত করেছে। আজ এই

ভারতে আছেন হাসিনা, সব ধরনের সহায়তা পাবেন: নয়াদিল্লি Read More »

ঝালকাঠিতে আমির হোসেনের বাসায় পাওয়া গেল প্রায় ৫ কোটি টাকা

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য (এমপি) আমির হোসেন আমুর বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডে আমুর বাসা থেকে এই অর্থ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বিকেলে বিক্ষুব্ধ

ঝালকাঠিতে আমির হোসেনের বাসায় পাওয়া গেল প্রায় ৫ কোটি টাকা Read More »

খালেদা জিয়া মুক্ত

গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের উপ-প্রেসসচিব মো. শিপলু জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

খালেদা জিয়া মুক্ত Read More »

আতঙ্কে’ সচিবালয় ছাড়ছেন কর্মকর্তা-কর্মচারীরা

ভয়ে-আতঙ্কে সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (৬ আগষ্ট) দুপুর ১২টার কিছু আগে থেকে কর্মকর্তা-কর্মচারীরা বের হতে শুরু করেন। সবাই এক সঙ্গে বের হতে গিয়ে সচিবালয়ের ভেতরে ও গেটে যানজটের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ সচিবলায়ের এক কর্মকর্তা বলেন, আওয়ামী সরকারের দালাল বিভিন্ন সচিব-উপ সচিবদের গণপিটুনি দেওয়া হতে পারে।

আতঙ্কে’ সচিবালয় ছাড়ছেন কর্মকর্তা-কর্মচারীরা Read More »

বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম নাহিদের

না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ আজ মঙ্গলবার বিকেল ৩টার মধ্যেই ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আজ দুপুর সাড়ে ১২টার দিকে আরও দুই সমন্বয়ককে পাশে রেখে ফেসবুকে এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি গতকাল বলেছেন যে, তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত করবেন। কিন্তু

বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম নাহিদের Read More »

বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের স্যালুট

বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশের সংকটকালীন মুহূর্তে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই স্যালুট জানায় আমেরিকা। সোমবার রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনার সরকারের। এদিন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয় সেনাবাহিনী। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, আমরা সব

বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের স্যালুট Read More »

সেই মন্ত্রী-এমপিরা এখন কোথায়?

সরকারের মন্ত্রী এমপিরা এখন কোথায়। কেউ জানে না তাদের অবস্থান। বিদেশে চলে গেছেন নাকি দেশের মধ্যেই আছেন সে সম্পর্কে নিশ্চিত কোনো খবর পাওয়া যাচ্ছে না। গতকাল দিনভর উত্তাল ঘটনার মধ্যে মন্ত্রী-এমপিদের কোনো উপস্থিতি ছিল না গণমাধ্যম বা অন্য কোথাও। খবর পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরও। আগের দিন সক্রিয় থাকলেও গতকাল কোনো মন্ত্রী-এমপিকে দেখা

সেই মন্ত্রী-এমপিরা এখন কোথায়? Read More »

অন্তর্বতীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন,জরুরি ভিত্তিকে একটি অন্তর্বতীকালীন সরকার গঠন করা হবে এবং সকল দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে অন্তর্বতীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। সোমবার (আগস্ট ০৫) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। দেশের সকল গণমাধ্যমে প্রচারিত এই ভাষণে রাষ্ট্রপতি বলেন, দেশে চলমান অস্থিরতা, বিশৃঙ্খলা ও লুটতরাজ বন্ধে উদ্যোগ

অন্তর্বতীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে: রাষ্ট্রপতি Read More »

Scroll to Top