Latest BD News

বাংলাদেশকে ২৫ লাখ মর্ডানা টিকা দেবে যুক্তরাষ্ট্রঃ মার্কিন রাষ্ট্রদূত মিলার

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানিয়েছেন যে, বাংলাদেশকে ২৫ লাখ মর্ডানা টিকা দেবে যুক্তরাষ্ট্র। আজ শনিবার (২৬ জুন) টুইটারে তিনি এ তথ্য জানান। টুইটারে মিলার বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র গ্যাভি-কোভেক্স উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে খুব শিগগিরই ২৫ লাখ মর্ডানা টিকা দেবে। করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার অঙ্গীকার হিসেবে

বাংলাদেশকে ২৫ লাখ মর্ডানা টিকা দেবে যুক্তরাষ্ট্রঃ মার্কিন রাষ্ট্রদূত মিলার Read More »

বড়ভাই ওবায়দুল কাদেরসহ ৩ জনকে ‘মেরে ফেলার হুমকি’ কাদের মির্জার

বড়ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে স্ত্রীসহ মেরে ফেলার হুমকি দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে শেষ করে দিচ্ছেন। বড় ভাইয়ের উদ্দেশে তিনি বলেছেন, চোখ রাঙাবেন না, মুখ সামলান, যা ইচ্ছা তা করবেন, এটা

বড়ভাই ওবায়দুল কাদেরসহ ৩ জনকে ‘মেরে ফেলার হুমকি’ কাদের মির্জার Read More »

লকডাউন সফল করতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসনঃ জেলা প্রশাসক

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন সফল করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান আজ শনিবার (২৬ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, গত ১৪ দিনের পরিসংখ্যান অনুযায়ী সারাদেশে করোনা সংক্রমণ ১৩ শতাংশ থেকে বেড়ে ২২ শতাংশ হয়েছে। এটি সকলের

লকডাউন সফল করতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসনঃ জেলা প্রশাসক Read More »

করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন চার হাজার ৩৩৪ জন। আজ শনিবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের

করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৩৪ Read More »

করোনাঃ খুলনার দুই হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু

বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগর খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল

করোনাঃ খুলনার দুই হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু Read More »

জনগণের ওপর ফ্যাসিবাদী জুলুম চলছে: মির্জা ফখরুল

দেশে রাষ্ট্রক্ষমতা দখল করে অবৈধ শাসকগোষ্ঠী জনগণের ওপর এখন ফ্যাসিবাদী জুলুম চালাচ্ছে বলে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এক্ষেত্রে গুম ও বিচার বহির্ভূত হত্যাই হচ্ছে শাসকগোষ্ঠীর প্রধান অস্ত্র। আজ শনিবার (২৬ জুন) জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ ঘোষিত নির্যাতিতদের সমর্থনে

জনগণের ওপর ফ্যাসিবাদী জুলুম চলছে: মির্জা ফখরুল Read More »

বিএনপি জনগণের সম্পদ লুণ্ঠনকারী দল: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করে বলেছেন যে, বিএনপি এদেশের ব্র্যান্ডেড অত্যাচারি ও জনগণের সম্পদ লুণ্ঠনকারী রাজনৈতিক দল। তিনি বলেন, সংকটের অক্টোপাস বিএনপিকে ঝেঁকে ধরেছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির বর্তমান যেমনি হতাশাগ্রস্ত তেমনি ভবিষ্যতও কুয়াশাচ্ছন্ন। আজ শনিবার (২৬ জুন) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব

বিএনপি জনগণের সম্পদ লুণ্ঠনকারী দল: ওবায়দুল কাদের Read More »

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক আসাদুজ্জামান

গঠিত হয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি। নতুন ওই কমিটিতে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম সভাপতি এবং ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৬ জুন) মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে সকালে রাজধানীর

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম, সম্পাদক আসাদুজ্জামান Read More »

কর্ণফুলীর পাড় লিজ দিয়ে শিল্প-কারখানা নির্মাণ করা যাবে না: স্থানীয় সরকার মন্ত্রী

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে মহানগর পর্যন্ত কর্ণফুলী নদীর পাড় লিজ দিয়ে কোনো ধরনের শিল্প কল-কারখানা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রামকে দেশের অর্থনীতির প্রাণ ও চট্টগ্রাম শহরকে নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে চলমান ৯ হাজার

কর্ণফুলীর পাড় লিজ দিয়ে শিল্প-কারখানা নির্মাণ করা যাবে না: স্থানীয় সরকার মন্ত্রী Read More »

ভুয়া ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ মিমি চক্রবর্তী

গুরুতর অসুস্থ কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মিমি চক্রবর্তী। গত ২২ জুন দক্ষিণ কলকাতার কসবা অঞ্চলে ‘ভুয়া’ ভ্যাকসিন নিয়েছিলেন তিনি। আর তার ঠিক চারদিনের মাথায় অসুস্থ হয়ে পড়েছেন এই তারকা। আজ শনিবার (২৬ জুন) ভোর থেকেই সমস্যা শুরু হয়েছে অভিনেত্রীর শরীরে। এমনিতেই অভিনেত্রীর গলব্লাডারের সমস্যা রয়েছে। জানা গিয়েছে, ভোরের দিকে অসহ্য পেটে

ভুয়া ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ মিমি চক্রবর্তী Read More »

Scroll to Top