Latest BD News

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (১০ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। ইহসানুল করিম ২০১৫ সালের জুন থেকে চুক্তি ভিত্তিতে সচিব পদমর্যাদা ও বেতনক্রমে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন Read More »

বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা- ২০২৪ এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হয়েছে। গত ৮-১০ মার্চ নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার এবং জেল পুলিশসহ সর্বমোট ৩০টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য

বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন Read More »

দেশে আরও ৩২ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৯১৪ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯২ জনে অবস্থান করছে। আজ রোববার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ

দেশে আরও ৩২ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই Read More »

\”কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার\”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কোস্ট গার্ডকে (বিসিজি) অতি-আধুনিক স্মার্ট প্রযুক্তি, জাহাজ ও হেলিকপ্টার দিয়ে সজ্জিত করে একটি আধুনিক ও ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করছে তাঁর সরকার। আজ রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদরদপ্তরে বাংলাদেশ কোষ্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং কোষ্ট গার্ড দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ

\”কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার\” Read More »

সূচকের বড় পতনে লেনদেন শেষ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ মার্চ) পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ রোববার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৯৭১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে

সূচকের বড় পতনে লেনদেন শেষ Read More »

মার্চের প্রথম ৮ দিনে প্রবাসী আয় ৫৬২৪ কোটি টাকা

রেমিট্যান্সে ইতিবাচক সাড়া মিলছে। চলতি মার্চ মাসের প্রথম ৮ দিনে ৫১ কো‌টি ২৯ লাখ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১১০ টাকা ধ‌রে) যার পরিমাণ ৫ হাজার ৬৪২ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাসী আয়ের পরিমাণ ২০০ কোটি বা দুই বিলিয়ন ডলার হবে। আজ রোববার (১০ মার্চ) বাংলাদেশ

মার্চের প্রথম ৮ দিনে প্রবাসী আয় ৫৬২৪ কোটি টাকা Read More »

ইসরায়েলি হামলায় গাজার এক হাজারের বেশি মসজিদ ধ্বংস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার হামলায় গত পাঁচ মাসে এক হাজারের বেশি মসজিদ ধ্বংস হয়েছে। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এসব মসজিদ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ১৯৫২ সালে নির্মিত একটি মসজিদকে গত মাসে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েলি বাহিনী। আল-হুদা নামের এই

ইসরায়েলি হামলায় গাজার এক হাজারের বেশি মসজিদ ধ্বংস Read More »

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, নির্বাচিত ৫৪৫ জন

২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে ৫৪৫ জন নির্বাচিত করা হয়েছে। ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল দেখতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আজ রোববার (১০ মার্চ) অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, নির্বাচিত ৫৪৫ জন Read More »

রোজায় কম দামে মিলবে দুধ-ডিম-মাংস : প্রাণিসম্পদ মন্ত্রী

আসন্ন রমজান মাসে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ ও ডিম সুলভ মূল্যে সরবরাহ করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ রোববার রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘জনগণের কষ্ট লাঘবে বর্তমান সরকার সব সময় সচেষ্ট। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য

রোজায় কম দামে মিলবে দুধ-ডিম-মাংস : প্রাণিসম্পদ মন্ত্রী Read More »

জামিন পেলেন বিএনপি নেতা মেজর হাফিজ, কারামুক্তিতে বাধা নেই

গুলশান থানার নাশকতার মামলায় ২১ মাসের সাজা পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মেজর (অব.) হাফিজের আইনজীবী আপিল শর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আপিল গ্রহণ করে তার জামিন মঞ্জুর করেন। মেজর (অব.)

জামিন পেলেন বিএনপি নেতা মেজর হাফিজ, কারামুক্তিতে বাধা নেই Read More »

Scroll to Top