Latest BD News

চালের দামসহ সব তথ্য লিখতে হবে বস্তায়, আগামী ১৪ এপ্রিল কার্যকর

চালের প্রতি বস্তায় ধানের জাত, মিলারের নাম-ঠিকানা, ওজন ও মিলগেট মূল্য লিখে বাজারজাত করার পরিপত্র দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। আগামী ১৪ এপ্রিল এ সিদ্ধান্ত কার্যকর হবে। আজ বুধবার এ পরিপত্র জারি করা হয়। জারি করা এ পরিপত্রে বলা হয়েছে, সম্প্রতি দেশের চাল উৎপাদনকারী কয়েকটি জেলা পরিদর্শন করে নিশ্চিত হওয়া গেছে যে- বাজারে একই জাতের ধান থেকে

চালের দামসহ সব তথ্য লিখতে হবে বস্তায়, আগামী ১৪ এপ্রিল কার্যকর Read More »

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন ঝালকাঠির জামাল

ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম জামালকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। আজ বুধবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দল আশা প্রকাশ করে যে, মো. রফিকুল ইসলাম জামাল দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন ঝালকাঠির জামাল Read More »

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা করতে হবে। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। বিশ্বব্যাপী ভাষা অধিকার আন্দোলনে বাংলা ভাষা সংগ্রামীরাই অনুপ্রেরণা জুগিয়েছেন। ভাষা শহিদদের ত্যাগ ও বিসর্জন বিশ্বের কাছে অমূল্য। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিবেশ,

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে হবে : পরিবেশমন্ত্রী Read More »

পর্যটকবাহী বাস-পিকআপ সংঘর্ষে দুই নারী নিহত, আহত ১৫

খাগড়াছড়িতে পর্যটকবাহি বাস ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ

পর্যটকবাহী বাস-পিকআপ সংঘর্ষে দুই নারী নিহত, আহত ১৫ Read More »

এবার ড্রোন দিয়ে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন

ইউরোপীয় ইউনিয়নকে ‘আগুন নিয়ে খেলা’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইয়েমেন। ২৭ সদস্যবিশিষ্ট ইউরোপীয় ইউনিয়ন লোহিত সাগরে একটি নৌ সামরিক মিশন নামানোর সিদ্ধান্ত নেয়ার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করল ইয়েমেন। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের অন্যতম সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি মঙ্গলবার তার অফিসিয়াল এক্স পেজে লিখেছেন, “ইউরোপীয়দের বলছি: আগুন নিয়ে খেলবেন না বরং ব্রিটেনের কাছ থেকে

এবার ড্রোন দিয়ে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন Read More »

ইরানে পুরস্কৃত জয়ার সিনেমা ‘ফেরেশতে’

প্রতি বছর ফজর চলচ্চিত্র উৎসব শেষে ইরান সরকার জাতীয় পুরস্কার প্রদান করে থাকে সেসব ছবিকে, যেগুলোর মাধ্যমে মানবাধিকার, শিক্ষা, পরিবেশ, দাতব্য কাজ ইত্যাদি বিভাগে দেশটির ‘জাতীয় ইচ্ছার প্রতিফলন’ ঘটে। এবার সেই বিভাগে ইরান সরকারের মন জয় করেছে জয়া আহসানের প্রথম ইরানি চলচ্চিত্র ‘ফেরেশতে’। মানবিক দৃষ্টিভঙ্গির জন্য ইরানের জাতীয় পুরস্কার জিতেছে ‘ফেরেশতে’। গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)

ইরানে পুরস্কৃত জয়ার সিনেমা ‘ফেরেশতে’ Read More »

গাজায় খাদ্য সরবরাহ বন্ধ করলো ডব্লিউএফপি

সাড়ে চারমাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত গাজায় দেখা দিয়েছে চরম খাদ্যসংকট। এ অবস্থায় মানবেতর দিন পার করছেন গাজাবাসীরা। সংকটে জর্জরিত গাজাবাসীর জন্য খাদ্য সরবরাহ করা জরুরি হলেও তা বন্ধ করে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। মূলত ভূখণ্ডটিতে ব্যাপক বিশৃঙ্খলার কারণে এই পদক্ষেপ নিতে বাধ্য

গাজায় খাদ্য সরবরাহ বন্ধ করলো ডব্লিউএফপি Read More »

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। গত মঙ্গলবার রাত ১টায় ঢাকায় পৌঁছান তিনি। তিনি সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শক্রমে গুলশানের বাসায় ৬ মাস নিজ বাসায় বিশ্রামে থাকবেন। তিনি বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন আগের চেয়ে এখন অনেকটা ভালো আছেন। সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শক্রমে গুলশানের বাসায়

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ Read More »

শিলাবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

আগামী দুই দিনে দেশের সব বিভাগে বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া তৃতীয় দিন শুক্রবার চার বিভাগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু

শিলাবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা Read More »

সুন্নতে খতনা করাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু: দুই চিকিৎসক গ্রেফতার, বন্ধ হাসপাতাল

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর রেশ না কাটতেই এবার মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীর নাম আহনাফ তাহমিন আয়হাম (১০)। এ ঘটনায় শিশুটির বাবা হাতিরঝিল থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে ওই ডায়াগনস্টিক সেন্টারের

সুন্নতে খতনা করাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু: দুই চিকিৎসক গ্রেফতার, বন্ধ হাসপাতাল Read More »

Scroll to Top