মেয়র আতিকুল ইসলামের শপথ গ্রহণ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনের শাপলা হলে তাকে শপথ পড়ান। এছাড়া একই স্থানে রাজধানীর দুটি সিটি করপোরেশনের ৩৮জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের ১২ জন কাউন্সিলর শপথ নেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান্।
মেয়র আতিকুল ইসলামের শপথ গ্রহণ Read More »