Latest BD News

ডিএনসিসি উপনির্বাচনের ২৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ

আজ ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল চারটায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটির সম্প্রসারিত ওয়ার্ডের কাউন্সিলর পদের ভোটগ্রহণ শেষ হয়। এদিকে ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচনে ২৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকার প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১৩৭৬৯ভোট। তার নিকটতম লাঙ্গলের প্রার্থী শাফিন আহমেদ পেয়েছেন ৪৭০ ভোট। এদিকে ঢাকা

ডিএনসিসি উপনির্বাচনের ২৫টি কেন্দ্রের ফলাফল প্রকাশ Read More »

৫০ শতাংশ ভোট পড়তে পারে : ইসি সচিব

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ নির্বাচন এবং দুই সিটির সম্প্রসারিত অংশের কাউন্সিলর পদে নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ইসির পক্ষ থেকে এ তথ্য জানান হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন,

৫০ শতাংশ ভোট পড়তে পারে : ইসি সচিব Read More »

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকার দুই সিটির সম্প্রসারিত অংশের ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচনসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচন/উপনির্বাচনের ভোটগ্রহণ ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এদিকে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Read More »

সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি : নির্বাচন কমিশনার

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মাহবুব তালুকদার বলেন, ‘প্রধান বিরোধীদলগুলো অংশ না নেওয়ায় এটা অংশগ্রহণমূলক নির্বাচন নয়। আমি আজ সকালে মগবাজারের ইস্পাহানি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। সরকার দলীয় মেয়রের পোলিং এজেন্ট ছাড়া আর কারও এজেন্টকে সেখানে

সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি : নির্বাচন কমিশনার Read More »

গাজীপুরে ছাদ ধসে শ্রমিক নিহত

গাজীপুর সিটি করপোরেশনের বাঙ্গাল গাছ এলাকায় বাগান বিলাশ নামে একটি পিকনিক স্পটের পুরোনো বিশ্রাম ঘর ভাঙার সময় ছাদ ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ফুল মিয়া গাইবান্ধা জেলার ফুলছরি থানার উড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়

গাজীপুরে ছাদ ধসে শ্রমিক নিহত Read More »

আরও ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে আরও চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি একই ঘটনায় সাত নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এ নিয়ে ১৩ নেতাকে বহিষ্কার করল দলটি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে

আরও ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি Read More »

ভারতীয় পাইলটকে কালই ছেড়ে দেবো: ইমরান খান

পাকিস্তানে আটক ভারতীয় পাইলটকে আগামীকাল শুক্রবারই ছেড়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পার্লামেন্টের এক যৌথ বৈঠকে তিনি বলেন, আমরা একজন ভারতীয় পাইলটকে ধরেছি। আগামীকালই তাকে ছেড়ে দেওয়া হবে। এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রীকে গত রাতে কয়েকবার ফোন করেও যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন বলেও জানান ইমরান। এর আগে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ

ভারতীয় পাইলটকে কালই ছেড়ে দেবো: ইমরান খান Read More »

ভোটারদের প্রচণ্ড ভিড় : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনের উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা যা বলেছেন তা যথার্থই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মানিক মিয়া এভিউনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরায় সিটি করপোরেশন নির্বাচনের

ভোটারদের প্রচণ্ড ভিড় : স্বরাষ্ট্রমন্ত্রী Read More »

ভারতীয় পাইলটের মুক্তি চান ফাতিমা ভুট্টো

ভারতীয় বিমানবাহিনীর আটক পাইলটকে মুক্তি দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি আহ্বান জানিয়েছেন ফাতিমা ভুট্টো। স্থানীয় সময় গতকাল বুধবার তিনি এই আহ্বান জানান বলে জানিয়ে সংবাদমাধ্যম পিটিআই। তিনি লেখক ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনি ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ভাতিজি। গতকাল বুধবার ভারতের ওই পাইলটকে আটক করার দাবি করে পাকিস্তান। শুরুতে ভারত

ভারতীয় পাইলটের মুক্তি চান ফাতিমা ভুট্টো Read More »

ভোটকেন্দ্রেই প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দায়িত্ব পালনকালে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে তার মৃত্যু হয়। ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, ওই কর্মকর্তা আগে থেকেই অসুস্থ ছিলেন। ভোটকেন্দ্রে তার স্বাভাবিক মৃত্যু হয়। ডিএমপির সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির

ভোটকেন্দ্রেই প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু Read More »

Scroll to Top