Latest BD News

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে দেশত্যাগে বাধা

দেশত্যাগ করতে পারলেন না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। বিমানবন্দরে তাকে দেশত্যাগে বাধা দেয়া হলো। মঙ্গলবার রাতে তিনি লাহোরে অবস্থিত আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক হয়ে দক্ষিণ কোরিয়াগামী একটি ফ্লাইটে উঠার চেষ্টা করেন। এ সময় তাকে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। তিনি দক্ষিণ কোরিয়ায় একটি সম্মেলনে যোগ দেয়ার জন্য বিমানে উঠছিলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে দেশত্যাগে বাধা Read More »

জেমসের বিরল ছবি ফাঁস!

দেশীয় ব্যান্ড সঙ্গীতের অপ্রতিদ্বন্দ্বী এক তারকা জেমস। তার কণ্ঠে যেন শ্রোতাদের মনে আসে উচ্ছ্বাসের জোয়ার। তারুণ্যের প্লাবনে ভেসে যায় সবার মন। সেই নব্বই দশক থেকে মঞ্চে পরিবেশনায় এক অনন্য অবস্থান ধরে রেখেছেন জেমস। এখনও কোনও কনসার্টে জেমসের উপস্থিতি মানে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি উল্লাসের আসর। তুমুল জনপ্রিয় এই তারকাকে সবসময় গম্ভীর মুখেই দেখা যায়।

জেমসের বিরল ছবি ফাঁস! Read More »

প্লাস্টিকের চালের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন: কৃষিমন্ত্রী

বাজারে প্লাস্টিকের চাল বিক্রির যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ড. কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্লাস্টিকের চালের বিষয়ে যে অভিযোগ উঠেছে তার কোন ভিত্তি নেই। আমি সেখানকার ডিসি, ডেপুটি ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। তারা সেখানে গিয়েছে, সেই চালে এনে রান্না করেছে ও মুড়ি বানিয়েছে। কোনোক্রমে প্লাস্টিকের চাল বাস্তবসম্মত নয়। বুধবার (৬

প্লাস্টিকের চালের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন: কৃষিমন্ত্রী Read More »

অনিয়ম দূর করতে প্রতিটি ব্যাংকে স্পেশাল অডিট হবে: অর্থমন্ত্রী

ব্যাংকিং খাতের অনিয়ম দূর করতে প্রতিটি ব্যাংকে স্পেশাল অডিট করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, ‘ব্যাংকিং খাতের অনিয়ম বের করতে, প্রতিটি ব্যাংকে স্পেশাল অডিট করতে হবে। আমাদের জানতে হবে কেন ব্যাংকিং খাতে অনিয়ম হচ্ছে। এই অনিয়মের সঙ্গে কারা জড়িত তাদের বের করতে হবে। তবে, ব্যংকারদের ভয়ের কোনো কারণ নেই।

অনিয়ম দূর করতে প্রতিটি ব্যাংকে স্পেশাল অডিট হবে: অর্থমন্ত্রী Read More »

আত্মহত্যা করলেন অভিনেত্রী নাগা

আত্মহত্যা করেছেন তেলেগু সিরিয়াল ‘পবিত্র বন্ধম’ ছবির অভিনেত্রী নাগা ঝাঁসি। হায়দরাবাদের শ্রীনগর কলোনিতে মঙ্গলবার তার বাসভবনে আত্মহত্যা করেন নাগা। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে তার ফ্লাটের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় নাগা ঝাঁসিকে। দ্রুত তাকে সেকান্দারাবাদে গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে

আত্মহত্যা করলেন অভিনেত্রী নাগা Read More »

সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ ও ইন্টারনেট পেল সন্দ্বীপবাসী

জনগণের দোরগোড়ায় আলোর পসরা নিয়ে যাচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা পেলেন দেশের মূল ভূ-খণ্ড থেকে বিছিন্ন চট্টগ্রামের সন্দ্বীপবাসীরা। বুধবার (৬ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্দ্বীপে প্রায় ৪ লাখ মানুষ বসবাস করেন। তারা এতদিন একপ্রকার বিদ্যুৎ সুবিধার

সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ ও ইন্টারনেট পেল সন্দ্বীপবাসী Read More »

সিইসির বক্তব্য প্রতারণার ইঙ্গিত : রিজভী

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার গতকাল বলেছেন সংসদ নির্বাচনের মতো সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে। সিইসির বক্তব্য দেশ থেকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার গভীর নীলনকশা। কারণ, একাদশ জাতীয় সংসদের ভোট ডাকাতির নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। তিনি

সিইসির বক্তব্য প্রতারণার ইঙ্গিত : রিজভী Read More »

নায়িকা পপির ওপর চটেছেন মাহফুজুর রহমান

সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির ওপর বেজায় চটেছেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান। পপির গালে মাহফুজুর রহমান মেকআপ করে দিচ্ছেন, এমন ছবি ভাইরাল হওয়ায় ঢালিউড নায়িকার প্রতি তার এ ক্ষোভ। ওই ঘটনায় মাহফুজুর রহমান ক্ষুব্ধ হয়ে বলেছেন, নায়িকা পপি এ ঘটনায় তার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি পপিকে ক্ষমা

নায়িকা পপির ওপর চটেছেন মাহফুজুর রহমান Read More »

কেন ফেসবুকের চাকরি ছেড়েছিলেন জাকারবার্গের বোন!

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কোটি কোটি ভক্ত বিশ্বজুড়ে। এসব মানুষকে নতুন সংযুক্তির আওতায় এনেছেন তিনি। চেনা, অচেনা মানুষে মানুষে সেতুবন্ধন গড়ে দিয়েছে তার ফেসবুক। তার ওই প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন তার বোন র‌্যান্ডি জাকারবার্গ। কিন্তু তিনি তা ছেড়ে দিয়েছেন। কেন তিনি ভাইয়ের প্রতিষ্ঠান ফেসবুক ছেড়েছেন! এমন প্রশ্ন আসা স্বাভাবিক। এসব নিয়েই তিনি কথা বলেছেন। র‌্যান্ডি ২০০৪ সালে

কেন ফেসবুকের চাকরি ছেড়েছিলেন জাকারবার্গের বোন! Read More »

আলোর ফেরিওয়ালা এখন বিদ্যুৎ পৌঁছে দেয়: প্রধানমন্ত্রী

এখন বিদ্যুতের জন্য অফিসে অফিসে ধরনা দিতে হয়না; আলোর ফেরিওয়ালা বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ পৌঁছে দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আরইবির আওতাধীন ৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জাতীয় গ্রিডে সংযুক্ত নতুন ৯টি গ্রিড উপকেন্দ্র, সন্দীপ উপজেলায় বিশেষায়িত বিদ্যুতায়ন এবং ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আলোর ফেরিওয়ালা এখন বিদ্যুৎ পৌঁছে দেয়: প্রধানমন্ত্রী Read More »

Scroll to Top