খুন করে দরজায় তালা দিয়ে পালাল দুর্বৃত্তরা
রাজধানীর যাত্রাবাড়ীতে এক ভ্যানচালককে হত্যা করে দরজায় বাইরে থেকে তালা দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ীর বিবিরবাগিচার ১ নম্বর গেটের ১/১/বি নম্বর বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। রাতেই নিহতের ছেলে বাসায় ফিরে তালা খুলে খাটের নিচে তার বাবার লাশ দেখতে পান। নিহত ভ্যানচালকের নাম ইসমাইল ফরাজী।
খুন করে দরজায় তালা দিয়ে পালাল দুর্বৃত্তরা Read More »