চীনে ফের কয়লাখনি ধস, নিহত ২১
চীনে একটি কয়লাখনির ছাদ ধসে ২১ জন কর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির উত্তরপশ্চিম শানশি প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। আজ রোববার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশটির শেনমু শহরের বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনিতে ৮৭ জন কর্মী ছিলেন।
চীনে ফের কয়লাখনি ধস, নিহত ২১ Read More »