Latest BD News

করোনা শনাক্তের হার ৪ শতাংশের কাছাকাছি

দেশে করোনা শনাক্তের হার আবারও বাড়ছে। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (১ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত প্রতি ১০০ নমুনায় এই হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ। গতকাল যা ৩ দশমিক ৬৭ শতাংশ ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০৪টি।

করোনা শনাক্তের হার ৪ শতাংশের কাছাকাছি Read More »

ভোটে সামান্যতম অপরাধীদের ক্ষেত্রেও ক্ষমাশীল হবেন না: ইসি রাশেদা

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ভোটে সামান্যতম অপরাধ যারা করবেন, তাদের প্রতিও আপনারা ক্ষমাশীল হবেন না। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। ইসি রাশেদা বলেন, দৃশ্যমান একটা শাস্তি দেখাবেন, যাতে জনগণ জানে-বোঝে এটা করলে শাস্তি হয়। আপনারা মাঠে থাকবেন। প্লিজ, আপনারা

ভোটে সামান্যতম অপরাধীদের ক্ষেত্রেও ক্ষমাশীল হবেন না: ইসি রাশেদা Read More »

বাংলাদেশ ব্যাংক থেকে ধার পেল সংকটে পড়া ৭ ব্যাংক

অনিয়মের কারণে তারল্যসংকটে পড়া সাত ব্যাংককে বিরল সুবিধায় ২২ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক যাতে বিদায়ী ২০২৩ সালের শেষ কার্যদিবসে তারল্যসংকটের প্রকৃত চিত্রের পরিবর্তে তুলনামূলক ভালো চিত্র দেখানোর সুযোগ পায়, সে জন্য তাদের এমন সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ‘লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট’ হিসেবে এই ধার দিয়েছে। ব্যাংকগুলোর ২০২৩ সালের

বাংলাদেশ ব্যাংক থেকে ধার পেল সংকটে পড়া ৭ ব্যাংক Read More »

আরও তিন দিন লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা বিএনপির

সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জনের দাবি এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আবারও লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি দিয়েছে বিএনপি। আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি তিন দিন বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করবেন। আজ সোমবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র

আরও তিন দিন লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা বিএনপির Read More »

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন শুরু

পুঁজিবাজারে করপোরেট বন্ড খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন আজ সোমবার (১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে।ঢাকা ও চট্টগ্রাম স্টক (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, বন্ডটি ডিএসই ও সিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে লেনেদেন শুরু করেছে। ডিএসইতে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের ট্রেডিং কোড হলো- “BANKASI1PB”। আর বন্ডের স্ক্রিপ কোড হলো- ২৬০১৬। ব্যাংক

ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন শুরু Read More »

নির্বাচিত হলে ঢাকা-১০ আসনটি বঙ্গবন্ধুর না‌মে উৎসর্গ করব: ফেরদৌস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ বলে‌ছেন, আমি ম‌নেপ্রা‌ণে বিশ্বাসক‌রি এ আসনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসন। আমি নির্বাচিত হলে আমি এই আসনটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করতে চাই। তি‌নি ব‌লেন, আমা‌দের‌ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা গুরুত্বপূর্ণ ঢাকা ১০ আসন‌টি আমার হা‌তে তু‌লে‌ দি‌য়ে‌ছেন। আমি নিজের জীবনের শেষ রক্ত

নির্বাচিত হলে ঢাকা-১০ আসনটি বঙ্গবন্ধুর না‌মে উৎসর্গ করব: ফেরদৌস Read More »

‘ঢাকার অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ’

রাজধানী ঢাকার ২১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ডিবি হাবিবুর রহমান। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরে একই স্থানে একটি কেন্দ্র আবার একাধিক কেন্দ্র রয়েছে। এসব ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি

‘ঢাকার অর্ধেক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ’ Read More »

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আগামীকাল

জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে মঙ্গলবার (২ জানুয়ারি)। এদিন বিকেল ৩টায় নতুন দাম ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হবে। আজ সোমবার (১ জানুয়ারি) বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আগামীকাল Read More »

অ্যাপে দুই ঘণ্টা পরপর ভোট গ্রহণের হার জানাবে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রভিত্তিক ভোট গ্রহণের হার দুই ঘণ্টা পরপর নির্বাচনি অ্যাপে জানাবে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (০১ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান। তিনি বলেন, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের যে অ্যাপ সম্প্রতি আমরা উদ্বোধন করেছিলাম, সেটা আমরা আপনাদের মাধ্যমে প্রচার

অ্যাপে দুই ঘণ্টা পরপর ভোট গ্রহণের হার জানাবে ইসি Read More »

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আপিল করার শর্তে ড. ইউনূসসহ আসামিদের ১ মাসের জামিন দেওয়া হয়েছে।পাশাপাশি সবাইকে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১ জানুয়ারি) বিকেল তিনটার দিকে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড Read More »

Scroll to Top