Latest BD News

আজ প্রিয় নায়ক সালমান শাহর জন্মদিন

খুবই অল্প সময় রাজত্ব করেছিলেন বাংলাদেশের চলচ্চিত্র ভুবনের এই কিংবদন্তি অভিনেতা। অভিনয় করেছেন মাত্র ২৭টির মতো চলচ্চিত্রে। তার সাবলীল অভিনয় নৈপুণ্যে জয় করেছিলেন কোটি মানুষের ভালোবাসা। হয়ে উঠেছিলেন বাংলাদেশের সিনেমা জগতের এক নম্বর নায়ক। তিনি সালমান শাহ। বাংলাদেশের চলচ্চিত্রে ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত `কেয়ামত থেকে কেয়ামত` ছবির মাধ্যমে প্রবেশ। এরপর আর পেছন ফিরে

আজ প্রিয় নায়ক সালমান শাহর জন্মদিন Read More »

শাহজালালে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ ৬ ভারতীয় আটক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ছয়জন ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ১ লাখ ৭০ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। সোমবার কুয়ালালামপুর থেকে আসা এমএইচও-১৯৬ ফ্লাইটটি আনুমানিক রাত দেড়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৮৫০টি কার্টনে সিগারেটগুলো পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল

শাহজালালে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ ৬ ভারতীয় আটক Read More »

জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সাত দিন চিকিৎসাধীন থাকার পর স্থানীয় সময় রোববার রাতে তিনি মারা যান। মৃতের নাম নজরুল ইসলাম (৩০)। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া হাসনগঞ্জ গ্রামের আবদুল মালেক মিয়ার ছেলে। জেদ্দায় বাংলাদেশি কর্মী কামাল হোসেন জানান, নজরুল সেখানকার ‘আল সমিজ সুভার’ নামে একটি দোকানে কাজ

জেদ্দায় বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবকের মৃত্যু Read More »

প্রথম সাক্ষাতেই শেখ হাসিনার কাছে এগিয়ে এলেন ট্রাম্প! (ভিডিও)

নিউইয়র্কে ৭২তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের সংস্কারে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত উচ্চ পর্যায়ের এক সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। রাষ্ট্রনেতারা এ সময় ট্রাম্পের সঙ্গে করমর্দন এবং কথা বলার জন্য সামনে এগিয়ে যান। তাদের সঙ্গে হাই হ্যালো বলেই সামনে এগোতে থাকেন ডোনাল্ড ট্রাম্প।

প্রথম সাক্ষাতেই শেখ হাসিনার কাছে এগিয়ে এলেন ট্রাম্প! (ভিডিও) Read More »

কপিলকে হটিয়ে নতুন শো নিয়ে আসছেন সুনীল গ্রোভার

কপিল শর্মাকে পাশ কাটিয়ে, সুনীল গ্রোভারের বাজিমাৎ। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, কপিল শর্মা মোটেই আর শো নিয়ে ফিরছেন না। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, কপিল শর্মা শো\’র জায়গায় চ্যানেল কর্তৃপক্ষ সুনীল গ্রোভারের নতুন শো নিয়ে আসছেন। শো\’র নাম যদিও এখনও ঠিক হয়নি। সেপ্টেম্বরের শুরুতেই চ্যানেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলেন, কপিলের শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত শো বন্ধ করার

কপিলকে হটিয়ে নতুন শো নিয়ে আসছেন সুনীল গ্রোভার Read More »

রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুত মিয়ানমার : সু চি

রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের যে কোনো মুহূর্তে মিয়ানমার ফেরত নিতে প্রস্তত বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি। মঙ্গলবার মিয়ানমারের নাইপিদো-তে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা সংকট শুরুর পর এবারই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিলেন সু চি। তিনি বলেন, ‘আমরা শান্তি চাই, ঐক্য চাই। যুদ্ধ চাই

রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুত মিয়ানমার : সু চি Read More »

আইডিয়াল ও ঢাকা কলেজ ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এ সময় সড়কে গাড়িতে ভাঙচুর চালায় আইডিয়াল কলেজের ছাত্ররা। সহপাঠীকে মারধর করার ঘটনায় মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমন্ডি সেন্ট্রাল রোড এলাকায় এ ঘটনা ঘটে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বিক্ষুদ্ধ ছাত্ররা রাস্তায় থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

আইডিয়াল ও ঢাকা কলেজ ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া Read More »

মুন্সিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধামাচাপা দিতে চুরির অপবাদ!

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধামাচাপা দিতে ওই স্কুলছাত্রীকে চুরির অপবাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর ফুফুর দাখিল করা অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বালুর মাঠ এলাকার আব্দুল করিমের ছেলে নয়ন (২৫) ও হাফিজুল শেখের ছেলে শহিদুল (২৬)। জানা গেছে, ওই স্কুলছাত্রীর বাবা প্রবাসী এবং

মুন্সিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধামাচাপা দিতে চুরির অপবাদ! Read More »

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

আগামী ৩ নভেম্বর সিলেট সিক্সারস ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর। প্রথমবারের মতো বিপিএলের খেলা মঞ্চস্থ হচ্ছে সিলেটে। অপর দুই ভেন্যু ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ১২ ডিসেম্বর ঢাকায় আসরের ফাইনাল। সিলেটে ৮টি আর ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামে।

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ Read More »

রোহিঙ্গাদের নিয়ে যা বললেন সুচি

রাখাইনে থাকা যে সব শরণার্থী বাংলাদেশসহ অন্যান্য দেশে গিয়েছে তাদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার বলে জানিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর নেত্রী অং সান সুচি। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। এসময় সুচি বলেন, আমরা শান্তি চাই, ঐক্য চাই। যুদ্ধ চাই না। রাখাইন রাজ্য ছেড়ে রোহিঙ্গারা কেন বাংলাদেশে আশ্রয় নিয়েছে

রোহিঙ্গাদের নিয়ে যা বললেন সুচি Read More »

Scroll to Top