Latest BD News

দুই ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে আবারও বাসে আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর ১১তম দফার অবরোধের প্রথম দিনে রাজধানীতে দুই ঘণ্টার ব্যবধানে আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম তথ্য জানান, হানিফ ফ্লাইওভারের নিচে একটি চলন্ত বাসে আগুন

দুই ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে আবারও বাসে আগুন Read More »

মির্জা আব্বাসের দুদকের মামলার রায় ফের পেছাল

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। এর আগে

মির্জা আব্বাসের দুদকের মামলার রায় ফের পেছাল Read More »

কাতার সফরে গেলেন সেনাপ্রধান

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) তিনি কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আইএসপিআর জানায়, কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং কাতার ভারত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানার আমন্ত্রণে সরকারি সফরে সেনাপ্রধান কাতার গেলেন। সফরকালে সেনাপ্রধান

কাতার সফরে গেলেন সেনাপ্রধান Read More »

রূপগঞ্জে প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের তিনশ ফুট সড়কের ভুঁইয়াবাড়ির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়দের বরাতে, এএসআই নাজমুল হাসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জের তিনশফুট সড়কের

রূপগঞ্জে প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Read More »

সারা দেশে র‍্যাবের ৪২২ টহল দল মোতায়েন

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় সারা দেশে র‍্যাবের ৪২২ টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে শুধু মাত্র ঢাকায় ১৩০টি টহল দল মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের

সারা দেশে র‍্যাবের ৪২২ টহল দল মোতায়েন Read More »

সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে টানা ৩৬ ঘণ্টা অবরোধের ঘোষাণা দেয় বিএনপির

সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন Read More »

আইএমএফের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের সিদ্ধান্ত আজ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ডলার ছাড়ের প্রস্তাব আজ মঙ্গলবার সংস্থাটির বোর্ড সভায় উঠবে। বাংলাদেশ সময় রাত ৯টায় ওয়াংশিটনে অবস্থিত আইএমএফ কার্যালয়ে এই সভা হওয়ার কথা রয়েছে। প্রস্তাব অনুমোদন হলে ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করা হবে। এর আগে চলতি বছরের গত ফেব্রুয়ারিতে আইএমএফ এর কাছ থেকে ঋণের প্রথম কিস্তির

আইএমএফের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের সিদ্ধান্ত আজ Read More »

তৃতীয় দিনে আপিল শুনানির শুরুতে প্রার্থিতা ফিরে পেলেন ১১ জন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের শুনানি শুরু হয়েছে তৃতীয় দিনের মতো। শুনানির শুরুতে ২০ জনের মধ্যে ১১ প্রার্থীর আপিল মঞ্জুর করেছে কমিশন। বাকি ৯ জনের প্রার্থিতা বাতিলই থাকছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনের শুনানি শুরু হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে ও ভোটের মাঠে লড়তে কর্মী সমর্থকদের

তৃতীয় দিনে আপিল শুনানির শুরুতে প্রার্থিতা ফিরে পেলেন ১১ জন Read More »

সারাদেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ

সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস প্রচারাভিযান ও শিশুদের ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি শুরু হচ্ছে। এ অভিযানে ২ কোটি ৫৮ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর মহাখালীতে নিপসম অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অধিদফতর জানিয়েছে, কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী

সারাদেশে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন শুরু হচ্ছে আজ Read More »

অবৈধ সম্পদ: মির্জা আব্বাসের মামলার রায় আজ

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নামে দুদকের দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর)। এদিন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এর আগে গত ২২ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে

অবৈধ সম্পদ: মির্জা আব্বাসের মামলার রায় আজ Read More »

Scroll to Top