Latest BD News

আবারও নতুন রেকর্ড গড়েছে স্বর্ণের দাম

আবারও নতুন রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ রোববার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে দাম বৃদ্ধির বিষয়ে জানিয়েছে বাজুস। নতুন দাম সোমবার (৬ নভেম্বর) থেকে কার্যকর হবে বলেও জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা

আবারও নতুন রেকর্ড গড়েছে স্বর্ণের দাম Read More »

নবীজির রওজা মোবারক জিয়ারত করলেন শেখ হাসিনা

সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মুহাম্মদের (সা.) রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় মহানবীর রওজা জিয়ারত করেন তিনি। এ ছাড়া তিনি মসজিদে নববীতে আসর ও মাগরিবের সালাত আদায় করেন। জেদ্দায় ইসলামে নারীবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শুরুতেই তিনি

নবীজির রওজা মোবারক জিয়ারত করলেন শেখ হাসিনা Read More »

ভারতের কাছে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

বিরাট কোহলির মাইলফলক স্পর্শ করার ম্যাচে স্রেফ উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৩২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৭.১ ওভারে মাত্র ৮৩ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ৩৩ রানে ৫ উইকেট নেন রবিন্দ্র জাদেজা। ভারত ম্যাচ জিতেছে ২৪৩ রানের বড় ব্যবধানে। বিশ্বকাপ যতো এগিয়েছে, ভারতের বোলিং লাইনআপ ততোই ধারালো হয়েছে।

ভারতের কাছে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা Read More »

ডেঙ্গু: আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ২১০৩

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ১ হাজার ৪০৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০৩ জন। আজ রোববার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক

ডেঙ্গু: আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ২১০৩ Read More »

নেপালে ভূমিকম্পে হতাহতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার নেপালে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রোববার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিধ্বংসী ভূমিকম্প সম্পর্কে জানতে পেরে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। এতে নেপালে অনেক মূল্যবান প্রাণ কেড়ে নিয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।’ নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল

নেপালে ভূমিকম্পে হতাহতে প্রধানমন্ত্রীর শোক Read More »

রাজধানীতে ৮ দিনে বিএনপির ২১৭২ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনপির ডাকা মহাসমাবেশের পর সংগঠিত সহিংসতার ঘটনায় গত ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আট দিনে রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতায় ৮৯টি মামলা হয়েছে। এতে বিএনপির ২ হাজার ১৭২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে এই তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি। উপ-কমিশনার

রাজধানীতে ৮ দিনে বিএনপির ২১৭২ নেতাকর্মী গ্রেপ্তার Read More »

ইসরাইলি আগ্রাসনে মারা গেছেন ৪৬ জন সাংবাদিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরায়েল বাহিনীর বর্বর আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। ১৯৯২ সালে ইসরায়েলি আগ্রাসনের ফিলিস্তিনের যে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছিলেন তার চেয়ে এবার বেশি সাংবাদিক মারা গেছেন। ১৯৯২ সালে ইসরায়েলি আগ্রাসনে ৩৭ জন সাংবাদিক নিহত হয়েছিলেন। গতকাল (শনিবার) এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছে,

ইসরাইলি আগ্রাসনে মারা গেছেন ৪৬ জন সাংবাদিক Read More »

মেদ কমাতে যেভাবে খাবেন আদা

কথায় আছে, ‘আদাজল খেয়ে লাগা’, অর্থ্যাৎ নিবিষ্টচিত্তে লেগে থাকা। ওজন কমানোর ক্ষেত্রেও কথাটি এবার মিলে গেল! আদা নিয়মিত খেলে ওজন কমে, সম্প্রতি একটি গবেষণা এমনই তথ্য দিয়েছে। এই গবেষণায় আদার একটি রেসিপির কথা বলা হয়েছে। এটি শরীরের বিপাকীয় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং ওজন কমাতে সহায়তা করে। আসুন, জেনে নেই ওজন কমানোর সহজ রেসিপিটি- আদা বাটা

মেদ কমাতে যেভাবে খাবেন আদা Read More »

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। তবে তাতে গুরুত্ব কমছে না ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের। কারণ পয়েন্ট তালিকার শীর্ষে থেকে কে শেষ করবে গ্রুপ পর্ব, সেটি মূলত নির্ধারণ হবে এই ম্যাচেই। কলকাতার ইডেন গার্ডেনসে টুর্নামেন্টের এখন পর্যন্ত সেরা পারফর্ম করা দুই দলের লড়াইকে বলা হচ্ছে ফাইনালের ড্রেস রিহার্সেলও। ফলে এই ম্যাচ নিয়ে আগ্রহ ক্রিকেটপ্রেমী সবার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত Read More »

ইসরাইলকে উদ্দেশ করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি আরব

ইহুদিবাদী ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় ইলাত শহর লক্ষ্য করে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরব ভূপাতিত করেছে বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে। গত সপ্তাহের ওই ঘটনা সম্পর্কে প্রাথমিক খবরে বলা হয়েছিল, হুথিদের নিক্ষিপ্ত ইসরাইল অভিমুখী পাঁচটি ক্ষেপণাস্ত্র লোহিত সাগরে মোতায়েন মার্কিন সেনারা গুলি করে নামিয়েছে। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল এখন বলছে,

ইসরাইলকে উদ্দেশ করে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি আরব Read More »

Scroll to Top