Latest BD News

আগামীকাল রাষ্ট্রপতি পাবনায় যাচ্ছেন, এডওয়ার্ড কলেজে সংবর্ধনা মঙ্গলবার

দায়িত্ব গ্রহণের পর আগামীকাল সোমবার প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজ জেলা পাবনায় যাচ্ছেন। তিন দিনের সফরে নাগরিক সংবর্ধনাসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানিয়েছে। রাষ্ট্রপতি হিসেবে বরণে অপেক্ষায় পাবনাবাসী। এডওয়ার্ড কলেজে চলছে উৎসবের আয়োজন। রাষ্ট্রপতির সফর ঘিরে ক্ষমতাসীন নেতাকর্মীদের মধ্যেও দেখা গেছে উৎসবের আমেজ। শুধু দল নয়, সাধারণ

আগামীকাল রাষ্ট্রপতি পাবনায় যাচ্ছেন, এডওয়ার্ড কলেজে সংবর্ধনা মঙ্গলবার Read More »

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, রনি-মৃত্যুঞ্জয়ের অভিষেক

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। যেখানে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। আজ রোববার বিকেলে দুদল নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে মুখোমুখি হয়েছে। এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ে এগিয়ে রয়েছে টাইগাররা। আঙুলে

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, রনি-মৃত্যুঞ্জয়ের অভিষেক Read More »

ঝুঁকি কমেছে বাংলাদেশের, মিয়ানমারে মোখার মূল আঘাত

ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত হানবে মিয়ানমারের ওপর। যার ফলে বাংলাদেশে ঝুঁকি অনেকটাই কেটে গেছে বলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন। তিনি আজ রোববার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে। টেকনাফ, কক্সবাজারসহ বাংলাদেশের অঞ্চলগুলো

ঝুঁকি কমেছে বাংলাদেশের, মিয়ানমারে মোখার মূল আঘাত Read More »

আজ তুরস্কের নেতৃত্বের গুরুত্বপূর্ণ নির্বাচন, ভোটের আগে নামাজে ইমামতি করলেন এরদোয়ান

ভোটের আগে তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নামাজে ইমামতি করলেন। গতকাল তিনি শনিবার (১৩ মে) ইস্তাম্বুলের আইকনিক আয়া সোফিয়া মসজিদে এ ইমামতি করেন। আজ রোববার (১৪ মে) শক্তিশালী ধর্মনিরপেক্ষ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তিনি রাজনৈতিক জীবনের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। অটোমান সুলতানরা যুদ্ধে যাওয়ার আগে নামাজে ইমামতি করতেন। সেই রীতি অনুযায়ী তিনি ইমামতিতে অংশ নেন। রোববার অনুষ্ঠিত

আজ তুরস্কের নেতৃত্বের গুরুত্বপূর্ণ নির্বাচন, ভোটের আগে নামাজে ইমামতি করলেন এরদোয়ান Read More »

ঘূর্ণিঝড় মোখার আঘাতে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে

উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহে জটিলতা সৃষ্টি হলে ও জলোচ্ছ্বাসে বিভিন্ন যন্ত্র নষ্ট হলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেয়া সম্ভব হবে না বলে জানিয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবিএ। সংগঠনটির সভাপতি এমদাদুল হক বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে উপকূলীয় এলাকায় ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে কাজ করছি।

ঘূর্ণিঝড় মোখার আঘাতে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে Read More »

দক্ষিণ ভারতে কর্ণাটকে বিশাল জয় কংগ্রেসের, হার মেনে নিল বিজেপি

নির্বাচনে হার মেনে নিয়ে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলের নেতা-কর্মীদের ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও আমরা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারিনি। সম্পূর্ণ ফল পাওয়ার পর আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব।’ দক্ষিণ ভারতে একমাত্র ঘাঁটি কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পথে কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শনিবার প্রকাশিত ফলে বিধানসভার ২২৪টি আসনের

দক্ষিণ ভারতে কর্ণাটকে বিশাল জয় কংগ্রেসের, হার মেনে নিল বিজেপি Read More »

কমান্ডারের বাড়িতে হামলাকারীদের পাকিস্তান সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি

ইমরান খানকে গ্রেফতারের জেরে পাকিস্তানের সেনা দপ্তর ও কমান্ডারের বাড়িতে হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। ওই হামলার ঘটনাকে তিনি ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছেন। শনিবার (১৩ মে) পেশোয়ারে সেনা কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা এ হামলার পরিকল্পনা করেছেন, অংশ নিয়েছেন, প্ররোচনা ও উসকানি দিয়েছেন, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা

কমান্ডারের বাড়িতে হামলাকারীদের পাকিস্তান সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি Read More »

আঙুলের চোটে আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে সাকিব আল হাসান আঙুলে ব্যথা পেয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি ওই আঙুল নিয়ে ফিল্ডিংও করেছিলেন। এমনকি ব্যাট হাতেও তাকে বেশ সাবলীলভাবে ব্যাটিং করতে দেখা গিয়েছিল। কিন্তু একদিন না পেরুতেই শনিবার (১৩ মে) বাংলাদেশ শিবিরে এলো বড় দুঃসংবাদ। কেননা আঙুলের সেই ইনজুরির কারণে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন

আঙুলের চোটে আয়ারল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব Read More »

শক্তিশালী হয়ে ধেয়ে আসছে মোখা, ভোর রাতেই লন্ডভন্ড হতে পারে সেন্টমার্টিন

সময় যাচ্ছে আর শক্তিশালী হয়ে বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। বর্তমানে কক্সবাজার থেকে মোখা ৫২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে এটি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। সময়ের সাথে সাথে এই গতিবেগ আরও বাড়বে। ধারণা করা হচ্ছে, রাত ৩টা থেকে ভোর ৬টার মধ্যে মোখার অগ্রবর্তী অংশ সেন্টমার্টিন দ্বীপে আঘাত হানা শুরু করতে

শক্তিশালী হয়ে ধেয়ে আসছে মোখা, ভোর রাতেই লন্ডভন্ড হতে পারে সেন্টমার্টিন Read More »

ছয় মাসের ব্যবধানে আবার বাড়ল টিসিবির চিনির দাম

ছয় মাসের ব্যবধানে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দ্বিতীয়বারের মতো চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন সংস্থাটি প্রতি কেজি চিনি ৬০ টাকা বিক্রি করত। এবার টিসিবির পরিবার কার্ডধারীদের চিনি কিনতে হবে ৭০ টাকা কেজিতে। গতকাল শনিবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, আজ রোববার (১৪ মে) সংস্থাটির মাসিক

ছয় মাসের ব্যবধানে আবার বাড়ল টিসিবির চিনির দাম Read More »

Scroll to Top