আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬৫ কোটি টাকা
ঈদ পরবর্তী তিন কার্যদিবসে দেশের শেয়ারবাজারে দেখা যাচ্ছে সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বুধবার বছরের তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসইতে আজ সর্বোচ্চ লেনদেনের পরিমাণ ছিল ৭৬৫ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের পর বাজারে ক্রেতা বেড়েছে। তাতে নতুন বিনিয়োগ আসছে। তাই শেয়ারের দাম ও লেনদেন উভয়ই ঊর্ধ্বমুখী।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬৫ কোটি টাকা Read More »