Latest BD News

৫২ বছরে প্রথমবার বঙ্গভবন কোন রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানালো

রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে আজ বিদায় জানালো বঙ্গভবন। বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে এই প্রথম কোন রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রীয় বিদায় জানালো বঙ্গভবন। আবদুল হামিদ আজ নতুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব হস্তান্তর করেন। তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি টানা দুই মেয়াদে ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত

৫২ বছরে প্রথমবার বঙ্গভবন কোন রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানালো Read More »

পৃথিবীর কাছাকাছি অবস্থান করছে আইফেল টাওয়ারের মতো বড় গ্রহাণু

বড় আকারের একটি গ্রহাণু বা শিলা অবস্থান করছে পৃথিবীর কাছাকাছি। আগামী সপ্তাহে এটি পৃথিবী অতিক্রম করবে। আয়তনের দিক থেকে গ্রহাণুটি আইফেল টাওয়ারের মতো বড়। তবে বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর কাছাকাছি অবস্থান করলেও গ্রহাণুটি পৃথিবীর কোনো ক্ষতি করবে না। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ২০০৬ এইচভি৫। ১৭ বছর ধরে এটির কক্ষপথ পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যবেক্ষণে

পৃথিবীর কাছাকাছি অবস্থান করছে আইফেল টাওয়ারের মতো বড় গ্রহাণু Read More »

বঙ্গভবন থেকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের রাজসিক বিদায়

শপথ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপরই সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেন রাষ্ট্রপতি। এদিকে আজই বঙ্গভবন ছেড়েছেন বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বঙ্গভবন ছেড়ে আবদুল হামিদ উঠবেন রাজধানীর নিকুঞ্জের ৬

বঙ্গভবন থেকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের রাজসিক বিদায় Read More »

পরিচয় শনাক্ত করা গেছে কক্সবাজারে উদ্ধার হওয়া ১০ লাশের

কক্সবাজারে উদ্ধার হওয়া সেই ১০ লাশের পরিচয় শনাক্ত করা গেছে। লাশগুলোর বেশিরভাগ গলে গেলেও পরনের কাপড় ও অবয়ব দেখে স্বজনেরা তাদের শনাক্ত করার দাবি করেন। তারা বলছেন, নিহতদের মধ্যে পাঁচজন কিশোর। তবে পুলিশ বলছে, ডিএনএ রিপোর্ট পাবার আগে শনাক্ত বা লাশ হস্তান্তর সম্ভব নয়। পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার

পরিচয় শনাক্ত করা গেছে কক্সবাজারে উদ্ধার হওয়া ১০ লাশের Read More »

নিউজিল্যান্ডে আঘাত হেনেছে ৭.১ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। আজ সোমবার (২৪ এপ্রিল) এ ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিটের দিকে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিকভাবে জানিয়েছিল, ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৩ কিন্তু পরে তা ৭ দশমিক ১-এ নামিয়ে আনে। দেশটির কেরমাডেক

নিউজিল্যান্ডে আঘাত হেনেছে ৭.১ মাত্রার ভূমিকম্প Read More »

কোনো অভিজ্ঞতা ছাড়াই ২০০ কর্মী নেবে পপি

এনজিও সংস্থা পিপলস অরিয়েন্টেড প্রোগ্রাম ইম্প্লিমেন্টেশন (পপি) মাঠপর্যায়ে জনবল নেবে বলে প্রতিষ্ঠানটি দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। পদের নাম ও সংখ্যা: মাঠ কর্মকর্তা, ২০০টি। আবেদনের যোগ্যতা: প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পদসংশ্লিষ্ট কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়সসীমা ২৫ থেকে ৩৫ বছর। দেশের যে কোনো স্থানে কাজের আগ্রহ

কোনো অভিজ্ঞতা ছাড়াই ২০০ কর্মী নেবে পপি Read More »

প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য আর নেই

মারা গেছেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। তিনি রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের ডা. লেনিন চৌধুরী। এর আগে সেখানে লাইফ সাপোর্টে ছিলেন ৮৪ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ। লেনিন জানান, রোববার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে পঙ্কজ

প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য আর নেই Read More »

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন

আজ সোমবার সকাল ১১টায় বঙ্গভবনের দরবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ পাঠ করান। এ সময় নতুন রাষ্ট্রপতির পাশেই ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীপরিষদের সদস্যসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শপথ পাঠ শেষ

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো. সাহাবুদ্দিন Read More »

ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ

পবিত্র ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি শেষে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরছেন। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও সবাই ঈদ আনন্দে মেতে উঠেছেন। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। আজ সোমবার (২৪ এপ্রিল) সকালে সচিবালয়ে এমন চিত্র দেখা গেছে। তবে

ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ Read More »

৩ দিন যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে

গ্যাস সঞ্চালন লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ ২৪-২৬ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে। রোববার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন লাইনের কাজের জন্য জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, নারায়ণগঞ্জের আড়াইহাজার, রূপগঞ্জ, লক্ষণখোলা, রূপসি, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো, পেরাবো এলাকায় সকল

৩ দিন যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে Read More »

Scroll to Top