Latest BD News

শাহজালাল বিমানবন্দরে তেলবাহী দুটি গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি তেলবাহী গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বুধবার সকাল

শাহজালাল বিমানবন্দরে তেলবাহী দুটি গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে Read More »

প্রতিশোধ নিতে চাচ্ছে একাত্তরের পরাজিত শক্তি: ওবায়দুল কাদের

একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানি বাহিনী, তাদের দোসররা একাত্তরে পরাজিত হলেও, সেই পরাজয়ের প্রতিশোধ নিতে আবারো সক্রিয় তারা। জঙ্গিবাদী, সাম্প্রদায়িক, সেই

প্রতিশোধ নিতে চাচ্ছে একাত্তরের পরাজিত শক্তি: ওবায়দুল কাদের Read More »

চট্টগ্রাম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক হয়েছে জাকিরের

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জয় পেয়েছে। এবার দুই দলের টেস্ট সিরিজের লড়াই শুরু। আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হয়েছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাংলাদেশ দলে অভিষেক হয়েছে জাকিরের। টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের ১০ ম্যাচে বাংলাদেশের জয় কেবল একটি, হার আটটি। ড্র করতে পেরেছে একটি ম্যাচ।

চট্টগ্রাম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক হয়েছে জাকিরের Read More »

মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আজ ১৪ ডিসেম্বর শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটিতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বুধবার সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন Read More »

ক্রোয়েশিয়াকে বিদায় করে আবারও বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

আবারও আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে। ফুটবল বিশ্বকাপের ২২ আসরে এ নিয়ে পঞ্চমবার আর্জেন্টিনা ফাইনালে উন্নীত। অতীতে চারবার ফাইনালে খেলে ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে শিরোপা ঘরে তুলে দক্ষিণ আমেরিকার দলটি। কাতারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন বিশ্ব ফুটবলের এই সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ৩৫ বছর বয়সী মেসির পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষিণ। তাই ক্যারিয়ারের শেষ

ক্রোয়েশিয়াকে বিদায় করে আবারও বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা Read More »

বাংলাদেশ ব্যাংক রোজার আগে বাকিতে ৮ পণ্য কেনার সুযোগ দিলো

রমজানে বেশি প্রয়োজনীয় ৮ পণ্যের এলসি মার্জিনে শিথিলতার পর এবার বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুবিধা আগামী মার্চ

বাংলাদেশ ব্যাংক রোজার আগে বাকিতে ৮ পণ্য কেনার সুযোগ দিলো Read More »

প্রথমার্ধের খেলা শেষে জোড়া গোলে এগিয়ে আর্জেন্টিনা

৩৬ বছরের দুঃখ ঘোচানোর পথে আর্জেন্টিনা একধাপ এগিয়ে। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে প্রথমার্ধের খেলা শেষে আলবিসেলেস্তেরা এগিয়ে আছে ২-০ গোলের ব্যবধানে। লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে লিওনেল মেসি দলকে লিড এনে দেন। এরপর ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে আর্জেন্টাইন রক্ষণে চাপ তৈরি করতে থাকে ক্রোয়েশিয়া। তবে ক্রিস্টিয়ান

প্রথমার্ধের খেলা শেষে জোড়া গোলে এগিয়ে আর্জেন্টিনা Read More »

জঙ্গি সম্পৃক্ততায় গ্রেফতার জামায়াতের আমির ৭ দিনের রিমান্ডে

জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো. শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস দমন আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন

জঙ্গি সম্পৃক্ততায় গ্রেফতার জামায়াতের আমির ৭ দিনের রিমান্ডে Read More »

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির নেতৃবৃন্দের কুশল বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে গণভবনে বৈঠককালে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার শারীরিক খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া প্রধানমন্ত্রী পৃথিবীর যেকোনো দেশে গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির নেতৃবৃন্দের কুশল বিনিময় Read More »

সোশ্যাল মিডিয়া অনুসারিতে ব্রাজিল শীর্ষে, আর্জেন্টিনা পঞ্চম

কাতার বিশ্বকাপের আর মাত্র চারটি ম্যাচ বাকি। এরই মধ্যে শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েছে ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড, বেলজিয়াম, স্পেনসহ বিশ্বকাপজয়ী বড় দলগুলো। তাতে ফুটবলের উম্মাদনা কমেনি একটুও। বাংলাদেশসহ গোটা বিশ্বে এখনো কাঁপছে ফুটবল উম্মত্ততায়। সেই সঙ্গে চলছে দেশ ও তারকা ফুটবলারদের প্রতি উপচে পড়া ভালোবাসা ও অন্ধ সমর্থন এবং ব্যর্থতা ঢাকার অভিনব সব প্রচেষ্টা। এমন

সোশ্যাল মিডিয়া অনুসারিতে ব্রাজিল শীর্ষে, আর্জেন্টিনা পঞ্চম Read More »

Scroll to Top