Latest BD News

কমলালেবুর খোসা ত্বকের যত্নে খুবই উপকারি

কমলালেবু শীতকালীন ফল হলেও এখন প্রায় সারা বছরই পাওয়া যায়। প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ এ ফলটি খাওয়ার পাশাপাশি এর খোসা ত্বকের যত্নেও খুবই উপকারি। তবে খোসার সঠিক ব্যবহার না করলে ত্বকের পক্ষে সেটা ক্ষতিকারকও হতে পারে। সাধারণত আমরা কমলালেবু খাওয়ার পর এর খোসা ফেলে দেই। কিন্তু অনেকেই জানি না যে, কমলালেবুর খোসায় রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। চলুন

কমলালেবুর খোসা ত্বকের যত্নে খুবই উপকারি Read More »

প্রধানমন্ত্রী ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২’ উদ্বোধন করেছেন। তিনি আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারিতে ৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় প্রদর্শনীতে বাংলাদেশসহ ১১৪টি দেশের প্রায় ৪৯৩ জন শিল্পীর

প্রধানমন্ত্রী ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেছেন Read More »

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মানদৌস’, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘মানদৌস’-এ। ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে দেশের চারটি সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর ৪) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মানদৌস’, ২ নম্বর হুঁশিয়ারি সংকেত Read More »

১০ ডিসেম্বরে ধর্মঘট না হলেও রাজধানীতে গাড়ি চলবে না

এ মুহূর্তে আলোচনায় বিএনপির ১০ ডিসেম্বরের নির্ধারিত সমাবেশ কেন্দ্র করে রাজধানীতে বাস চলাচল করবে কি না। একাধিক সূত্র থেকে জানা যায়, আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে কোনো ধরনের পরিবহন ধর্মঘট ডাকা হবে না। তবে ওই দিন রাজধানীতে বাস চলবে না- এ কথাও জানা গেছে। মালিকরা বলছেন, বাসের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক কর্মসূচির মধ্যে বেশির ভাগ মালিক বাস

১০ ডিসেম্বরে ধর্মঘট না হলেও রাজধানীতে গাড়ি চলবে না Read More »

সৌদি আরবে শি জিনপিংকে লাল গালিচা সংবর্ধনা

সৌদি আরব সফরে গতকাল বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রিয়াদ পৌঁছেছেন। সেখানে তাকে রিয়াদের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, শি জিনপিংকে বহনকারী বিমান সৌদি আরবের আকাশসীমায় প্রবেশের পর দেশটির রয়্যাল সৌদি এয়ার ফোর্সের চারটি যুদ্ধবিমান সেটিকে এসকর্ট করে নিয়ে যায়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি অনুসারে, এরপর সবুজ ধোঁয়ার ট্রেইল টেনে

সৌদি আরবে শি জিনপিংকে লাল গালিচা সংবর্ধনা Read More »

মির্জা ফখরুল ফিরে গেলেন নাইটেঙ্গেল মোড় থেকে

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কাকরালের নাইটিঙ্গেল মোড়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশের বাধায় সেখানে থেকে ফিরে যান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য হামলা চালানো হয়েছে। ১০ তারিখের শান্তিপূর্ণ কর্মসূচিকে নস্যাৎ করে দেওয়ার

মির্জা ফখরুল ফিরে গেলেন নাইটেঙ্গেল মোড় থেকে Read More »

রাজধানীর নয়াপল্টনে অবস্থান নিয়েছে পুলিশ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। ওই রাস্তায় যান চলাচলও বন্ধ আছে। নয়াপল্টনের আশপাশের গলির মুখেও দেখা গেছে পুলিশকে অবস্থান নিতে। আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, বিজয়নগর মোড় থেকে নয়াপল্টনে যাওয়ার রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে সেই রাস্তায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফকিরাপুল রোডেও পুলিশ ব্যারিকেড দিয়ে

রাজধানীর নয়াপল্টনে অবস্থান নিয়েছে পুলিশ Read More »

পুলিশকে নিয়ে আপত্তিকর মন্তব্যে তাদের কাজের স্পৃহা কমতে পারে

সাম্প্রতিক বিএনপির রাজনৈতিক কর্মসূচিগুলোতে দলটির বিভিন্ন নেতাকে পুলিশ কিংবা প্রশাসনকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করতে দেখা যাচ্ছে। এ ধরনের মন্তব্যের শিকার হলে পুলিশের কাজের স্পৃহা কমতে পারে বিশ্লেষকরা মনে করেন। বিএনপির রাজশাহীর বিভাগীয় সমাবেশ (৩ ডিসেম্বর) শেষে পরের দিন এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নব্য

পুলিশকে নিয়ে আপত্তিকর মন্তব্যে তাদের কাজের স্পৃহা কমতে পারে Read More »

ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে সিরিজ নিশ্চিত বাংলাদেশের

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৫ রানে ভারতকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করল টাইগাররা। ২৭২ রানের টার্গেট তাড়ায় ভারতের ইনিংস গুটায় ২৬৬ রানে। শেষ বলে জয়সূচক ছক্কা হাঁকাতে না পারায় লড়াই করেও হেরে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভারত ৬৫ রানেই প্রথম

ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে সিরিজ নিশ্চিত বাংলাদেশের Read More »

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

  আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকে (একাদশ শ্রেণি) অনলাইনে ভর্তির প্রথম ধাপের আবেদন। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত তিন ধাপে আবেদন গ্রহণ ও প্রকাশ করা হবে মেধাতালিকা। তালিকাভুক্তদের নির্ধারিত সময়ে ভর্তির জন্য ৩২৮ টাকা দিয়ে আবেদন নিশ্চিত করতে হবে। ২২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে ভর্তি; ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে।

অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু Read More »

Scroll to Top