Latest BD News

১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া, যুদ্ধের আশঙ্কা

উত্তর কোরিয়া বুধবার (২ নভেম্বর) তাদের পূর্ব ও পশ্চিম উপকূল থেকে অন্তত ১০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়াও। এগুলোও উত্তর কোরিয়ার পানিসীমার কাছাকাছি গিয়ে পড়ে। এই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় যুদ্ধের আশঙ্কা

১০ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া, যুদ্ধের আশঙ্কা Read More »

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৫৯ কর্মকর্তা

সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে প্রশাসন ক্যাডারের ১৯৩ জন এবং অন্যান্য ক্যাডারের ৬৬ জন কর্মকর্তা রয়েছেন। গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পদোন্নতির তালিকায়

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৫৯ কর্মকর্তা Read More »

তীরে এসে তরী ডুবাল বাংলাদেশ

অ্যাডিলেডে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাট হাতে দারুণ শুরু করে বাংলাদেশ। ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তোলেন দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হাসান শান্ত। লিটন ২৬ বলে ৫৯ ও শান্ত ১৬ বলে ৭ রানে অপরাজিত ছিলেন। সপ্তম ওভার শেষেই নামে বৃষ্টি। বৃষ্টির পর যখন খেলা শুরু হয় তখন বাংলাদেশের

তীরে এসে তরী ডুবাল বাংলাদেশ Read More »

লিটনের ঝড়ো ব্যাটিং থামালো বৃষ্টি, খেলা মাঠে না গড়ালেই জিতবে বাংলাদেশ

অ্যাডিলেদের আকাশে আগে থেকেই ছিল বৃষ্টির শঙ্কা। অবশেষে সেই বৃষ্টি নামলো বাংলাদেশের ইনিংসের সপ্তম ওভার শেষে। আটকে গেলো খেলা। অবশেষে থামলো লিটন দাসের ব্যাটিং ঝড়। তবে এই বৃষ্টি যেন শাপে বর হয়েই এলো বাংলাদেশের জন্য। সপ্তম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬৬ রান। এই অবস্থায় যদি আর খেলা না হয় তাহলেই জিতে যাবে বাংলাদেশ।

লিটনের ঝড়ো ব্যাটিং থামালো বৃষ্টি, খেলা মাঠে না গড়ালেই জিতবে বাংলাদেশ Read More »

শনির আখড়ায় গাড়ি চাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

আজ বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় গাড়ি চাপায় আলতাব আলম নামের এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। সকালে শনির আখড়ায় অ্যাপোলো গ্যারেজের সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাব আলম পূবালী ব্যাংকের ইসলামপুর শাখার সহকারী ব্যবস্থাপক ছিলেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজ সকালে গণমাধ্যমকে বলেন, সকাল সোয়া নয়টার দিকে

শনির আখড়ায় গাড়ি চাপায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার Read More »

ভারতের সঙ্গে অঘটনে জয়ের হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে চায় বাংলাদেশ

সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখতে শক্তিশালী ভারতকে হারানোর লক্ষ্য নিয়েই বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামছে। টাইগাররা নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত। সেই সঙ্গে ভারতকে হারিয়ে টাইগাররা নিতে চায় টি-টোয়েন্টিতে জয়ের হাফ-সেঞ্চুরির স্বাদ। দিবা-রাত্রির ম্যাচটি বাংলাদেশ সময় আজ বুধবার দুপুর ২টায় অ্যাডিলেড ওভালে শুরু হবে এবং সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস

ভারতের সঙ্গে অঘটনে জয়ের হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে চায় বাংলাদেশ Read More »

রাশিয়া ‘গ্যারান্টি’ চায় জাতিসংঘের কাছে

ইউক্রেনের দিক থেকে খাদ্যশস্য করিডোর নিরস্ত্রীকরণের বিষয়ে জাতিসংঘের ‘গ্যারান্টি’ চায় রাশিয়া। সোমবার মস্কোর তরফে এমন দাবি তোলা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম । রাশিয়া বলছে, জাতিসংঘ যেন তাদের এটা নিশ্চিত করে যে, কৃষিপণ্য রফতানির মানবিক করিডোর ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড চালাবে না ইউক্রেন। মেসেজিং অ্যাপে টেলিগ্রামে দেওয়া পোস্টে রুশ প্রতিরক্ষা

রাশিয়া ‘গ্যারান্টি’ চায় জাতিসংঘের কাছে Read More »

৮ গোলে ভুটানকে বিধ্বস্ত করল সাফ অনূর্ধ্ব-১৫ স্বাগতিক মেয়েরা

মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়ালেন সুরভি আকন্দ প্রীতি। উপহার দিলেন দুরন্ত এক হ্যাটট্রিক। তার ঝলকে গোল উৎসব করল স্বাগতিক বাংলাদেশ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ মঙ্গলবার ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শুরু করল দেশের মেয়েরা। সুরভির হ্যাটট্রিকের সঙ্গে জোড়া গোল করেন উমেহ্লা মারমা। একটি করে গোল এনে দেন থুইনু মারমা,

৮ গোলে ভুটানকে বিধ্বস্ত করল সাফ অনূর্ধ্ব-১৫ স্বাগতিক মেয়েরা Read More »

জাতীয় সংসদে রুমিন ফারহানাকে নসরুল হামিদের টিপ্পনী

জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে প্রশ্ন করতে গিয়ে বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা কিছুটা টিপ্পনী কেটেছিলেন। জবাব দিতে গিয়ে রুমিনকেও প্রতিমন্ত্রী নসরুল হামিদ পাল্টা টিপ্পনী কাটলেন। এ ঘটনা আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঘটে। মাগরিবের নামাজের বিরতির পর রুমিন ফারহানা সম্পূরক প্রশ্ন করতে দাঁড়ান। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

জাতীয় সংসদে রুমিন ফারহানাকে নসরুল হামিদের টিপ্পনী Read More »

৪০তম বিসিএসে ১৯২৯ জন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। সরকার এক হাজার নয়শত ঊনত্রিশজন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে প্রবেশ পদে নিয়োগ দিয়েছে। আজ মঙ্গলবার (১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে নতুন নিয়োগ পাওয়া প্রার্থীদের বেতন হবে ২২০০০-৫৩০৬০ টাকা।

৪০তম বিসিএসে ১৯২৯ জন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি Read More »

Scroll to Top