Latest BD News

প্রশ্নফাঁস এড়াতে ২১ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে দেশের সব কোচিং সেন্টার আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার পরীক্ষা সংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। মন্ত্রী বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা

প্রশ্নফাঁস এড়াতে ২১ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ Read More »

দেশে ফিরল টাইগাররা, ফেরেননি ক্লান্ত টিম ডিরেক্টর সুজন

আফগানিস্তান আর শ্রীলংকার বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশ দল এশিয়া কাপ মিশন শেষ করেছে । ছয়দলের মধ্যে সবার আগেই ব্যাগ গুছিয়ে আজ দেশে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ সকাল ১০টায় শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন সাকিব আল হাসান আর তার দল। গণমাধ্যমকে এড়িয়েই ব্যক্তিগত গাড়িতে চড়ে বিমানবন্দর ত্যাগ করেন বাংলাদেশ দলের সদস্যরা। বাংলাদেশ দলের সাথে

দেশে ফিরল টাইগাররা, ফেরেননি ক্লান্ত টিম ডিরেক্টর সুজন Read More »

কাশিয়ানী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডাটাবেজে অন্তর্ভুক্তিতে অনিয়ম

ফরিদপুর গোপালগঞ্জের কাশিয়ানীতে হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচির ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্তির জন্য টাকা আদায়, স্বজনপ্রীতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কাশিয়ানী উপজেলা রাজপাট ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচি চালের ডিলার এমএম নাসির ও ইব্রাহিম মোল্যা এবং নারী ইউপি সদস্য লিপি বেগমের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে। খাদ্যবান্ধব কর্মসূচি চালের ডিলার ইব্রাহিম মোল্যা রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কাশিয়ানী

কাশিয়ানী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডাটাবেজে অন্তর্ভুক্তিতে অনিয়ম Read More »

বাস থেকে ৩ হাজার ৬০ পিস ইয়াবা উদ্ধার, ড্রাইভারসহ আটক ৩

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়ে ৩০৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি সৌদিয়া কোচ ও তিনটি মোবাইল জব্দ করা হয়। পরে টেকনাফ বিজিবি- ২ ব্যাটালিয়ন সদস্যরা গাড়ির ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে আটক করেন। শুক্রবার নিয়মিত যান চলাচল তল্লাশিকালে গাড়ির ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে আটক করা হয়। আটককৃত সদ্যসরা

বাস থেকে ৩ হাজার ৬০ পিস ইয়াবা উদ্ধার, ড্রাইভারসহ আটক ৩ Read More »

পূজা চেরি এবার ধরা দিচ্ছেন বার ড্যান্সার হিসেবে!

ঢাকাই সিনেমার অন্যতম অভিনেত্রী পূজা চেরি। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে অল্প সময়েই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি । দর্শকদের উপহার দিয়েছেন বেশকয়েকটি সুপার হিট সিনেমা। এবার ব্যাংককের বার ড্যান্সার হয়ে ক্যামেরার সামনে আসছেন অভিনেত্রী পূজা চেরি। পূজা চেরি জানান, সম্প্রতি ‘পরী’ নামের একটি ওয়েব ফিল্মের সঙ্গে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। নারীপাচারের গল্প নিয়ে নির্মাণাধীন

পূজা চেরি এবার ধরা দিচ্ছেন বার ড্যান্সার হিসেবে! Read More »

সার অবৈধ মজুদ করার কারণে দুই ব্যবসায়ীর জরিমানা

সার অবৈধ মজুদ করার কারণে নওগাঁর পোরশায় দুই ব্যবসায়ীর ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ওই জরিমানা আদায় করেন। ব্যবসা প্রতিষ্ঠান দুটি হলো শিশা বাজারের বিকাশ কুমার শাহা পরিচালিত আদর্শ কৃষি বিতান ও নাজমুল আলম পরিচালিত সাইদ ট্রেডার্স। ইউএনও জাকির হোসেন জানান, শুক্রবার

সার অবৈধ মজুদ করার কারণে দুই ব্যবসায়ীর জরিমানা Read More »

বাসে নির্ধারিত ভাড়ার ৫ টাকা বেশি নেওয়ায় জরিমানা ৬ হাজার

ঢাকার কারওয়ান বাজার থেকে শেওড়া পর্যন্ত ২০ টাকার জায়গায় ২৫ টাকা ভাড়া নেওয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৩ নম্বর পরিবহনের একটি বাসকে ছয় হাজার টাকা জরিমানা করেছে। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার। সরেজমিনে দেখা যায়, বনানী রেলওয়ে স্টেশনের সামনে

বাসে নির্ধারিত ভাড়ার ৫ টাকা বেশি নেওয়ায় জরিমানা ৬ হাজার Read More »

টাইগারদের সেমিফাইনাল সমীকরণ \”ম্যাচ জয় বা পরিত্যক্ত\”

এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ সহজ সমীকরণ নিয়ে মাঠে নামছে। যদিও সমীকরণটা প্রায় একই শ্রীলংকার জন্যও। এ ম্যাচে যে দল জিতবে তারাই নিশ্চিত করবে আসরের সুপার ফোর। আর হারলে বিদায়। তবে বাংলাদেশ এগিয়ে থাকবে কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হলে। পয়েন্ট টেবিলে নেট রান রেটে আফগানিস্তানের পরেই রয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে আফগানিস্তান দুই জয়ে

টাইগারদের সেমিফাইনাল সমীকরণ \”ম্যাচ জয় বা পরিত্যক্ত\” Read More »

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের প্রথম বার্ষিকী পালন

ঠিক একবছর আগে ৩১ আগস্ট মার্কিন সেনা ছেড়েছিল কাবুল। এর প্রেক্ষিতে গতকাল বুধবার তার প্রথম বার্ষিকী পালন করলো তালেবান। তালেবান জানিয়েছিল, মার্কিন সেনা প্রত্যাহারের ও তাদের ক্ষমতা দখলের প্রথম বার্ষিকী তারা পালন করবে \’ফ্রিডম ডে\’ বা স্বাধীনতা দিবস হিসাবে। গতকাল বুধবার সারাদিন তারা সেই স্বাধীনতা দিবসের উৎসব পালন করলো। মার্কিন ও বিদেশি সেনার কাছ থেকে

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের প্রথম বার্ষিকী পালন Read More »

আপিলে স্থগিত সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি বাতিলের রায়

সরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় আপিল বিভাগ আগামী ২৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগএ আদেশ দেন। আইনের ধারাটির বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত ২৫ আগস্ট হাইকোর্ট ধারাটি সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক

আপিলে স্থগিত সরকারি কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতি বাতিলের রায় Read More »

Scroll to Top