Latest BD News

এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা পরিবর্তী সময়সূচি পরে জানা যাবে

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্থগিত করা হয়েছে আগামী ১৯ জুন থেকে অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা। পরে পরীক্ষার পরিবর্তী সময়সূচি জানানো হবে। এ সিদ্ধান্তের কথা শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার (১৭ জুন) জানানো হয়। এর আগে সিলেটে বন্যার

এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা পরিবর্তী সময়সূচি পরে জানা যাবে Read More »

বাংলাদেশীদের সুইস ব্যাংকে অর্থ রাখার রেকর্ড

গত এক বছরে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের টাকা রাখার পরিমাণ রেকর্ড গড়েছে। বাংলাদেশিরা ২০২১ সালে সুইস ব্যাংকে প্রায় তিন হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ জমা করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জুন) এ তথ্য সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০২১ সালে সেখানকার ব্যাংকগুলোতে

বাংলাদেশীদের সুইস ব্যাংকে অর্থ রাখার রেকর্ড Read More »

বুস্টার ডোজ যারা নেননি দ্রুত নিয়ে নিন : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

যারা এখনও করোনার বুস্টার ডোজ নেননি, তাদেরকে শীঘ্রই নিয়ে নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে করোনা কিছুটা হলেও বাড়তি, আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে। বুস্টার ডোজ যারা নিয়েছেন, তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান জানাব, যারা এখনও নেননি, শীঘ্রই বুস্টার নিয়ে নিন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে

বুস্টার ডোজ যারা নেননি দ্রুত নিয়ে নিন : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক Read More »

ছয় ব্যাটার \’ডাক\’, ১০৩ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

অ্যান্টিগা টেস্টে ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে ৪৫ রানে ছয় উইকেট হারানো পর বাংলাদেশের ইনিংস শেষ পর্যন্ত ১০৩ রানে গুটিয়ে গেছে। দলের এই বিপর্যয়ে দু’জন চেষ্টা করছেন প্রতিরোধ গড়ার। শুরুতে তামিম, মাঝে সাকিব। যাওয়া আসার মিছিলে ছিলেন বাকিরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় বলেই মাহমুদুল হাসান জয় আউট হন। রোচের বলে

ছয় ব্যাটার \’ডাক\’, ১০৩ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস Read More »

​​​​​​​নির্বাচনের ফলাফল ঘোষণায় কোনো চাপ ছিল না: রিটার্নিং কর্মকর্তা

স্বচ্ছতার সঙ্গে কুমিল্লা সিটি করপোরেন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছতার সঙ্গে সবকিছু হয়েছে। ফলাফল প্রকাশে কোনো রকম চাপ ছিল না। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচনী কার্যালয়ে এসব কথা বলেন তিনি। রিটার্নিং কর্মকর্তা বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। গতকাল বুধবার

​​​​​​​নির্বাচনের ফলাফল ঘোষণায় কোনো চাপ ছিল না: রিটার্নিং কর্মকর্তা Read More »

উৎসব শুধু পদ্মার পাড়েই না, সারা দেশে করবেন : প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর উদ্বোধনে শুধু পদ্মার পাড়েই না, সারা বাংলাদেশে উৎসব করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দেশবাসীর অভূতপূর্ব সাড়ার কারণে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে বলেও তিনি জানান। আজ বৃহস্পতিবার সকালে রংপুরের পল্লী জনপদ এবং কোটালীপাড়ার ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) উদ্বোধন কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি গণভবন থেকে

উৎসব শুধু পদ্মার পাড়েই না, সারা দেশে করবেন : প্রধানমন্ত্রী Read More »

জনির প্রতি আমার কোনো খারাপ অনুভূতি নেই: অ্যাম্বার হার্ড

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানি মামলায় হলিউড অভিনেতা জনি ডেপ জয় পেয়েছেন। জয়ের পর খুশিতে বন্ধুবান্ধব নিয়ে তিনি উদযাপনও করেছেন। তবে এখনো অ্যাম্বার হার্ড নাকি জনি ডেপকে ভালোবাসেন। অকপটে সে কথাই জানালেন। মামলায় পরাজয়ের পর অভিনেত্রী নিজেই প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে একথা জানালেন। অ্যাম্বার বলেন ‘আমি আমার মনপ্রাণ উজাড় করেই তাকে (জনি ডেপ) ভালোবাসি।

জনির প্রতি আমার কোনো খারাপ অনুভূতি নেই: অ্যাম্বার হার্ড Read More »

নজিরবিহীন সংকটে পাকিস্তান, হাটছে শ্রীলঙ্কার পথে

বিদেশি ঋণে জর্জরিত পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা রয়েছে নজিরবিহীন সংকটের দ্বারপ্রান্তে। দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকার বেহাল এই অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর চেষ্টায় আজ বৃহস্পতিবার আরেক দফা পেট্রল, ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধি করেছে। দেশটিতে এখন প্রতি লিটার পেট্র্রল ২৩৪, ডিজেল ২৬৩ আর কেরোসিন ২১২ রুপিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি পাকিস্তানি রুপির দরও একের পর এক পতন ঘটেছে।

নজিরবিহীন সংকটে পাকিস্তান, হাটছে শ্রীলঙ্কার পথে Read More »

প্রচারিত সংবাদে ভুল ছবি: বিবিসিকে ত্রিশ হাজার পাউন্ড জরিমানা

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি আপসানা বেগমকে নিয়ে একটি খবর প্রকাশ করে। তবে ওই খবরে আপসানা বেগমের জায়গায় দেখানো হয় লেবার পার্টির আরেক কাউন্সিলর ব্রিটিশ-বাংলাদেশি লিজা বেগমের ছবি। ২০২০ সালের ২৯ অক্টোবর বিবিসি ওয়ানে লেবার পার্টির ‘রেইস অ্যান্ড ফেইথ মেনিফেস্টো’নিয়ে প্রচারিত ওই খবরে লিজা বেগমের ছবি দেখিয়ে প্রতিবেদক

প্রচারিত সংবাদে ভুল ছবি: বিবিসিকে ত্রিশ হাজার পাউন্ড জরিমানা Read More »

২৩তম ফুটবল বিশ্বকাপে গ্রুপ অনুযায়ী দেখে নিন ৩২ দল

চার বছরের প্রতীক্ষা প্রায় শেষ। আর মাত্র কয়েকটা মাস পরেই মাঠে গড়াচ্ছে \’দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ\’ বিশ্বকাপ ফুটবল। গতকাল মঙ্গলবার সবশেষ প্লেঅফে নিউজিল্যান্ডকে হারিয়ে কোস্টারিকা কেটেছে বিশ্বকাপের শেষ টিকিটটা। তাতেই নিশ্চিত হলো কাতার বিশ্বকাপের ৩২ দেশ। এ দেশগুলো ৮ গ্রুপে ভাগ হয়ে লড়বে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিতে। ফুটবলের সবচেয়ে মর্যাদার এ আসর ২৩তম

২৩তম ফুটবল বিশ্বকাপে গ্রুপ অনুযায়ী দেখে নিন ৩২ দল Read More »

Scroll to Top