Latest BD News

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬ জন, শনাক্ত ১৭৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৬ জন। এ ছাড়া মারা গেছেন ছয়জন। এর আগে গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর ২৪৩ শনাক্ত ও ৩জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো করোনার বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয়, নতুন শনাক্ত হওয়া ১৭৬ জনকে নিয়ে দেশে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬ জন, শনাক্ত ১৭৬ Read More »

‘কাঁচা বাদাম’ গানটির স্বত্ব চুরির অভিযোগ নিয়ে শিল্পী ভুবন বাদ্যকর থানায়

‘কাঁচা বাদাম’ গানটিই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচিত। এই গান দিয়ে পরিচিতি পেয়েছেন ভারতের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। নিজের দেশ ছাড়িয়ে বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা দেখা যাচ্ছে তার গানটির। সম্প্রতি এ শিল্পী ইউটিউবে তার লেখা, সুর ও গাওয়া আলোচিত গানটির স্বত্ব অন্যদের নামে ‘সংরক্ষিত’ হওয়ায় থানায় অভিযোগ করেছেন। গতকাল শুক্রবার ভারতীয় গণমাধমের মাধ্যমে জানা যায় বীরভূমের

‘কাঁচা বাদাম’ গানটির স্বত্ব চুরির অভিযোগ নিয়ে শিল্পী ভুবন বাদ্যকর থানায় Read More »

চট্টগ্রামে ডেমু ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২

চট্টগ্রাম নগরের খুলশী থানার ঝাউতলা রেলস্টেশন এলাকায় ডেমু ট্রেন-বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি আজ শনিবার বেলা ১১টার দিকে ঘটে। নিহতরা হলেন- ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. মনির হোসেন (৪০) ও সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০)। তাদের মরদেহ পাঠানো হয়েছে মর্গে। দুর্ঘটনায় আহত আবুল হোসেন (৬৫) ও জমির হোসেন (৪৮)

চট্টগ্রামে ডেমু ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২ Read More »

ঘূর্ণিঝড় জাওয়াদ : বাংলাদেশেও প্রভাব, বাড়ল সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ বর্তমানে অবস্থান করছে ৮০০ কিলোমিটারের বেশি দূরে। তবে ইতিমধ্যে বাংলাদেশে এর প্রভাব পড়েছে। গভীর সঞ্চালনশীল মেঘ (বজ্র মেঘ) সৃষ্টি হচ্ছে বাংলাদেশের উপকূলীয় এলাকায়। সাথে শুরু হয়েছে হালকা বৃষ্টিও। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে আবহাওয়া বিভাগ ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি

ঘূর্ণিঝড় জাওয়াদ : বাংলাদেশেও প্রভাব, বাড়ল সতর্ক সংকেত Read More »

৩৩ ওভার বাকি থাকতেই আলো স্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ

সকাল থেকেই আলোক স্বল্পতা গ্রাস করে রেখেছে শের-ই বাংলাকে। বেলা ৩টা ৫মিনিটি থেকে এই আলোক স্বল্পতা চলমান থাকায় ৩৩ ওভার বাকি থাকতেই মাঠে থাকা আম্পায়ার্সরা আজকের জন্য খেলার সমাপ্তি ডাকেন। তার আগে আজ সকালে টসে জিতে ৫৭ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে ১৬১ রান তোলে পাকিস্তান। ৯৯ বলে ৬০ রানে অপরাজিত বাবর আজমের সঙ্গী

৩৩ ওভার বাকি থাকতেই আলো স্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ Read More »

টানা ৬ সপ্তাহ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে

​করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্কের জেরে গত সপ্তাহে জ্বালানি তেলের দাম একদিনেই কমেছে প্রায় ১০ মার্কিন ডলার। তবে বিশ্ববাজারে তেলের দাম এর আগে থেকেই ছিল নিম্নমুখী। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের খবর অনুসারে, টানা ছয় সপ্তাহ তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। সপ্তাহের হিসাবে ২০১৮ সালের পর টানা এতদিন তেলের দরপতনের ধারা অব্যাহত থাকতে আর দেখা যায়নি।

টানা ৬ সপ্তাহ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে Read More »

মালয়েশিয়ায় বাংলাদেশের সিকিউরিটি গার্ড নিয়োগের কৌশলগত চুক্তি

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক নিয়োগে আরেকটি নতুন সংযোজন হতে যাচ্ছে। মালয়েশিয়ান সিকিউরিটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (পিআইকেএম) বিদেশি নিরাপত্তারক্ষী সংগ্রহের জন্য দ্বিতীয় উৎস দেশ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশকে। গতকাল ৩ ডিসেম্বর শুক্রবার এ লক্ষ্যে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে পিআইকেএম এবং বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থার সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ারের প্রত্যক্ষদর্শীতে স্বাক্ষর

মালয়েশিয়ায় বাংলাদেশের সিকিউরিটি গার্ড নিয়োগের কৌশলগত চুক্তি Read More »

আজ শনিবার বছরের শেষ সূর্যগ্রহণ

বছরের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ শনিবার। চাঁদ চলে আসবে সূর্য ও পৃথিবীর মধ্যখানে। সূর্য ঢাকা পড়বে চাঁদের আড়ালে। দৃশ্যমান থাকবে কেবল একটা বলয়। রচিত হবে ‘রিং অফ ফায়ার’। আকাশের কোলে বিচ্ছুরণ ঘটাবে এক অপূর্ব সৌন্দর্য। সাধারণ ভাবে সূর্যের খণ্ডগ্রাস, পূর্ণগ্রাস গ্রহণ ছাড়াও এই বলয়গ্রাস গ্রহণ দেখা যায়। বছরের শেষ এই গ্রহণটি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা,

আজ শনিবার বছরের শেষ সূর্যগ্রহণ Read More »

ধর্ম অবমাননার আভিযোগে পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা

পাকিস্তানে ধর্ম অবমাননার আভিযোগে বর্বরভাবে এক শ্রীলঙ্কান নাগরিককে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, পিটিয়ে মেরে উন্মত্ত জনতা ওই লোকের মরদেহে আগুন ধরিয়ে দেয়। তবে পাকিস্তানি প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভুক্তভোগীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এ ঘটনা পাকিস্তানের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল শুক্রবার (৩ ডিসেম্বর) ইসলামাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরবর্তী শিয়ালকোট শহরে এ ঘটনা

ধর্ম অবমাননার আভিযোগে পাকিস্তানে লঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা Read More »

ঢাকা টেস্ট : টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের পর চট্টগ্রাম টেস্টেও হার বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজে বাংলাদেশের প্রাপ্তি বলতে যেন নেই কিছুই। শেষ সুযোগ হিসেবে এখন কেবল বাকি আছে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে পাকিস্তান সিরিজ। আজ (শনিবার) থেকে মিরপুরে ম্যাচটি শুরু হয়েছে। যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুই ম্যাচ টেস্ট সিরিজের

ঢাকা টেস্ট : টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ Read More »

Scroll to Top