Latest BD News

দেশে আজ করোনায় ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২জন, চট্টগ্রাম বিভাগে ২জন ও খুলনা বিভাগে ১জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৮ জনে। আজ সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য

দেশে আজ করোনায় ৫ জনের মৃত্যু Read More »

মাংস বেশি খাওয়ায় বিয়েবাড়িতে মারামারি, আহত ৩

বরপক্ষের তিনজনকে বিয়েবাড়িতে ভাত কম খেয়ে শুধু মাংস খাওয়ার অভিযোগে পিটিয়ে আহত করেছে কনেপক্ষের লোকজন। চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ দশমিপাড়ায় গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সদর উপজেলার সরোজগঞ্জের বোয়ালিয়া গ্রামের আলমগীর আলী ছেলে শাহা জামাল (২৮), একই এলাকার মৃত গোলাম রাব্বানীর ছেলে ফারুক হোসেন (৩৫) ও আব্দুর রহিমের ছেলে আসমান আলী (৩৫)।

মাংস বেশি খাওয়ায় বিয়েবাড়িতে মারামারি, আহত ৩ Read More »

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নামকরণ ‘বঙ্গমাতা’র নামে করার প্রস্তাব অনুমোদিত

অনুমোদিত হয়েছে নব প্রতিষ্ঠিত সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ নামে নামকরণের প্রস্তাব। আজ সোমবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় নতুন নামকরণের এ প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। সভার শুরুতেই উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বর্তমান

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নামকরণ ‘বঙ্গমাতা’র নামে করার প্রস্তাব অনুমোদিত Read More »

এবার পরীর জন্মদিন বিমানের ককপিটে!

সব কিছুতেই ভিন্নতা পছন্দ করেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। ব্যক্তি জীবনে নানা কাজে এর প্রমাণও মেলে। বিশেষ করে জন্মদিন উদযাপন, পরীমনির ক্ষেত্রে থাকে ভিন্নতা। যেকোনো একটি ভাবনাকে নির্ধারণ করে সাজানো হয় পুরো আয়োজন। গত বছর জন্মদিন ময়ূরের আদলে পরী সাজিয়েছিলেন রাজধানীর পাঁচতারা একটি হোটেল। এবার পরীর জন্মদিনের মূল মঞ্চটি বিমানের ককপিটের আদলে সাজানো হয়।

এবার পরীর জন্মদিন বিমানের ককপিটে! Read More »

ঢাকায় মা ও স্বামী-সন্তান নিয়ে মার্গারিতা মামুন

রাশিয়ান স্বর্ণকন্যা বাংলাদেশি বংশোদ্ভুত মার্গারিতা মামুন গত শনিবার (২৩ অক্টোবর) ঢাকায় এসেছেন শুভেচ্ছাদূত হয়ে। গতকাল রবিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী ১১ নম্বর সড়কের ফুটপাতে রিও অলিম্পিকের স্বর্ণপদক হাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন জিমন্যাষ্ট মার্গারিতা মামুন। আগামী বৃহস্পতিবার ঢাকার মিরপুরে ইনডোর স্টেডিয়ামে সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিম্যানাষ্টিকস শুরু হবে। সেই অনুষ্ঠানের শুভেচ্ছাদূত হয়ে ২০১৬ রিও

ঢাকায় মা ও স্বামী-সন্তান নিয়ে মার্গারিতা মামুন Read More »

রেজিস্ট্রারসহ ২২ শিক্ষক-কর্মকর্তা রবির প্রশাসনিক ভবনে অবরুদ্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভেতরে রেজিস্ট্রারসহ ২২ শিক্ষক–কর্মচারীকে অবরুদ্ধ করে রেখেছেন। চুল কেটে দেওয়ার ঘটনায় শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল রোববার বিকেল ৪টা থেকে তাদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে প্রশাসনিক ভবনের পেছন গেট দিয়ে ৭ শিক্ষক-কর্মকর্তা বাইরে বের

রেজিস্ট্রারসহ ২২ শিক্ষক-কর্মকর্তা রবির প্রশাসনিক ভবনে অবরুদ্ধ Read More »

তরুণী জামার ভেতরে ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে, অতঃপর…

বিশেষ কায়দায় জামার ভেতরে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে বসেছিলেন এক তরুণী। যথাসময়ে পরীক্ষক প্রশ্নপত্রও দেন তাকে। প্রশ্নপত্র দেওয়ার ঠিক ৯ মিনিটের মাথায় মোবাইল বের করে প্রশ্নপত্রের ছবি তোলেন সেই তরুণী। এরপর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন একজনকে। কয়েক মিনিটের মাথায় প্রশ্নের সমাধানও চলে আসে হোয়াটসঅ্যাপে। কিন্তু পরে সেই উত্তরপত্র দেখে আর পরীক্ষা দেওয়া হয়নি

তরুণী জামার ভেতরে ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে, অতঃপর… Read More »

পাকিস্তান ১০ উইকেটে হারের লজ্জা দিলো ভারতকে

বিশ্বকাপে পাকিস্তান কখনোই ভারতকে হারাতে পারেনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে সর্বশেষ ১২ বারের মুখোমুখিতে প্রতিবারই জয় পেয়েছে ভারত। তাইতো এবার বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান শপথ করে নেমেছিল, তারা এবার কোহলিদের হারাবেই। শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করলো পাকিস্তানি ক্রিকেটাররা। তাই বলে এত বিশাল ব্যবধানে শক্তিশালী ভারতকে হারাবে যে তা কে ভেবেছিল! ১০ উইকেটের ব্যবধানে

পাকিস্তান ১০ উইকেটে হারের লজ্জা দিলো ভারতকে Read More »

ক্যাচ মিসের মাশুল দিল বাংলাদেশ

ম্যাচের আগের দিন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো উইকেটকে ঢাকার স্লো-টার্ন উইকেটের সঙ্গে ‍তুলনা করেছিলেন। কিন্তু ম্যাচে হলো তার উল্টো। আগে ব্যাট করে বড় পুঁজি গড়ে বাংলাদেশ। তবে সেই পুঁজি গড়েও লঙ্কানদের বিপক্ষে জিততে পারেনি টাইগাররা। ক্যাচ মিস ও বোলারদের ভুলে ম্যাচ বের করে নেয় লঙ্কানরা। ঝড়ো ব্যাটে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটের জয় এনে দেন চতির

ক্যাচ মিসের মাশুল দিল বাংলাদেশ Read More »

তাইওয়ানে ৬.৫ মাত্রার ভূমিকম্প

রবিবার দুপুর ১টা ১১ মিনিটে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, উত্তর-পূর্বাঞ্চলের ইলান কাউন্টিতে স্থানীয় সময় দুপুর ১টা ১১ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৭ কিলোমিটার। রাজধানী তাইপেতে প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে কোনো ভয়াবহ ক্ষতির

তাইওয়ানে ৬.৫ মাত্রার ভূমিকম্প Read More »

Scroll to Top