শূন্যের রেকর্ডে আশরাফুলকে টপকে শীর্ষে মুমিনুল
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ কিংস্টন টেস্টের প্রথম ইনিংসে এক বিব্রতকর রেকর্ডের মাইলফলকে পৌঁছালেন মুমিনুল হক। বাংলাদেশের হয়ে সাদা পোশাকে সবচেয়ে বেশি শতরান যে মুমিনুলের, সেই তিনিই এখন টেস্টে দেশের সর্বোচ্চবার শূন্য রানে আউট হওয়া ব্যাটার। এখন পর্যন্ত ১৭ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। ভেঙে দিয়েছেন বাংলাদেশের হয়ে ১৬ বার ডাক মেরে সাজঘরে ফেরা মোহাম্মদ আশরাফুলের রেকর্ড।
শূন্যের রেকর্ডে আশরাফুলকে টপকে শীর্ষে মুমিনুল Read More »








