অপরাধ

থানা চত্বরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ কনস্টেবলকে কোপালেন যুবক

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা ক্যাম্পাসে গরু প্রবেশে বাধা দেওয়ায় পুলিশ কনস্টেবল শরিফুল ইসলামকে কুপিয়ে আহত করেছে স্থানীয় এক যুবক। অভিযুক্তের নাম বাহাদুর হোসেন বাদল (১৯)। বাদলকে ইতোমধ্যেই আটক করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলাও দায়ের করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার সূত্রে জানা যায়, বাদল নিয়মিত থানা ক্যাম্পাসের ভিতরে গরু নিয়ে প্রবেশ করেন, যা সৌন্দর্যবর্ধনে লাগানো বিভিন্ন

থানা চত্বরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ কনস্টেবলকে কোপালেন যুবক Read More »

নতুন দুর্নীতি মামলায় নাজিব রাজাকের আরও ১৫ বছরের কারাদণ্ড

রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি (১এমডিবি)-সংক্রান্ত দুর্নীতিতে নতুন করে দোষী সাব্যস্ত হওয়ায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে আরও ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন বিচারক কলিন লরেন্স সেকুয়েরাহ। পুত্রাজায়া থেকে এএফপি জানায়, আদালত নাজিবকে ১১৪০ কোটি মালয়েশীয় রিঙ্গিত (প্রায় ২৮০ কোটি

নতুন দুর্নীতি মামলায় নাজিব রাজাকের আরও ১৫ বছরের কারাদণ্ড Read More »

নিজ বাড়ির সামনে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলায় নিজ বাড়ির সামনে মো. রেজওয়ান আমিন সিফাত (২৫) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তার নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সিফাত উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্লোজার বাজার এলাকায় আলাউদ্দিন হাওলাদারের ছেলে। নিহত

নিজ বাড়ির সামনে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা Read More »

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিল সিয়াম

রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। স্ট্যাটাসে জামায়াত আমির লিখেছেন, ‘নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন,

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিল সিয়াম Read More »

কেন অ্যাকশনে যায়নি ব্যাখ্যা দিলো পুলিশ

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ অ্যাকশনে গেলে গুলি হতো, দুই-চার জন মারা যেত। এরপর পুলিশের ওপর পালটা আক্রমণ হতো। এ কারণে সেদিন পুলিশ অ্যাকশনে যায়নি। গতকাল সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ

কেন অ্যাকশনে যায়নি ব্যাখ্যা দিলো পুলিশ Read More »

ভারতীয় অস্ত্র মজুদের খবরে সীমান্ত এলাকায় অভিযান, মিললো রাইফেল তৈরির সরঞ্জাম

সিলেটের ভারতীয় সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটে অভিযান চালিয়ে রাইফেল তৈরির ২৫টি স্প্রিং উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান। এর আগে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গোয়াইনঘাট সীমান্ত এলাকার পান্তুমাই সীমান্তের আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব

ভারতীয় অস্ত্র মজুদের খবরে সীমান্ত এলাকায় অভিযান, মিললো রাইফেল তৈরির সরঞ্জাম Read More »

হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এ ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণ-আন্দোলনের বিশিষ্ট নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি

হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের Read More »

ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত

ভারতীয় নাগরিকের (খাসিয়া) গুলি বর্ষণে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ২ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-র অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান,আজ ১৯ ডিসেম্বর ২০২৫ সাড়ে ১১টায় সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলাধীন দমদমিয়া এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস-এর কাছ দিয়ে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি সুপারি চুরির উদ্দেশ্যে ভারতের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তরে রাজন টিলা

ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহত Read More »

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারাদেশে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৯৩৪

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৯৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ হাজার ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট গ্রেফতার ১ হাজার ৯৭১জন। পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারাদেশে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৯৩৪ Read More »

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবিরের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ ঢাকার মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান জানান, মহানগর হাকিম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবিরের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ Read More »

Scroll to Top