অপরাধ

কুমিল্লায় সুইসাইড নোট লিখে স্ত্রীর আত্মহত্যা

কুমিল্লায় স্বামীর বিরুদ্ধে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন ফারহানা ফেরদৌস নামে এক নারী। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসের নারী কর্মচারী ছিলেন। ফারহানা আত্মহত্যা করার পূর্বে তার স্বামীকে দোষী করে সুইসাইড নোট লিখে যান। ওই নারী সুইসাইড নোটে লিখেছেন, মৃত্যুর পর লাশ যেন তার স্বামী মহিউদ্দিন সরকারকে দেখানো না হয়। লাশ নিয়ে আইনি কোনো ঝামেলা

কুমিল্লায় সুইসাইড নোট লিখে স্ত্রীর আত্মহত্যা Read More »

রংপুরে ‘ব্ল্যাকমেইল’ করা এক চক্রের ১১জন আটক

কখনো প্রেমের ফাঁদে ফেলে, আবার কখনো রাস্তা থেকে ধরে নিয়ে মেয়েদের সঙ্গে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করত এমন একটি চক্রের ১১ জন সদস্যকে রংপুর থেকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার তাদের আটক করা হয়। এতে পুলিশ জানায়, সম্প্রতি এক ব্যবসায়ী ও তার বন্ধুকে জিম্মি করে নগদ আড়াই লাখ ও বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা লুটে

রংপুরে ‘ব্ল্যাকমেইল’ করা এক চক্রের ১১জন আটক Read More »

যশোরে জামাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত শ্বশুর

যশোরে জামাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন শ্বশুর। গত বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে শহরের খড়কি গাজির দরগার মোড়ে এই ঘটনা ঘটে। আহত শ্বশুরের নাম জুয়েল। তিনি মুজিবর রহমানের ছেলে এবং চায়ের দোকানি। আহত অবস্থায় জুয়েলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই ঘাতক জামাইয়ের নাম ইমন। জানা যায়, গত বুধবার বিকেলে প্রতিদিনের মতো দোকানে চা

যশোরে জামাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত শ্বশুর Read More »

কক্সবাজারে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের রামুতে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন নামের এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনা ঘটে রামু রাবার বাগানের ভেতরে পাহাড়ের ঢালে। নিহত ইয়াবা ব্যবসায়ী দেলোয়ার টেকনাফের উত্তর জালিয়াপাড়া এলাকার কালা মিয়ার ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম র‍্যাব-৭ এর লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব রহমান। তিনি বলেন, অভিযান শেষে তার

কক্সবাজারে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত Read More »

যুক্তরাষ্ট্র প্রবাসী কন্যার প্রতারণার শিকার চিকিৎসক-যুবক

পৃথিবীতে প্রতারণার ধরণের যে শেষ নেই। মেয়েকে বিয়ে দেওয়ার পরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামলা দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই যেনো নেশা হয়ে দাঁড়িয়েছিল সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট চুনাহাটি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী রফিকুর আর এম এ মুনিম দম্পতির। প্রতারণার আশ্রয় নিয়ে সুন্দরী মেয়েকে বিয়ে দিয়ে তারপর বিচ্ছেদ ঘটিয়ে মামলার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

যুক্তরাষ্ট্র প্রবাসী কন্যার প্রতারণার শিকার চিকিৎসক-যুবক Read More »

আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আশুলিয়ায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় স্থানীয় ওয়ার্ড মেম্বারের ছেলে মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গতকাল রাতে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়কের পক্ষ থেকে থানায় মামলা হয়। এতে স্থানীয়রা জানায়, ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেনের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো

আশুলিয়ায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ Read More »

দোহারে ট্রাক-বাইসাইকেল সংঘর্ষ, নিহত ১

গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর দোহারে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই আল-ইমরান নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। এ দুর্ঘটনা ঘটে উপজেলার বাঁশতলা-মৈনট সড়কের করিমগঞ্জ এলাকায়। জানা যায়, নিহত আল ইমরান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি রিদিসা কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ছিলেন। এতে প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আল-ইমরান বাইসাইকেল যোগে কার্তিকপুর বাজার থেকে রওনা দেন। করিমগঞ্জ পৌঁছালে

দোহারে ট্রাক-বাইসাইকেল সংঘর্ষ, নিহত ১ Read More »

জামালপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আজ মঙ্গলবার সকালে জামালপুরে একটি বাগান থেকে সামিয়া নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ বছর বয়সী ওই ছাত্রীর লাশ শহরের মনিরাজপুর এলাকায় বাইপাস সড়কের পাশে একটি বাগান থেকে উদ্ধার করা হয়। এতে পুলিশ জানায়, সকালে শহরের মনিরাজপুরে একটি বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

জামালপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার Read More »

গাজীপুরের ছিনতাইকারীর ছুরিকাঘাতে গাড়ি চালকের মৃত্যু

গত সোমবার রাতে গাজীপুরের টঙ্গিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম নামে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। টঙ্গির পিপলস সিরামিকসের কাছে এই ঘটনা ঘটে। জানা যায়, নিহত জাহিদুল ইসলাম গাড়ি থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার সময় ছিনতাইকারী পিছন থেকে মাথায় আঘাত করে। এরপর মৃত্যু নিশ্চিত করতে এলোপাতাড়ি কোপানো হয়। সড়কে টহলরত পুলিশ জাহিদুলকে উদ্ধার করে আহসানুল্লাহ মাস্টার

গাজীপুরের ছিনতাইকারীর ছুরিকাঘাতে গাড়ি চালকের মৃত্যু Read More »

নরসিংদীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

নরসিংদীতে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আরিফ মিয়াকে আটক করেছে র‌্যাব-১১। গত সোমবার বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন বালুরচর পূর্বপাড়া থেকে তাকে আটক করা হয়। এদিন সন্ধায় র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটককৃত আরিফ মিয়া মাধবদী থানাধীন বালুরচরের জসিম উদ্দিনের ছেলে। সেই প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,

নরসিংদীতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আটক Read More »

Scroll to Top