দেশজুড়ে

ট্রাকে-ট্রাকে প্রতিযোগিতা, ঝরে গেলো ২ প্রাণ

ঠাকুরগাঁও সদরে একটি ট্রাক অপর আরেকটি ট্রাককে ওভারটেকের চেষ্টা করার সময় সড়ক দুর্ঘটনায় দুজন এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের উনত্রিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পরেশ বর্মন (৫২) ও মাহফিজার রহমান জিয়ন (৪৮)। তারা দুজন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ইএসডিও) নামে একটি উন্নয়ন সংস্থার কর্মী। স্থানীয় সূত্রে

ট্রাকে-ট্রাকে প্রতিযোগিতা, ঝরে গেলো ২ প্রাণ Read More »

সিলেটে ভূমিকম্প অনুভূত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে ২ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল ৮টা ২৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পে বাসাবাড়ি কেঁপে ওঠে। ৪/৫ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে ঘরবাড়ি দুলতে থাকলে লোকজন দ্রুত বেরিয়ে আসেন। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুমন সাহা জানান, পর্যবেক্ষণে দেখা

সিলেটে ভূমিকম্প অনুভূত Read More »

রাতে নেওয়া হবে এক শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা

যশোর বোর্ডের ইতিহাসে প্রথমবারের মতো রাতে এসএসসি পরীক্ষা নেওয়া হবে এক শিক্ষার্থীর। নির্দিষ্ট ধর্ম অনুসরণ করায় রিকি হালদার (১৭) নামের ওই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে যশোর বোর্ড কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। ‍তিনি জানান, শনিবার যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে শুধু সেই পরীক্ষাগুলোই দিনের পরিবর্তে রাতে

রাতে নেওয়া হবে এক শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা Read More »

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটে ছেড়ে আসা মালবাহী ট্রেনের ১৪ নম্বর বগিটি লাইনচ্যুত হয়। সিলেট রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা এখানে অবস্থান করছি। রেলওয়ের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Read More »

ধর্ষকের সঙ্গেই বিয়ে হলো শিক্ষার্থীর

ধর্ষকের সাথেই বিয়ে হলো স্কুলছাত্রীর। নারায়ণগঞ্জ আদালতে আইনজীবীদের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। নারায়ণগঞ্জ আদালতের জিআরও শহীদুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রূপগঞ্জ থানার এসআই ফরিদ উদ্দিন ধর্ষণ মামলার আসামি কারারক্ষী মৃদুলকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চান। পরে দুইপক্ষের আইনজীবীদের মধ্যস্থতায় ধর্ষিতাকে আসামি কারারক্ষী মৃদুল বিয়ে করবে শর্তে রিমান্ড

ধর্ষকের সঙ্গেই বিয়ে হলো শিক্ষার্থীর Read More »

\’এক ছেলের সাথে ও হোটেলে রাত কাটায় আর কত কি লজ্জা লাগছে সব লিখতে\’

আমেরিকা প্রবাসী স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চট্টগ্রামের এক চিকিৎসক ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই চিকিৎসকের নাম মোস্তফা মোরশেদ আকাশ। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজ বাড়ি থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। মোস্তফার স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দীন

\’এক ছেলের সাথে ও হোটেলে রাত কাটায় আর কত কি লজ্জা লাগছে সব লিখতে\’ Read More »

অসুস্থ মেয়ের জন্য খাবার আনা হলো না মায়ের

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে ট্রাকচাপায় খয়রুন নেছা (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের উছলাপাড়ার পলি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত খয়রুন নেছা উপজেলার হাজিপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মৃত আক্তার হোসেনের স্ত্রী। প্রতিবেশী ফজলুল হক বলেন, খয়রুন নেছার মেয়ে পলি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। সকালে মেয়ের জন্য নাস্তা আনতে ক্লিনিক থেকে বের হন।

অসুস্থ মেয়ের জন্য খাবার আনা হলো না মায়ের Read More »

গাছের সঙ্গে ধাক্কা, প্রাইভেটকার উল্টে একই পরিবারের নিহত ৩

ময়মনসিংহের সদর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুজন। উপজেলার আলালপুর গ্রামের ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এয়েন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হামিদ (৬৫), তার স্ত্রী সাহারা খাতুন (৫৫) ও

গাছের সঙ্গে ধাক্কা, প্রাইভেটকার উল্টে একই পরিবারের নিহত ৩ Read More »

বড়শিতে উঠল ট্রলার মালিকের লাশ

জেলেদের মারধর থেকে রক্ষা পেতে জয়ন্তী নদীতে ঝাঁপ দেওয়ার দুদিন পর বড়শিতে আটকে উঠে এলো ট্রলার মালিক ছিডু খানের (৩০) লাশ। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের মৃধারহাট-ভেদুরিয়া খেয়াঘাট এলাকায় এক জেলের বড়শিতে আটকে যাওয়া লাশটি উদ্ধার করা হয়।ছিডু খান চাঁদপুরের মতলবের সিকিরচর গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে। গত সোমবার

বড়শিতে উঠল ট্রলার মালিকের লাশ Read More »

বেনাপোলে ভুয়া ক্যাপ্টেন আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী শংকরাজ মজুমদার (২৬) এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে বেনাপোল সীমান্তের চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক শংকরাজ বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের শংকর মজুমদারের ছেলে। বিজিবি জানায়, সকালে ওই যুবক চেকপোস্ট

বেনাপোলে ভুয়া ক্যাপ্টেন আটক Read More »

Scroll to Top