অর্থনীতি-ব্যবসা

বাজেট ঘোষণায় আওয়ামী লীগ সরকারের রেকর্ড

দেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাজেট ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। স্বাধীনতার পর থেকে ইতোমধ্যে ৪৭টি বাজেট পেশ হয়েছে। আজ জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে ৪৮ তম বাজেট। এ নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২১তম বাজেট হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এটা হবে ১৭’তম বাজেট। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিশ্ব মানচিত্রে

বাজেট ঘোষণায় আওয়ামী লীগ সরকারের রেকর্ড Read More »

যা থাকছে এবারের স্মার্ট বাজেটে

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বৃহস্পতিবার বিকেলে ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি দেশের ৪৮তম ও বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ৫ লাখ ২৩ হাজার

যা থাকছে এবারের স্মার্ট বাজেটে Read More »

এবারের বাজেট হচ্ছে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে চমক নিয়ে আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম ‘স্মার্ট’ বাজেট এটা। আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

এবারের বাজেট হচ্ছে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা Read More »

খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ কমিটি

অস্বাভাবিক হারে বাড়তে থাকা খেলাপি ঋণ কমাতে এবার বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ কেন বাড়ছে এবং কমানোর উপায় নিয়ে সুপারিশসহ দ্রুততম সময়ে এ কমিটিকে প্রতিবেদন দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের আটটি বিভাগ প্রতিবেদন তৈরিতে কাজ করবে। যেসব ব্যাংকের খেলাপি ঋণ দুই অঙ্কের ওপরে রয়েছে, তাদের এক অঙ্কে নামাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয়

খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ কমিটি Read More »

আবারও বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়লো

আবারও বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক এবং রাশিয়ার উচিত উৎপাদন বর্তমান মাত্রার মধ্যেই সীমাবদ্ধ রাখা; সৌদি আরবের এমন ঘোষণার পরই সোমবার বাজারে দরবৃদ্ধির প্রবণতা দেখা যায়। খবর রয়টার্স। ইরান ও ভেনেজুয়েলার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার ফলে এমনিতেই তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। এরমধ্যেই যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব কর্তৃক ওপেকভুক্ত

আবারও বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়লো Read More »

মে মাসে এসেছে ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স

প্রবাস থেকে গত মে মাসে রেমিটেন্স এসেছে ১৭৫ কোটি ৫৮ লাখ ডলার। যা বাংলাদেশের ইতিহাসে প্রতি মাসের হিসাবে সর্বোচ্চ। টাকায় অংকে যার পরিমাণ ১৪ হাজার ৮৩৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এর আগে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল চলতি বছরের জানুয়ারি মাসে, ১৫৯ কোটি ৭২ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রবাসী আয়

মে মাসে এসেছে ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স Read More »

ক্রেতাশূন্য রাজধানীর নিত্যপণ্যের বাজার

ঈদের পরের দিন রাজধানীর নিত্যপণ্যের বাজারগুলোতে নেই সেই চিরচেনা রূপ। এক রকম ক্রেতাশূন্যই বলা যেতে পারে বাজারগুলোকে। নেই মানুষের উপচে পড়া ভিড়। আর ক্রেতা বিক্রেতাদের হাঁক-ডাক নেই বললেই চলে। রাজধানীর নিত্যপণ্যের বাজারেও সবজিসহ সব পণ্যের চাহিদা-জোগান দুটোই কম। দামের ওপর তাই এর কিছুটা প্রভাব পড়েছে। ফলে বাজারে ডিম ও গরুর মাংসের দাম বেড়েছে। আবার চাহিদা

ক্রেতাশূন্য রাজধানীর নিত্যপণ্যের বাজার Read More »

নতুন আমদানি নীতিতে নিষিদ্ধ হলো ২১ পণ্য

২১ ক্যাটাগরির পণ্য আমদানি নিষিদ্ধ করে ‘আমদানি নীতি ২০১৮-২০২১’ অনুমোদন দিয়েছে সরকার। নতুন এ আমদানি নীতিতে ২১ পণ্য আমদানি নিষিদ্ধের পাশপাশি বেশ কিছু নতুন পণ্য আমদানির সুযোগ সৃষ্টি করা হয়েছে। আমদানি নিষিদ্ধ ২১ পণ্য : নতুন আমদানি নীতিমালায় যে ২১ ক্যাটাগরির পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হচ্ছে- চিংড়ি মাছ, জীবিত শূকর ও শূকরজাত সব

নতুন আমদানি নীতিতে নিষিদ্ধ হলো ২১ পণ্য Read More »

ঈদে ৭দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রপ্তানি

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৭দিন বন্ধ থাকবে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম। বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন যৌথভাবে এই সিদ্ধান্ত দিয়েছে। বন্দরের বাংলা হিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন জানান, হিলি স্থলবন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নিয়ে একটি সভা করা

ঈদে ৭দিন বন্ধ থাকবে হিলি বন্দরে আমদানি-রপ্তানি Read More »

ব্যাংক খোলা থাকবে ছুটির দিনেও

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী শনিবার ও রোববার সরকারি ছুটির দিনে কিছু ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। গ্রাহকদের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক এই সিন্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ

ব্যাংক খোলা থাকবে ছুটির দিনেও Read More »

Scroll to Top