অর্থনীতি-ব্যবসা

আলুর কেজি নেমেছে ২০ টাকায়, কমতির দিকে পেঁয়াজের দামও

ভোক্তার নাভিশ্বাস ওঠা আলুর বাজারে ফিরেছে স্বস্তি। দীর্ঘদিন পর পণ্যটির দাম নেমেছে ২০ টাকায়। অন্যদিকে সরবরাহ বাড়ায় কমতির দিকে রয়েছে পেঁয়াজের দামও। শুক্রবার (২৪ জানুয়ারি) কেরানীগঞ্জের আগানগর এবং রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। স্বস্তি ফিরছে ভোক্তার কপালে চিন্তার ভাঁজ ফেলা আলুর বাজারে। তবে গত ডিসেম্বরের শুরুতে অস্থির ছিল এ বাজার।

আলুর কেজি নেমেছে ২০ টাকায়, কমতির দিকে পেঁয়াজের দামও Read More »

রমজানে ছোলা-খেজুরে উত্তাপ বাড়ার শঙ্কা!

রমজানকে সামনে রেখে খেজুর, ছোলার বাজারে বাড়তে পারে উত্তাপ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চাহিদার তুলনায় গেল ছয় মাসে পণ্য দুটির আমদানি অনেক কম। তবে ব্যবসায়ীদের কেউ কেউ জানাচ্ছেন, আগের মজুত থাকায় বাজার অতটা অস্থির হবে না। এদিকে, পণ্য মজুদ করে কৃত্রিম সংকট ঠেকাতে বিশেষ নজর দেয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয়

রমজানে ছোলা-খেজুরে উত্তাপ বাড়ার শঙ্কা! Read More »

নতুন টাকা ছাপানোয় দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে: ফখরুল

নতুন টাকা ছাপানোয় দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ফখরুল বলেন, ‘চলমান অর্থনীতির সংকট চলাকালে ১০০টি পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক আরোপ করেছে সরকার। জনজীবনে যা নেতিবাচক প্রভাব পড়বে।’ বর্তমান রাজস্ব দিয়ে সরকার

নতুন টাকা ছাপানোয় দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে: ফখরুল Read More »

অবশেষে নিলামে উঠছে ১০০ গাড়ি, বিপুল রাজস্ব আদায়ের আশা

মামলাসহ সব জটিলতার অবসান ঘটিয়ে ১০০টি গাড়ি অবশেষে নিলামে বিক্রি করছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এরমধ্যে বিভিন্ন সময়ে সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত সুবিধায় আনা ৩১টি ল্যান্ড ক্রুজারও রয়েছে। ইতোমধ্যে এসব গাড়ির ইনভেন্ট্রিও শেষ হয়েছে। কাস্টমস ইতিহাসের সবচেয়ে বড় গাড়ি নিলাম থেকে অন্তত ৪০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬০ শতাংশ হিসেবে ৯ কোটি

অবশেষে নিলামে উঠছে ১০০ গাড়ি, বিপুল রাজস্ব আদায়ের আশা Read More »

বাড়ল এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জানুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ থেকেই কার্যকর হবে। এতে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক

বাড়ল এলপি গ্যাসের দাম Read More »

ভ্যাট বাড়ানোয় তেমন কোনো অসুবিধা হবে না: খাদ্য উপদেষ্টা

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের রাজস্ব প্রয়োজন। প্রচুর ভর্তুকিও লাগে। এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়। তাই কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। এতে তেমন কোনো অসুবিধা হবে না। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ

ভ্যাট বাড়ানোয় তেমন কোনো অসুবিধা হবে না: খাদ্য উপদেষ্টা Read More »

আগামী অর্থবছরের বাজেট তৈরির কাজ শুরু, কেমন হতে যাচ্ছে আকার?

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনতে চায় অন্তর্বর্তী সরকার। মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশ হলেই তৃপ্ত থাকতে চান নীতি নির্ধারকরা। সব মিলিয়ে প্রায় সাড়ে ৮ লাখ কোটি টাকার বাজেট হতে পারে ২০২৫-২৬ অর্থবছরে। এমন লক্ষ্যমাত্রা সামনে রেখে এরই মধ্যে নতুন অর্থবছরের বাজেট তৈরির কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, বাজেট

আগামী অর্থবছরের বাজেট তৈরির কাজ শুরু, কেমন হতে যাচ্ছে আকার? Read More »

সরকারের ৫ মাস: রফতানি-রেমিট্যান্স বাড়লেও ডলারের উচ্চমূল্যে অর্থনীতিতে অস্বস্তি

একদিনে গ্যাসের তীব্র সংকট; অন্যদিকে রয়েছে নানামুখী সীমাবদ্ধতা। তারপরও চাঙ্গা রফতানি বাণিজ্য। কারণ- উৎপাদন ধরে রেখেছে এ দেশের হাজার হাজার উদ্যোক্তা। অন্তর্বর্তীকালীন সরকারের ৫ মাসে অর্থনীতিকে স্বস্তি দিয়েছে রফতানি আয়। মোট রফতানি হয়েছে ২৪ বিলিয়ন ডলারের পণ্য। অর্থনীতির ভিতকে কিছুটা শক্ত করেছে রেমিটেন্স আয়। জুলাই থেকে ডিসেম্বর-এই ছয় মাসে প্রবাসী আয় এসেছে ১৪ বিলিয়ন ডলার।

সরকারের ৫ মাস: রফতানি-রেমিট্যান্স বাড়লেও ডলারের উচ্চমূল্যে অর্থনীতিতে অস্বস্তি Read More »

বিশ্ববাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বুধবার (৮ জানুয়ারি) মার্কিন কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক তথ্য প্রকাশ করার বোঝা যাবে দাম আরও কমবে নাকি আবারও বাড়বে। এর আগে চীনের দেয়া প্রণোদনা প্যাকেজের কারণে সোমবার পর্যন্ত টানা ৫ দিন জ্বালানির দাম ঊর্ধ্বমুখী ছিল। চলতি সপ্তাহের শেষ দিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক

বিশ্ববাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম Read More »

ব্যাংক ঋণের সুদ নিয়ে তীব্র আপত্তি ব্যবসায়ীদের, রফতানি কমার শঙ্কা

ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোয় তীব্র আপত্তি জানাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতে ব্যবসার খরচ বাড়ছে, যা মূলত বহন করতে হচ্ছে ক্রেতা কিংবা ভোক্তাকেই। এ ছাড়া প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে রফতানি কমার শঙ্কাও দেখছেন তারা। অবশ্য ভিন্ন মত পোষণ করে ব্যাংকাররা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের স্বার্থে বাড়তি সুদ আপাতত মেনে নিতে হবে। ব্যবসার খরচ কমানোর দোহাই দিয়ে তৎকালীন

ব্যাংক ঋণের সুদ নিয়ে তীব্র আপত্তি ব্যবসায়ীদের, রফতানি কমার শঙ্কা Read More »

Scroll to Top