অর্থনীতি-ব্যবসা

আলু ও পেঁয়াজের শুল্ক-কর কমছে, বিশ্লেষণ চলছে ডিম–চিনির শুল্ক নিয়ে

বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে কিছু নিত্যপণ্যের শুল্ক-কর কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। উদ্দেশ্য হলো, দাম কমানো। তবে বাজার বিশ্লেষকেরা বলছেন, শুল্ক কমানোর পাশাপাশি সরবরাহ বাড়ানোর উদ্যোগ দরকার। নইলে সুফল পাওয়া যাবে না। শুরুতে আলু ও পেঁয়াজ আমদানিতে শুল্ক-কর কমছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ সোমবার পণ্য দুটির শুল্ক-কর কমানোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে। ডিম ও

আলু ও পেঁয়াজের শুল্ক-কর কমছে, বিশ্লেষণ চলছে ডিম–চিনির শুল্ক নিয়ে Read More »

দাম কমলো জ্বালানি তেলের

দেশের বাজারে জ্বালানি তেল, অর্থাৎ ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম কমানো হয়েছে। আজ শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতায় ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বর্তমান বিক্রয়মূল্য লিটারপ্রতি ১০৬ দশমিক ৭৫

দাম কমলো জ্বালানি তেলের Read More »

শুঁটকি উৎপাদন ও মুক্তা চাষেও ঋণ দেবে ব্যাংক

চলতি ২০২৪–২৫ অর্থবছরে শুঁটকি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং মুক্তা চাষে ঋণ পাবেন খামারিরা। এ ছাড়া শজনে, মুর্তা এবং পেরিলা চাষেও ঋণ পাবেন কৃষকেরা। এভাবে কৃষি এবং পল্লিঋণের পরিধি ও আওতা বাড়িয়ে নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে চলতি অর্থবছরে কৃষি খাতে ৩৮ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত অর্থবছর

শুঁটকি উৎপাদন ও মুক্তা চাষেও ঋণ দেবে ব্যাংক Read More »

উন্নয়ন প্রকল্পে বিদেশি ঋণ বিতরণ কমেছে

জুলাইয়ে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিদেশি ঋণ বিতরণ আগের বছরের চেয়ে প্রায় ১২ শতাংশ কমেছে। প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত প্রতি মাসে বা অগ্রগতির ভিত্তিতে বিল জমা দেয়। এরপর সরকার বিল পরিশোধ করে এবং পরে বিদেশি সংস্থা ও দেশের কাছ থেকে পাওয়া ঋণ বিতরণ করে। তাই বিদেশি ঋণ বিতরণের কমার অন্যতম একটি কারণ হতে পারে বাস্তবায়নকারী সংস্থাগুলোর

উন্নয়ন প্রকল্পে বিদেশি ঋণ বিতরণ কমেছে Read More »

এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের টাকা শোধ করা হবে: গভর্নর

সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। এ জন্য এস আলমের সম্পদ কাউকে না কেনার আহবান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংক বন্ধক নেই, এমন সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছে

এস আলমের সম্পদ বিক্রি করে আমানতকারীদের টাকা শোধ করা হবে: গভর্নর Read More »

ইলিশ বিক্রিতে প্রতারণা, ৪১ ফেসবুক পেজের তালিকা প্রকাশ

ফেসবুক পেজে ইলিশের লোভনীয় অফার পেয়ে অনেকেই কেনার পর প্রতারণার শিকার হয়েছেন। ফলে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীদের পক্ষ থেকে ৪১ প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করা হয়। মঙ্গলবার রাতে ব্যবসায়ীদের এই তালিকা প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। ওই তালিকায় অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে ইলিশ বিক্রি করা

ইলিশ বিক্রিতে প্রতারণা, ৪১ ফেসবুক পেজের তালিকা প্রকাশ Read More »

বাজারে পাঁচ গুণ বেশি খাজনা নেওয়ার প্রতিবাদে পবায় শিক্ষার্থী-ব্যবসায়ীদের বিক্ষোভ

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি বাইপাস বাজারে তিনি থেকে পাঁচ গুণ বেশি খাজনা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে বাজার এলাকায় এ কর্মসূচির পাশাপাশি গণস্বাক্ষর সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। পারিলা ইউনিয়ন সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এসব কর্মসূচিতে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরাও অংশ নেন। স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, প্রতিদিন ভোর থেকেই

বাজারে পাঁচ গুণ বেশি খাজনা নেওয়ার প্রতিবাদে পবায় শিক্ষার্থী-ব্যবসায়ীদের বিক্ষোভ Read More »

চট্টগ্রামে বন্যায় মৎস্য খাতে ক্ষতি ২৯০ কোটি টাকা

চট্টগ্রামে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানির ঢলে সৃষ্ট বন্যায় ভেসে গেছে অসংখ্য মাছ চাষের জলাশয়। এতে মৎস্যখাতে ক্ষতির পরিমাণ প্রায় ২৯০ কোটি টাকার সমপরিমাণ। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। তিনি জানান, গত বছরও (২০২৩) আগস্টের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যায় চট্টগ্রাম জেলা জুড়ে

চট্টগ্রামে বন্যায় মৎস্য খাতে ক্ষতি ২৯০ কোটি টাকা Read More »

আইএমএফের কাছে আরও ঋণ চাইবে অন্তর্বর্তী সরকার

চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের প্রতিশ্রুতি রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)। সংস্থাটি বিগত শেখ হাসিনা সরকারকে এমন প্রতিশ্রুতি দেয়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার ঋণের আকার বাড়াতে চায়। তারা আরও ৩০০ কোটি ডলার বাড়িয়ে মোট ঋণ ৭৭০ কোটি ডলারে উন্নীত করতে চায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের

আইএমএফের কাছে আরও ঋণ চাইবে অন্তর্বর্তী সরকার Read More »

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ফেডের ঘোষণা ও ভূরাজনৈতিক উত্তেজনার জের

মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনার জেরে আজ সোমবার তেলের দাম বেড়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাত এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার কমাতে যাচ্ছে—মূলত এই দুটি কারণে তেলের দাম বেড়েছে। আজ সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ৩৯ ডলারে উঠেছে। সেই সঙ্গে ডব্লিউটিআই ক্রুডের দাম

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ফেডের ঘোষণা ও ভূরাজনৈতিক উত্তেজনার জের Read More »

Scroll to Top