অর্থনীতি-ব্যবসা

৫ বছরে উচ্চশিক্ষিত বেকার দ্বিগুণ

তাওফিকুর রহমান প্রায় দুই বছর ধরে বেকার বসে আছেন। ২০২২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন তিনি। প্রথম দিকে সরকারি চাকরির জন্য আবেদন করেছেন। কিন্তু কোনো চাকরি মেলেনি। এখন যেকোনো চাকরি হলেই বাঁচেন—সরকারি কিংবা বেসরকারি। চাকরির জন্য একের পর এক আবেদন করেই যাচ্ছেন। মা-বাবার বড় সন্তান তাওফিকুর রহমান। ছোট দুই বোন পড়াশোনা করছেন।

৫ বছরে উচ্চশিক্ষিত বেকার দ্বিগুণ Read More »

১২০ কোটি ডলার পেতে ঋণদাতাদের সঙ্গে দর-কষাকষি

নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। অর্থনীতিতে পুরোনো সংকটগুলো রয়ে গেছে। ডলার–সংকট, ক্ষয়িষ্ণু রিজার্ভ, বাজেটে অর্থ জোগানে টান—এসব সমস্যার মধ্যে রয়েছে দেশের অর্থনীতি। এসব সংকট সামাল দিতে গত কয়েক বছরের মতো চলতি ২০২৪–২৫ অর্থবছরেও বাজেট–সহায়তার ওপর নির্ভর করতে হচ্ছে। বাজেট–সহায়তা নিয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ও কোরিয়ার সঙ্গে দর-কষাকষি প্রায়

১২০ কোটি ডলার পেতে ঋণদাতাদের সঙ্গে দর-কষাকষি Read More »

তৈরি পোশাকের ১৫-২০ শতাংশ ক্রয়াদেশ অন্যত্র চলে যাওয়ার শঙ্কা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত সপ্তাহে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো পুরোদমে উৎপাদনে ফিরেছে। পণ্য আমদানি-রপ্তানিও স্বাভাবিক হচ্ছে। বিদেশি ক্রেতা প্রতিনিধিরা পুনরায় নতুন ক্রয়াদেশ দেওয়ার প্রক্রিয়া নিয়েও আলোচনা শুরু করেছে। স্থগিত থাকা ক্রয়াদেশও কমবেশি আসছে। ব্যবসায় গতি ফিরতে শুরু করায় তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে তাঁরা বলছেন, ছাত্র

তৈরি পোশাকের ১৫-২০ শতাংশ ক্রয়াদেশ অন্যত্র চলে যাওয়ার শঙ্কা Read More »

গ্যাস-সংকটে তিন কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ

গ্যাসের অভাবে টানা কয়েক মাস ধরে দেশের তিনটি ইউরিয়া সার কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। এর মধ্যে একটি কারখানায় গত জানুয়ারি থেকে ও বাকি দুটিতে মার্চ থেকে উৎপাদন বন্ধ রয়েছে। সার উৎপাদন কমে যাওয়ায় কৃষিকাজে চাহিদা অনুসারে ইউরিয়া সার সরবরাহ নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, সংস্থাটি বন্ধ থাকা সার কারখানায় দ্রুততম

গ্যাস-সংকটে তিন কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ Read More »

লুটপাটের মাস্টারমাইন্ড সালমান

গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রিমান্ডে দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলেছেন তার অর্থ লোপাটের নানা কাহিনি। অর্থ লুটের নানা ফন্দিফিকিরের তথ্য জানতে পেরে গোয়েন্দারা হতবাক। তারা বলছেন, অর্থ লুটপাটের মাস্টারমাইন্ড হলেন সালমান এফ রহমান। গ্রেপ্তারকৃত সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও দফায়

লুটপাটের মাস্টারমাইন্ড সালমান Read More »

শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ৯০৩

শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে Read More »

এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরও ৫ ব্যাংক ঝুঁকিতে, ব্যাংক দখলের পরিণতি

শুধু ইসলামী ব্যাংক নয়, আরও পাঁচটি ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে রেখে ইচ্ছেমতো লুট করে ঝুঁকিতে ফেলে দিয়েছে সদ্য বিদায়ী আওয়ামী সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। ঋণের নামে পাচার করা এই টাকা ব্যাংকে ফেরত না আসায় ব্যাংকগুলো দেড় বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকে চাহিদামতো টাকা জমা রাখতে পারছে না। কিন্তু সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার বিশেষ

এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরও ৫ ব্যাংক ঝুঁকিতে, ব্যাংক দখলের পরিণতি Read More »

শান্তিতে থাকবে না অর্থ পাচারকারীরা: নতুন গভর্নর

দেশের বাইরে পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনা হবে জানিয়ে, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, অর্থ পাচারকারীরা যাতে টাকার বালিশে ঘুমাতে না পারে সেই ব্যবস্থা করব। যেহেতু তারা দেশের অবস্থা খারাপ করে দিয়েছে তাই তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করেই পাচার হয়ে যাওয়া টাকা ফেরত আনা হবে।

শান্তিতে থাকবে না অর্থ পাচারকারীরা: নতুন গভর্নর Read More »

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংকিং বিভাগ সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আগে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ ৬৭ বছর। গভর্নরের নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর Read More »

তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ক্লিনিক্যালি ডেড: সিপিডি

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে। এগুলো বন্ধ করে দেওয়া উচিত। আবার কিছু কিছু ব্যাংক মরে যাওয়ার উপক্রম হয়েছে। মরে যাওয়ার উপক্রম হওয়া ব্যাংকগুলো চালানোর ইচ্ছা থাকলে পরিচালনা পর্ষদ পুর্নগঠন করতে হবে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘ব্যাংকিংখাতে সুশাসন ফিরিয়ে

তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ক্লিনিক্যালি ডেড: সিপিডি Read More »

Scroll to Top