অর্থনীতি-ব্যবসা

সন্দেহজনক লেনদেন হলেই জব্দ করা হবে ব্যাংক অ্যাকাউন্ট

ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হলেই তা জব্দ করা হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা দেশের চলমান পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক থেকে যাতে অর্থ সরানো ও পাচার করতে না পারে সেজন্য এমন কড়াকড়ি আরোপ করেছে সংস্থাটি। গতকাল বৃহস্পতিবার দেশের সব রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর চিফ অ্যান্টি-মানি লন্ডারিং অফিসারদের সঙ্গে

সন্দেহজনক লেনদেন হলেই জব্দ করা হবে ব্যাংক অ্যাকাউন্ট Read More »

৫৪৮ কোটি টাকার চেক আটকে দিলো ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ গতকাল একটি স্বল্পপরিচিত কোম্পানির ৫৪৮ কোটি টাকা তোলার চেক প্রত্যাখ্যান করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক শরিয়াভিত্তিক ব্যাংকটির এক কর্মকর্তা বলেন, টপ টেন ট্রেডিং কোম্পানির ইস্যু করা এই চেকটি এসেছিল চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখায়। কোম্পানিটি ব্যাংকের সঙ্গে যোগাযোগের জন্য যে নম্বরটি দিয়ে রেখেছিল তা বন্ধ পাওয়া গেছে। তিনি বলেন, ‘দেশব্যাপী অস্থিরতার মধ্যে বিপুল পরিমাণ

৫৪৮ কোটি টাকার চেক আটকে দিলো ইসলামী ব্যাংক Read More »

নিরাপত্তার শঙ্কায় পণ্য খালাস হচ্ছে কম

দেশের সমুদ্রবন্দর ও স্থলবন্দর থেকে পণ্যের চালান খালাস করে নিচ্ছেন না আমদানিকারকেরা। মূলত পথের নিরাপত্তার শঙ্কায় তাঁরা পণ্য খালাস করছেন না। এতে চট্টগ্রাম বন্দর ও বেনাপোল স্থলবন্দরে পণ্যের জট লেগেছে। এ ছাড়া অন্যান্য স্থলবন্দরেও গতকাল বুধবার পণ্য খালাস হয়নি বললেই চলে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউসেও পণ্য খালাস বন্ধ ছিল। জাহাজ-কনটেইনার জটে বন্দর

নিরাপত্তার শঙ্কায় পণ্য খালাস হচ্ছে কম Read More »

শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার: বাংলাদেশ ব্যাংক

পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের যে পদত্যাগের দাবি করেছেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। এই ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সদ্য পদত্যাগী সরকার। ফলে নতুন কোনো সরকারকেই তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ ছাড়া কর্মচারীদের দাবি-দাওয়া সরকারের কাছে পেশ করবে বাংলাদেশ ব্যাংক। আজ দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে

শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার: বাংলাদেশ ব্যাংক Read More »

আইনশৃঙ্খলার উন্নতি না হলে দেশের সার্বিক কার্যক্রম ব্যাহত হতে পারে: এমসিসিআই

দেশব্যাপী চলমান আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই)। সংগঠনটি বলছে, এই পরিস্থিতি চলতে থাকলে দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে (বিদেশি বিনিয়োগসহ) নেতিবাচক প্রভাব পড়বে। নতুন কর্মসংস্থান তৈরিতেও প্রতিবন্ধকতা তৈরি করবে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশের সার্বিক কার্যক্রম ব্যাহত হতে পারে। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো

আইনশৃঙ্খলার উন্নতি না হলে দেশের সার্বিক কার্যক্রম ব্যাহত হতে পারে: এমসিসিআই Read More »

ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারের দাম বাড়ছে, শীর্ষে রবি

ঢাকার শেয়ারবাজারে আজ সকালেও সূচকের বড় উত্থান দেখা যাচ্ছে। দিনের লেনদেনের প্রথম পাঁচ মিনিটেই প্রধান সূচক ১০০ পয়েন্ট বেড়েছে। সেই সঙ্গে বাকি দুটি সূচকও ছিল ঊর্ধ্বমুখী। দেশের শীর্ষস্থানীয় দুটি ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আজও বাজারে ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীরা বেশি সক্রিয়। সূচকের বড় উত্থানের আরেকটি কারণ হিসেবে তাঁরা বলছেন, ভালো মৌল ভিত্তিসম্পন্ন

ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারের দাম বাড়ছে, শীর্ষে রবি Read More »

নিরাপত্তার শঙ্কায় আমদানি-রপ্তানি কার্যত বন্ধ

দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে আছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস হয়নি বললেই চলে। নিরাপত্তার শঙ্কায় দুপুরের পর চট্টগ্রাম বন্দরে কাজ করা কাস্টমস, বন্দর, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা-কর্মচারী কার্যালয় থেকে বেরিয়ে যান। সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলেও গতকাল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। দেশের অন্যান্য স্থলবন্দরের চিত্রও একই রকম ছিল বলে জানা গেছে।

নিরাপত্তার শঙ্কায় আমদানি-রপ্তানি কার্যত বন্ধ Read More »

ইন্টারনেট ছাড়া ব্যাংকিং সেবা চালু রাখা নিয়ে আলোচনা

ইন্টারনেট ছাড়া ব্যাংকিং সেবা চালু রাখা নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সরকারি-বেসরকারি ব্যাংকের ১২ জন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। সভায় ব্যাংকের এমডিরা গভর্নরকে জানান, সাম্প্রতিক পরিস্থিতিতে ব্যাংক বন্ধ থাকলেও এটিএম সেবা চালু ছিল। এ সময় ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনলাইন ব্যাংকিং সেবা ব্যাহত হয়। বৈঠকে

ইন্টারনেট ছাড়া ব্যাংকিং সেবা চালু রাখা নিয়ে আলোচনা Read More »

বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ১১ দফা

শ্রম আইন দ্রুত সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে ১১ দফা সুপারিশ বাস্তবায়নের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সুপারিশ বাস্তবায়নের বিষয়টি যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়ে দিয়েছে দেশটি। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ-সংক্রান্ত ফোরাম টিকফার বৈঠকে দফাগুলো তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। বৈঠকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের

বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ১১ দফা Read More »

ব্যস্ততাও বাড়তে শুরু করেছে খাতুনগঞ্জে

চট্টগ্রামে কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানোর পর দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে কেনাবেচার ব্যস্ততা বাড়তে শুরু করেছে। তবে ব্যাংক বন্ধ থাকায় অধিকাংশ পাইকারি ব্যবসায়ী আর্থিক লেনদেন করতে পারছেন না। ফলে এ বাজারে লেনদেন হচ্ছে হাতে গোনা। ব্যাংক বন্ধের কারণে এ বাজারের লেনদেন এখনো স্বাভাবিক ধারায় ফিরতে পারছে না। দেশজুড়ে সহিংসতা বন্ধে সরকারের পক্ষ থেকে কারফিউ

ব্যস্ততাও বাড়তে শুরু করেছে খাতুনগঞ্জে Read More »

Scroll to Top