অর্থনীতি-ব্যবসা

তৈরি পোশাকের মতো সুবিধা স্বর্ণ রপ্তানিতেও দেওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম রপ্তানি বহুমুখীকরণে স্বর্ণ রপ্তানির ক্ষেত্রে তৈরি পোশাকের মতোই বন্ডেড ওয়্যার হাউসসহ সব ধরনের সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বাজুস ফেয়ারের সমাপনী দিনে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক সেমিনারে এই আহ্বান জানান। বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘তৈরি

তৈরি পোশাকের মতো সুবিধা স্বর্ণ রপ্তানিতেও দেওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের Read More »

রমজান মাসে বাড়তি সময় দোকান খোলা রাখতে চায় মালিক সমিতি

রমজান মাসে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত এবং ১৫ রমজান এর পর থেকে ঈদুল ফিতরের চাঁদ রাত পর্যন্ত ক্রেতার উপস্থিতির উপর ভিত্তি করে দোকান খোলা রাখার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এখন রাত ৮টার পর দোকান, মার্কেট, বিপণিবিতান বন্ধের নির্দেশনা থাকলেও আসছে রমজান মাসে রাতে বেশি সময় দোকান খোলা রাখার

রমজান মাসে বাড়তি সময় দোকান খোলা রাখতে চায় মালিক সমিতি Read More »

টিসিবির জন্য সরকার ৮ হাজার মেট্রিক টন ডাল কিনবে

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য আট হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সভাপতিত্ব করেন। এছাড়াও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল

টিসিবির জন্য সরকার ৮ হাজার মেট্রিক টন ডাল কিনবে Read More »

দেশের বাজারে কিছুটা কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯২ হাজার ২৬২ টাকা। আজ রোববার (৫ ফেব্রুয়ারি) থেকে সোনার

দেশের বাজারে কিছুটা কমলো সোনার দাম Read More »

যশোর থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানে যাচ্ছে ৪০০ টন বাঁধাকপি

যশোর থেকে বিদেশে রপ্তানী করা হবে ৪০০ টন বাঁধাকপি। বাঁধাকপি বিদেশে রপ্তানীর লক্ষ্যে চলতি বছর কন্ট্রাক ফার্মিংয়ের মাধ্যমে জেলা কৃষি বিভাগের তদারকিতে আন্তর্জাতিক মানের সবজি উৎপাদন শুরু হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ অঞ্চলে বাঁধা কপির দাম কমে যাওয়ার মুহূর্তে বিদেশে রপ্তানী শুরু হয়েছে। এর সুফল পাচ্ছেন যশোর সদর উপজেলার

যশোর থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানে যাচ্ছে ৪০০ টন বাঁধাকপি Read More »

দেশে জানুয়ারিতে ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

অস্থিতিশীল বৈদেশিক মুদ্রা সরবরাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক যখন প্রয়োজনীয় পণ্য ও শিল্পের কাঁচামাল আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) দায়বদ্ধতার সঙ্গে লড়াই করছে এমন সময় জানুয়ারিতে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ভালো খবর হিসেবে এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, জানুয়ারিতে বৈধ পন্থায় দেশে ১৯৬ কোটি মার্কিন ডলার এসেছে। ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার। চলতি অর্থবছর

দেশে জানুয়ারিতে ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে Read More »

১১০তম প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত

একশ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১১০তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এ ড্র অনুষ্ঠিত হয়। একক সাধারণ পদ্ধতি বা প্রত্যেক সিরিজের একই নম্বরে প্রাইজ বন্ডের ড্র পরিচালিত হয়। প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের মোট ৭২টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। ৬ লাখ টাকার প্রথম

১১০তম প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত Read More »

প্রায় ৩০০ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে এবারের বাণিজ্য মেলায়: বাণিজ্যমন্ত্রী

আজ শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার প্রায় তিনশ’ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মেলায় মানুষের আগ্রহ অনেক বেড়েছে। অংশগ্রহণকারী বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। মেলায় প্রায় ৩০ থেকে ৩৫ লাখ দর্শনার্থী এসেছেন। মেলায় কেনা-বেচা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত পূর্বাচল স্থায়ী

প্রায় ৩০০ কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে এবারের বাণিজ্য মেলায়: বাণিজ্যমন্ত্রী Read More »

সারাদেশে ‘জমজমের পানি’ বিক্রি বন্ধের নির্দেশ ভোক্তার ডিজির

সারাদেশে ‘জমজমের পানি’ বিক্রি বন্ধ থাকবে বলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন। তবে ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে ইসলামে ধর্মীয় ব্যাখ্যা জানার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। তিনি সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘পবিত্র জমজম কূপের পানি’ খোলা বাজারে বিক্রয় সংক্রান্ত

সারাদেশে ‘জমজমের পানি’ বিক্রি বন্ধের নির্দেশ ভোক্তার ডিজির Read More »

জানুয়ারিতেও ইতিবাচক ধারায় প্রবাসী রেমিট্যান্স এসেছে

বাংলাদেশ ব্যাংকে থাকা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসীদের পাঠানো আয় উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এজন্য এই খাত থেকে আয় বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো প্রণোদনা। এরপর থেকে রেমিট্যান্স আসায় ইতিবাচক সাড়া পাওয়া গেছে। যদিও মাঝে কিছুটা কমে গিয়েছিল। তবে আবার আয় আসা বাড়তে শুরু করেছে। ইতিবাচক ধারা চলতি মাসেও (জানুয়ারি) বজায়

জানুয়ারিতেও ইতিবাচক ধারায় প্রবাসী রেমিট্যান্স এসেছে Read More »

Scroll to Top