শিক্ষা ও ক্যাম্পাস

২০২৫ সালে নতুন সিলেবাসে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা (এসএসসি) হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী। এই পাবলিক পরীক্ষায় মোট ১০টি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এতে থাকবে লিখিত পরীক্ষাও। প্রতিটি বিষয়ের মূল্যায়নে শিক্ষার্থীদের বিরতিসহ ৫ ঘণ্টা পরীক্ষার কেন্দ্রে থাকতে হবে। বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষাকেন্দ্রে মূল্যায়নে অংশ নেবে শিক্ষার্থীরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি

২০২৫ সালে নতুন সিলেবাসে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার Read More »

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: সংশোধিত ফলে উত্তীর্ণ বেড়ে দ্বিগুণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ এর ফলাফলে কারিগরি ত্রুটি থাকায় পুনর্মূল্যায়ন করে সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় উত্তীর্ণের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। লিখিত পরীক্ষায় অংশ নেয়া ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। আজ সোমবার (২২ এপ্রিল) রাত দেড়টায় এ সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়‌।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: সংশোধিত ফলে উত্তীর্ণ বেড়ে দ্বিগুণ Read More »

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশের সময় জানাল এনটিআরসিএ

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল চলতি এপ্রিল মাসেই প্রকাশ করা হতে পারে। ঈদের ছুটি শেষে ওএমআর শিট মূল্যায়ন শেষে এ ফল প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্র এ তথ্য জানিয়েছে। এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘চলতি এপ্রিল মাসের মধ্যেই ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। আমরা

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশের সময় জানাল এনটিআরসিএ Read More »

৩৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা জারি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের ৩৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে। এর মধ্যে ৩০টিতে রাষ্ট্রপতির নিয়োগ করা উপাচার্য না থাকায় শিক্ষার্থীদের সনদে সাক্ষর করার বৈধ কোনো কর্তৃপক্ষ নেই। অবৈধভাবে ক্যাম্পাস ও অবৈধ শিক্ষা কাযক্রমে পরিচালনার জন্য দায়ে তিনটি, নির্ধারিত সময় স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় একটি এবং সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ ও আদালতে

৩৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির সতর্কতা জারি Read More »

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানাল বোর্ড

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল মে মাসের শুরুর দিকে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। গত ১২ মার্চ এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা থাকায় আগামী ১২ মে এসএসসির

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা জানাল বোর্ড Read More »

অটিজম শিক্ষার্থীদের দেখভালে একাডেমি হচ্ছে: শিক্ষামন্ত্রী

নতুন কারিকুলামে অটিজম শিশুরা আরও বেশি শিখতে পারবে মন্তব্য করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগে যে পদ্ধতি ছিল, তা অটিজম শিক্ষার্থীদের জন্য আরও চাপের ছিল। বর্তমানে নতুন কারিকুলামের মাধ্যমে অটিজম শিশুরা আরও বেশি শিখতে পারবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি নতুন শিক্ষাক্রমের মাধ্যমে সাধারণ যে শিক্ষার্থীরা আছেন, তারাও উপলব্ধি করতে পারবেন দলগত কাজ

অটিজম শিক্ষার্থীদের দেখভালে একাডেমি হচ্ছে: শিক্ষামন্ত্রী Read More »

আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ৩০ জুন শুরু হবে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল বাশারের সই করা সময়সূচি প্রকাশ করা হয়। সময়সূচি অনুযায়ী বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারির পরীক্ষা শুরু হবে। জানা গেছে,

আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা Read More »

তৃতীয় ধাপের পরীক্ষার ফল ঈদের পর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের পর পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আজ সোমবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। তিনি বলেন, তৃতীয় ধাপের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হলেও ঈদের আগে খুব একটা সময় পাওয়া যাবে না।

তৃতীয় ধাপের পরীক্ষার ফল ঈদের পর Read More »

যুক্তরাষ্ট্রে বৃত্তি নিয়ে যেতে পারবেন প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষকরা

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তির ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ শিক্ষকরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ডিস্টিংগুইশড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার্স (ফুলব্রাইট ডিএআই) শিরোনামে এ শিক্ষা কার্যক্রমের জন্য আবেদন আহ্বান করছে দেশটি। প্রোগ্রামটি শিক্ষকদের জন্য তাঁদের পেশার দক্ষতা বাড়াতে, আমেরিকার শিক্ষকদের সঙ্গে সংযোগ ও বিশ্বব্যাপী জ্ঞান

যুক্তরাষ্ট্রে বৃত্তি নিয়ে যেতে পারবেন প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষকরা Read More »

ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে বুয়েটে পরীক্ষা বর্জন

ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছেন। আজ রোববার (৩১ মার্চ) ২০তম ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষায় একজন ব্যতীত সব শিক্ষার্থী অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।এর মধ্য দিয়ে ক্যাম্পাসে পুনরায় ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার বিরুদ্ধে তাদের অবস্থান কতোটা সুদৃঢ় তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এর আগে,

ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে বুয়েটে পরীক্ষা বর্জন Read More »

Scroll to Top