আমিও বয়স থাকলে আউটসোর্সিং করতাম: পরিকল্পনামন্ত্রী
বয়স থাকলে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসে আউটসোর্সিং করতেন বলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন। পরিকল্পনামন্ত্রী গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত দুই মাসব্যাপী বেসিক কম্পিউটার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশে এখন ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছে। সুনামগঞ্জে প্রশিক্ষণের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়েছে।
আমিও বয়স থাকলে আউটসোর্সিং করতাম: পরিকল্পনামন্ত্রী Read More »