পাবনায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী বাবু গ্রেপ্তার
পাবনায় সেনাবাহিনীর অভিযানে ১৭ মামলার আসামি সন্ত্রাসী বাবু ওরফে কাঙ্গাল বাবু (৪৩) কে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সেনাবাহিনীর মেজর শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত বাবু সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের কেষ্টপুর গ্রামের আইজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি আওয়ামী লীগের সময় আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খানের সঙ্গে চলাফেরা করতেন।
পাবনায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী বাবু গ্রেপ্তার Read More »









