সারাবাংলা

ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাঘাইল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, উপজেলার বাঘাইল গ্রামের জফির উদ্দিনের ছেলে সেলিম হোসেন, আফাজ উদ্দিনের ছেলে আইনুল হক ও আব্দুর রাজ্জাকের ছেলে নাসিম আহমেদ। পুলিশ ও স্থানীয়রা জানায়,

ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ Read More »

মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, মা-চাচির মৃত্যু

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেখ রুমেলের মা মেহেরুন্নেসা ও চাচী ফুলেছা বেগম। অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, মা-চাচির মৃত্যু Read More »

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া ৩টি গাড়িসহ মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার চালাকচর বাজারে এই ঘটনা ঘটে। জানা যায়, শনিবার বেলা এগারটার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল জয়নুল আবেদীন নেতা কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করেন।

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০ Read More »

নওগায় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা চলতি মৌসুমের এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় স্থানীয় বদলগাছী আবহাওয়া অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটেও এ তথ্য জানানো হয়েছে। স্থানীয়রা জানান, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায়

নওগায় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড Read More »

গ্রেফতার হলেন আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের বরাতে জানা গেছে, গ্রেফতারকৃত চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। ভৈরবের মেথরপট্টিতে তার শ্বশুর বাড়ি। সেখানকার উদ্দেশে যাওয়ার

গ্রেফতার হলেন আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি Read More »

সিলেট সীমান্ত সংলগ্ন ভারত অংশে বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহের সন্ধান

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে ভারত অংশ থেকে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ওই ব্যাক্তির মরদেহের সন্ধান পায় তার পরিবার। নিহত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন (৬৫)। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার বালুচর গ্রামের বাসিনা। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন আশরাফ উদ্দিন। এরপর আর ফেরেননি তিনি। বিভিন্ন

সিলেট সীমান্ত সংলগ্ন ভারত অংশে বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহের সন্ধান Read More »

হিলি সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি

সাম্প্রতিক কিছু ঘটনায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও অপতৎপরতা রোধে সম্পূর্ণ প্রস্তুত ও সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সেই সঙ্গে সীমান্তে নজরদারি বাড়ানোসহ সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বুধবার (৪ ডিসেম্বর) জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ

হিলি সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি Read More »

ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বরিশালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপি। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশ মিশনে হামলার তীব্র নিন্দা জানান বিএনপি নেতারা। এ সময় সকল ষড়যন্ত্র মোকাবেলায়

ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ Read More »

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, যুবদল নেতা আহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ইউনিয়নের যুবদলের সদস্য সচিব মো. শাহজাহান (৩৭) আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় সন্ত্রাসী বাহিনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দলীয় কর্মীদের লক্ষ্য করে

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, যুবদল নেতা আহত Read More »

গ্রেনেড হামলা মামলার রায়: বিভিন্ন জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় কয়েক জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) হাইকোর্ট এই রায় দেন। এরপর বিভিন্ন জেলা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারে মিষ্টিমুখ করেন বিএনপির নেতাকর্মীরা। দাবি করেন, মিথ্যা মামলায় দীর্ঘদিন আসামি

গ্রেনেড হামলা মামলার রায়: বিভিন্ন জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ Read More »

Scroll to Top